11010://1519111801-0101017935-007 এসেছেন, সে সবগুলো নিজ নিজ মূলনীতির ওপর দৃঢ় ভাবে প্রতিষ্ঠিত রয়েছে। এ সকল রসূল যখনই কোনো বার্তা আল্লাহর কাছ থেকে নিয়ে এসেছেন, তখন জনগণের মধ্যে এক দল লোক তার সেই আদর্শ গ্রহণ করেছে, আর বিদ্বেষবশত অস্বীকারও করেছেন অপর একটি দল । এরপর চলেছে আল্লাহর ফরমান থেকে ফিরে যাওয়া ও এর মধ্যে পরিবর্তন আনার অপচেষ্টা। এইভাবে প্রত্যেক নবী রসূলের ইন্তেকালের পর তাদের উত্তরসূরীরা জাহেলিয়াতের দিকে ফিরে গেছে এবং পরবর্তীকালে মযলুম মানুষ নতুন কোনো রসূলের আগমন অপেক্ষায় থেকেছে, যা তাদেরকে সেই একই দ্বীনের দিকে ফিরিয়ে নিয়ে যেতে পারে । প্রাচীন ও আধুনিক জগতের যে সব মানুষ আল্লাহর ক্ষমতা ও মর্যাদা বুঝতে পারে না, জানে না তার মেহেরবানীর কথা এবং বুঝে না কতো মহান তিনি, তার করুণারাশি ও সকল কিছুর মধ্যে যে সুবিচার ও ভারসাম্য ব্যবস্থা তিনি কায়েম রেখেছেন, তা যারা আন্দাজ করতে পারে না, তারাই এসব ফালতু কথা বলে, “কোনো মানুষকে তিনি রসূল বানিয়ে পাঠাননি, তিনি চাইলে তো ফেরেশতাদেরকেই রসূল হিসাবে পাঠাতে পারতেন ।” আরবরাও এইভাবেই বলতো । অথবা বলতো, এই বিশাল সৃষ্টির যিনি সৃষ্টিকর্তা মহাবিশ্বের মধ্যে একটি বিন্দু-সম পৃথিবী নামক এই তুচ্ছ গ্রহের অধিবাসী অতি তুচ্ছ এই মানুষকে বানাবেন রসূল আর তার কাছে পাঠাবেন তার বাণী বা কেতাব, যার দ্বারা সে মানুষকে পথ দেখাবে? এটা কল্প কাহিনী বই কিছু নয়, বরং এটা অবশ্যই একটা হাস্যকর ব্যাপার । প্রাচীন ও আধুনিক কালের বহু দার্শনিকও এইভাবে বলে, অথবা বলে, আরে রাখো, কোনো ইলাহ্ (বা সর্বময় ক্ষমতার, মালিক) কোনো ওহী বা রসূল বলতে কিছুই নাই.... এসব বাজে কথা, অথবা মানুষকে ধর্মের নামে ধোকা দেয়ার এ এক ফন্দী, বস্তুবাদী নাস্তিকরাও এইভাবে বলে!!! এসব কিছুই হচ্ছে মূর্খতা ও আল্লাহর মর্যাদা পরিমাপ না করতে পারার ফল। আল্লাহ তায়ালা মহীয়ান মহা-দয়াময়, মহান তার সত্ত্বা, তিনি ইনসাফওয়ালা-সুবিচারক মহা জ্ঞানী- বিজ্ঞানময় । এই মহাসৃষ্টিকে তিনি পথ নির্দেশনা ছাড়া কখনই ছেড়ে দেন না। তাকে তিনি সৃষ্টি করেছেন, আর তিনি জানেন তার গোপনীয় ও প্রকাশ্য সকল অবস্থাকে । তার ক্ষমতা ও শক্তিকে, তার ত্রুটি ও দুর্বলতাকে, আর তিনি আরও জানেন মানুষের সকল অবস্থার কথা এবং শেষ বিচার দিনে আল্লাহর দরবারে হাযির হওয়ার সময়ে তার প্রয়োজনের কথা, তার ধারণা কল্পনা ও চিন্তাধারার কথা । তার কথা-কাজ, ব্যবহার এবং সাংগঠনিক তৎপরতার কথা । যাতে করে তিনি পরখ করতে পারেন তার সঠিক পথে থাকা এবং সংশোধনের দিকে এগিয়ে যাওয়ার মানসিকতার কথা, অথবা তার ক্রুটি বিছ্যুতি বা বিশৃংখল মনোবৃত্তির কথা । আর আল্লাহ সোবহানাহু ওয়া তায়ালা তাকে যে বুদ্ধি-রূপ নেয়ামত দিয়েছেন, যার দ্বারা কুপ্রবৃত্তির তাড়না,ভ্রান্ত-চিন্তা ও তার লোভ-লালসার আক্রমণ থেকে সে বিরত থাকতে পারে তার কথা, তার আবেগ ও ঝৌক প্রবণতার কথা । সর্বোপরি আল্লাহ তায়ালা পৃথিবীর শক্তিসমূহকে করায়ত্ত ও ভোগ-ব্যবহারের ক্ষমতাও তাকে দিয়েছেন এবং এগুলোকে তার নিয়ন্ত্রণ ক্ষমতার মধ্যে এনে দিয়েছেন। তবে, এটাও ঠিক যে, এসব কিছু ভোগ ব্যবহার ও নিয়ন্ত্রণের ব্যাপারে মানুষ পুরোপুরি স্বাধীন নয়। অথবা জীবনের জন্যে স্থায়ী কোনো মূলনীতি রচনা করতেও সে সক্ষম নয়। অবশ্যই এই মূলনীতি স্থির করার জন্যে মানুষকে একটি স্থায়ী ও অবিচল বিশ্বাস গ্রহণ করতে হবে, যেখান থেকে পাবে সে সকল কাজ ও ব্যবহারের জন্যে প্রেরণা । সুতরাং এটাও পরিষ্কার যে, সে বিশ্বাসের উৎস হচ্ছেন স্বয়ং আল্লাহ তায়ালা অর্থাৎ আল্লাহর কাছে থেকেই এই বিশ্বাসের শক্তি নেমে আসে । এই বিশ্বাসের ভিত্তিতেই গড়ে ওঠে জগত [৩ ুলা আলা আনন্সাস______৫২৪৯১_________পারা ৭ সলনি ৩ | বিলাল ৬ষ্ঠ ৩২
— পৃষ্ঠা ২৫০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।