Tafseer Fe Jilalil Quraan 6 PDF
/ ৩৮৫
📝 লেখা 📖 পিডিএফ

11000://1519111801-$/0101017535-00|) আল্লাহর এ বিধান এমন কোনো মতবাদ নয় যা কল্পনার মধ্যে সীমাবদ্ধ থাকবে, বরং এ হচ্ছে বাস্তব জীবনকে পরিচালনার জন্যে এক অমোঘ বিধান। সুতরাং যে মুসলিম সমাজ কালেমায় | লা-ইলাহা ইন্লাল্লাহ-র মধ্যে প্রকাশিত আকীদাকে পুরোপুরিভাবে মেনে নিয়েছে এবং মেনে নিয়েছে তার শাসন ক্ষমতাকে, তাকে এ বিশ্বাসের ভিক্তিতেই সর্বপ্রথম সোজা হয়ে দীড়াতে হবে এবং আল্লাহ ব্যতীত অন্য যে কোনো ক্ষমতার দাবীদারকে অস্বীকার ও প্রত্যাখ্যান করতে হবে এবং তাদের দেয়া যাবতীয় আইন-কানুন ও নিয়ম-নীতিকে অস্বীকার করতে হবে। এইভাবে এই নবগঠিত সমাজ যখন বাস্তবে নিজ পায়ে দীড়াতে পারবে, তখনই সে সমাজ জীবন্ত সমাজ বলে পরিচিত হবে । আর তখনই তার প্রয়োজন হবে একটি সমাজ সংগঠনের মধ্যে আবদ্ধ হওয়ার আর তখনই তার প্রয়োজন হবে নানা প্রকার আইন কানুনের আর একমাত্র এই সময়েই সংগঠন গড়ে তুলতে এবং আইন-কানুন চালু করতে এক রাষ্ট্র ব্যবস্থার । তবে এসব বিধানের কার্যকরিতা নির্ভর করবে যাদের জন্যে এসব বিধান নাধিল হয়েছে, তাদের এ সকল নিয়ম নীতি অনুযায়ী চলার ও মানুষের যাবতীয় নিয়ম নীতি পরিত্যাগ করার মানসিকতার ওপর এবং এরপর একথাও জানা দরকার যে, মোমেন জনসমষ্টি বা সমাজ যদি এই তাওহীদী বিশ্বাস অনুযায়ী জীবন যাপন করতে চায়, তাহলে তাদের হাতে অবশ্যই ক্ষমতা থাকতে হবে । কারণ আন্মাহ প্রদত্ত আইন-কানুন রাষ্ট্রীয় ক্ষমতা ছাড়া চালু হওয়া সম্ভব নয় এবং বাস্তব জীবন সম্পর্কিত আইন চালু না হলে দুষ্টের দমন ও শিষ্টের পালনের মাধ্যমে সমাজ জীবনে শান্তি আসাও সম্ভব নয় । সুতরাং ক্ষমতা বলে শরীয়তের আইন চালু করতে না পারলে ইসলামী ব্যবস্থার উপযোগিতা ও উপকারিতা পাওয়াও সম্ভব নয়। মক্কার মুসলমানদের হাতে বা মুসলিম সমাজের হাতে কোনো ক্ষমতা ছিলো না এবং বাস্তবে তারা এমন অবস্থাতে ছিলো না যে, তারা নিজেরা আল্লাহর বিধান মতো চলতে পারে অথবা অপরকে চালাতে পারে । আর এই কারণেই মক্কী যিন্দেগীর তেরো বছর সময়ের মধ্যে নৈতিক বিধান ছাড়া জীবনের কোনো সমস্যা সমাধানের জন্যে নিয়ন্ত্রণ বা শাস্তিমূলক কোনো বিধান নাযিল হয়নি। অবশ্য এ সময়ে ইসলাম গ্রহণকারীদের ব্যবহার ও নৈতিকতার মান বৃদ্ধির লক্ষ্যে যে সব সুরা ও আয়াত নাধিল হয়েছিলো সেগুলোর প্রভাবে একদল সোনার মানুষ গড়ে উঠেছিলো । এদের আচরণে এবং স্বভাব চরিত্রে সাধারণভাবে মানুষ ছিলো মুগ্ধ-- একমাত্র সেই স্বার্থপর ও নেতৃত্বলোভী মানব নামের অযোগ্য কিছু হিংস্র লোক বিরোধিতা করছিলো যাদের আশংকা ছিলো যে, মোহাম্মদ (স.)-এর গঠিত এই নতুন দলটি অচিরেই তাদের সমস্ত ক্ষমতা কেড়ে নেবে। এজন্যে তারা সমস্ত শক্তি প্রয়োগ করে এই নতুন বিপ্লবকে ঠেকানোর চেষ্টা করে যাচ্ছিলো । কিন্তু, এরপর মুসলমানদের হাতে যখন মদীনার নগর কেন্দ্রিক রাষ্ট্রটি এসে গেলো এবং তারা ক্ষমতা ব্যবহার করার সুযোগ পেলো, তখনই তাদের ওপর শরীয়তের হুকুম-আহকাম নাযিল হতে শুরু হলো এবং স্থাপিত হলো সর্বত্র শাসন শৃংখলা, যার মাধ্যমে মুসলমানদের বাস্তব জীবনের সমস্যাগুলোর সমাধান হতে থাকলো । নতুন এই শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হওয়ার ফলেই আল্লাহ প্রদত্ত আইন কানুন চালু হওয়া সম্ভব হলো এবং মানুষের যাবতীয় সমস্যার সমাধান হতে লাগলো । মক্কী যিন্দেগীর ওই স্তরে আল্লাহ তায়ালা ইসলামের আইন কানুন ও শাসন ব্যবস্থা সম্বন্ধে কোনো বিধান নাধিল করতে চাননি, চাননি প্রয়োজনের পূর্বেই আইনগুলো দিয়ে রাখতে । মদীনায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার পূর্বে তৎসংক্রান্ত ব্যবস্থাদি পাঠানো ছ্বীন ইসলামের নিয়মের খেলাপ। বরং সমাধানে তখনই তা প্রয়োগ করা সম্ভব হয়। পূর্বে নাযিল করার অর্থ হতো অনাগত সমস্যাগুলো আন্দায অনুমান করে তার সমাধান দেয়া । এই অনুমান করা ইসলামী ব্যবস্থার মেযাজের খেলাফ বিল্াম্প ভ৬ষ্ঠ ও

— পৃষ্ঠা ২৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।