110010://1519111801-/0101017935-0017 “আমি এর বিনিময়ে তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না। এ হচ্ছে গোটা বিশ্ব জগতের জন্যে এক স্মরণিকা | 'গোটা বিশ্ব জগতের" জন্যে বলতে বিশেষ কোনো জনপদ, কোনো শ্রেণী বা দূর অথবা নিকটের কোনো জাতিকে বুঝানো হয়নি । এ হচ্ছে বিশ্বমানবের সবাইকে উপদেশ দেয়ার জন্যে। আর এই কারণেই কারো কাছ থেকে কোনো প্রতিদান পাওয়ার প্রশ্ন আসে না। এর প্রতিদান | দেয়ার মালিক একমাত্র আল্লাহ তায়ালা । স্ুপে কুলে ইনস্সলামবিক্ু্খ মুর্খদের চালচিত্র তারপর প্রসংগ এগিয়ে চলেছে এবং তিরস্কার করা হচ্ছে তাদেরকে যারা নবুওত ও রেসালাতকে অস্বীকার করেছে এবং অত্যন্ত জোরালোভাবে বলা হচ্ছে যে, তারা আন্মাহ তায়ালার মর্যাদা সঠিকভাবে বুঝতেই সক্ষম নয়। তারা জানে না আল্লাহর বিজ্ঞানময় কাজ, তার মেহেরবানী এবং তার সুবিচারের কথা । নু প্রসংগক্রমে এখানে একথাও বলে দেয়া হয়েছে যে, শেষ নবীর রেসালাতে কোনো নতুন কথা নেই। পূর্বের নবীরা যে বার্তা নিয়ে এসেছিলেন, সেই একই পয়গামের পুনরাবৃত্তি ও সমাপ্তিকর কথা নিয়ে তিনি প্রেরিত হয়েছিলেন এবং শেষ কেতাব পূর্ববর্তী কেতাবগুলোর সত্যতার সাক্ষ্য বহন করছে। পূর্বের কেতাবসমূহ এ কেতাবের মূল উদ্দেশ্য উদ্দেশ্যের মধ্যে চমৎকার সাদৃশ্য বিদ্যমান । এরশাদ হচ্ছে, “আর 0550 তারা নামাযগুলো সংরক্ষণ করে।' (আয়াত ৯২) মোশরেকরা হিংসা ও জিদের বশবর্তী হয়ে বলে, আল্লাহ কোনো মানুষের মধ্য থেকে রসূল পাঠাননি, আর এমন কোনো কেতাবও নাযেল করেননি যা কোনো মানুষের কাছে ওহী স্বরূপ এসেছে। উন্লেখযোগ্য যে, এ সময়ে তাদের পাশেই আহলে কেতাব অধ্যুষিত একটি দ্বীপ ছিলো যার সবই ছিলো ইহুদী ৷ এরা মক্কাবাসীদের কাছে নিজেদের আহলে কেতাব হওয়ার কথা বলতে মোটেই খারাপ মনে করতো না । আর মূসা (আ.)-এর কাছে তাওরাত কেতাব নাধিল হওয়ার কথা বলতেও কুগ্ঠিত হতো না, বরং তারা তো অন্যদেরকে ঘৃণা করতো ও নিজেদের বড়ত্ দেখানোর জন্যেই ডাটের সাথে এসব কথা বলতো, যার উদ্দেশ্য ছিলো মোহাম্মদ (স.)-এর রেসালাতকে অস্বীকার করা। সুতরাং কোরআনুল করীম তাদের প্রতি তিরস্কার বর্ষণ করার উদ্দেশ্যে তাদের কথার উদ্ধৃতি দিয়ে বলছে, “তারা বললো, কোনো মানুষের কাছে আল্লাহ তায়ালা কোনো কেতাব নাষেল করেননি । “এ কথাই প্রমাণ করে যে, থ্কৃতপক্ষে তারা সঠিকভাবে আল্লাহ তায়ালাকে মর্যাদা দেয়নি। জাহেলী যামানায় মক্কার মোশরেকরা এই ধরনের বিভিন্ন কথা বলতো । অবশ্য সব যুগেই হঠকারী নাদান জাহেলরা এই রকম কথাই বলে থাকে । আজও আধুনিক জাহেলরা এইভাবে বলে চলেছে। তারা মনে করে যে, এসব ধর্ম সব মানুষেরই তৈরি করা । কোনো মানুষ এসব নিয়ম কানুন তৈরি করার পর মানুষের উন্নতির সাথে সাথে ক্রমোন্নতি হচ্ছে। মানুষ তার কল্যাণার্থে চিন্তা করে ও আইন তৈরি করে বলেই এসব ধর্মের বিধি বিধানের মধ্যে পরস্পর তেমন কোনো পার্থক্য নাই, যেমন পৌত্তলিক পুজা প্রাচীন কালে ছিলো, এখনও আছে। মানুষের উন্নতি বা অবনতির সাথে পুতুল পূজারও রদ বদল হচ্ছে। কিন্তু সব সময়েই আল্লাহ প্রেরিত “ছ্বীন' (জীবন ব্যবস্থা)-এর বাইরেই এই পুতুল পূজা থেকেছে এবং রসুলরা সর্বকালে আল্লাহর কাছ থেকে ব্যবস্থা নিয়ে
— পৃষ্ঠা ২৪৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।