Tafseer Fe Jilalil Quraan 6 PDF
/ ৩৮৫
📝 লেখা 📖 পিডিএফ

110010://1519111801-$/0101017555-00|7 কেতাবই আল্লাহ তায়ালা নাধিল করেছেন তার উদ্দেশ্য ছিলো মানুষের মধ্যে সঠিকভাবে বিচার ফয়সালা করা। এ বিষয়ে অন্য আরো বহু আয়াতে এইভাবে এসেছে । তাতে বলা হয়েছে, নবী রসূলদের সবাইকে অসাধারণ বুদ্ধিমত্তা ও নবুওত দেয়া হয়েছে এবং সবাইকে আল্লাহ তায়ালা দায়িত্‌ দিয়েছিলেন তীর দ্বীনকে জনসাধারণের মধ্যে পৌছে দেয়ার জন্যে । তারা আন্মাহ প্রদত্ত জীবন ব্যবস্থা মানুষের কাছে বহন করে নিয়ে গেছেন, নিজেরা ওই জীবন ব্যবস্থা পুরোপুরি মেনে চলেছেন, এর যথার্থতা সম্পর্কে তারা নিজেরা একান্তভাবে বিশ্বাসী থেকেছেন এবং তারা যথাযথভাবে এ দ্বীনের হেফাযত করেছেন। তারপর যখন আরবের কাফেররা কেতাব, (আল্লাহর) হুকুম ও নবুওতকে অস্বীকার করলো, তখন আল্লাহর মহান এ "দ্বীন তাদের থেকে সম্পূর্ণভাবে বেপরওয়া হয়ে গেলো, তাদেরকে পুরোপুরি পরিত্যাগ করে অন্যদের কাছে এ মহান আবেদন পেশ করা হলো । ফলে (আল্লাহর মেহেরবানীতে) মুষ্টিমেয় সত্যাশ্রয়ী ওই ছোট্ট দলটি এবং তাদের প্রতি .] আস্থাশীল হয়ে যারা পরবতীতে গড়ে উঠলো, তারাই এ দ্বীনের জন্যে যথেষ্ট বলে প্রমাণিত হলো । এতো সেই পুরাতন সত্য কথা, এর শাখা দিগন্তব্যপি ছড়িয়ে দেয়া হয়েছে, যার ফলে এর প্রতিটি পদক্ষেপ জীবনের সকল বিভাগে বিস্তৃত হলো । এই দাওয়াত সকল রসূল একের পর এক বয়ে নিয়ে এসেছেন। তাদের প্রত্যেকেই এ দ্বীনের ওপর ঈমান এনেছেন এবং তারাও ঈমান এনেছে, যাদের. নসীবে আল্লাহর দেয়া নেয়ামতকে বন্টন করা হয়েছে। এসব বিবরণ যে কোনো মোমেনের অন্তরে অবশ্যই ঈমানের সুধা ঢেলে দেবে এবং ছোট-বড় যে কোনো মুসলিম জনগোষ্ঠীর মধ্যে এই একই প্রেরণা সৃষ্টি করবে, তা সংখ্যায় তারা কম-বেশী যাই হোক না কেন! এ দলটি মোটেই অসহায় নয়, নয় এরা মুল-বৃক্ষ থেকে বিচ্যুত বিচ্ছিন্ন কোনো শাখা, বরং এর শাখা বেরিয়ে এসেছে এমন মহীরুহ থেকে যার শেকড় প্রোথিত রয়েছে মাটির গভীরে এবং তার শাখা প্রশাখা ছড়িয়ে রয়েছে সুবিশাল আকাশে । এ দলটি হচ্ছে এমন এক মানবগোষ্ঠী, যাদের সম্পর্ক রয়েছে স্বয়ং আল্লাহর সাথে এবং তিনি নিজেই তাদেরকে সঠিক পথ দেখিয়েছেন। একজন মোমেন হলো এমন এক ব্যক্তি, যে পৃথিবীর যে কোণেই থাকুক না কেন এবং যে জনপদেই অবস্থান করুক না কেন, সে একাই এক অভংগুর শক্তি এবং সে সর্বদাই অন্য সকল বাতিল শক্তির চেয়ে বড়, যেহেতু সে সেই মযবুত ও দীর্ঘ বৃক্ষের সাথে সম্পৃক্ত যার শেকড় বদ্ধমূল হয়ে রয়েছে মানবজাতির প্রকৃতির |. গভীরে এবং মানব ইতিহাসের একেবারে মুলের সাথে । আর এ মহান মানবগোষ্ঠীর একটি দল আল্লাহর সাথে আবদ্ধ হয়ে আছে, যাদেরকে যুগ যুগ ধরে আল্লাহ তায়ালা পথ দেখিয়েছেন। “ওরাই তো হচ্ছে সেই সব লোক, যাদেরকে আল্লাহ তায়ালা হেদায়াত করেছেন। সুতরাং তাদের দেখানো পথে চলো । বলো, আমি তোমাদের কাছে এর জন্যে কোনো প্রতিদান চাই না। এ তো গোটা বিশ্বজগতের জন্যে এক উপদেশ বাণী ।” এ হচ্ছে তৃতীয় বিবৃতি । এই হচ্ছে সেই মহান সত্যাশ্রয়ী দল যারা ঈমানদারদের দলকে পরিচালনা করে থাকে । এদেরকে আন্মাহ তায়ালা নিজে হেদায়াত করেছেন, তাদেরকে পথ দেখিয়েছে সেই সব আয়াত, যা আল্লাহর পক্ষ থেকে এসেছে। এসব আয়াতের মধ্যে আল্লাহর রসূল সে.)-এর জন্যেও রয়েছে প্রয়োজনীয় শিক্ষা এবং যারা এ কেতাবের ওপর ঈমান এনেছে তাদের জন্যেও রয়েছে ঈমানের পথে চলার জন্যে প্রয়োজনীয় সকল শিক্ষা। সুতরাং এই একটি মাত্র হেদায়াত গ্রন্থ তার জন্যে অত্যন্ত সহজ (অনুসরণযোগ্য) এবং হেদায়াতের এই কেতাবের আলোকেই তারা যে কোনো বিষয় সম্পর্কিত ফয়সালা গ্রহণ করে, আর হেদায়াতের এই কেতাবের দিকেই নবী (স.) মানুষকে দাওয়াত দিয়েছেন এবং এরই ভিত্তিতে তিনি তাদেরকে সুসংবাদ শুনিয়েছেন। সুতরাং যাদেরকে তিনি ডাকেন তাদেরকে তিনি বলেন,

— পৃষ্ঠা ২৪৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।