Tafseer Fe Jilalil Quraan 6 PDF
/ ৩৮৫
📝 লেখা 📖 পিডিএফ

110010://1519111801-$/0101017535-00|) “এটিই হচ্ছে, আল্লাহর হেদায়াত, এর দ্বারা তিনি তার বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা তাকে হেদায়াত করেন। এই হেদায়াত পাওয়ার পরও যদি কোনো জনগোষ্ঠী শেরক করে, তাহলে (জীবনে ভালো) যে সব কাজ তারা করেছ তা সবই বরবাদ হয়ে যাবে ।” এ পৃথিবীর বুকে হেদায়াতের যতো সব উৎস রয়েছে, সেইগুলোরই বিবরণ এখানে পেশ করা হলো। অতপর আল্লাহর হেদায়াত রসূলদের কার্যাবলীর মধ্যে বাস্তব রূপ লাভ করেছে এবং দৃঢ়তার সাথে বিশ্বাস স্থাপনকারীরা এই জীবনাদর্শের ওপর নির্ভর করেই নিজেদের জীবন পরিচালনা করে । আর, যারা আল্লাহর পথে চলতে চায়, তাদের একমাত্র কর্তব্য হচ্ছে, হেদায়াতের মূল উৎস আল্লাহর কেতাবের দিকেই ফিরে যাওয়া, যেহেতু এই উৎসকে আন্মাহ তায়ালাই হেদায়াতের উৎস বলে নির্ধারণ করে দিয়েছেন এবং আন্মাহ সোবহানাহু ওয়া তায়ালা তার বান্দাদের মধ্যে যাকেই হেদায়াত করেন তাদের সবাইকেই এই উৎসের দিকে এগিয়ে দিয়ে থাকেন। আবার হেদায়াতপ্রাপ্ত ওই সকল বান্দা যদি তাওহীদের সীমা লংঘন করে এবং হেদায়াতের উৎসকেই একমাত্র উৎস হিসাবে গ্রহণ না করে জীবন পথে চলার জন্যে অন্যান্য আরও অনেকের কাছে দিক নির্দেশনা নিতে চায় এবং বিশ্বীস, অনুসরণ ও মেলামেশার ব্যাপারে আল্লাহর কেতাবের সাথে অন্য কিছুকে পরিচালক মানতে চায়, তাহলে তাদের পরিণতি হবে তাদের কৃত ভালো কাজগুলোও বরবাদ হয়ে যাবে, অর্থাৎ (কারো কাছেই) এর কোনো মূল্য, থাকবে না এবং তাদের কাজগুলো এমন ভাবে ধ্বংস হয়ে যাবে যেমন ভাবে কোনো পোকা বিষাক্ত । কোনো চারাগাছের মধ্যে প্রবেশ করলে সে শ্বাসরুদ্ধ হয়ে যায় এবং অবশেষে মারা যায়। এটিই! হচ্ছে 'হুবুত” শব্দের অভিধানিক অর্থ “ওরাই হচ্ছে সেই সব ব্যক্তি, যাদেরকে আমি মহান আল্লাহ কেতাব, বিচার ক্ষমতী এবং নবুওত দিয়েছি । ....অতপর যারা এসব নেয়ামতের নাশোকরী করবে, তাদেরকে ক্ষমতাহীন করে এসব নেয়ামত অন্য এমন এক জাতির হাতে আমি সোপর্দ করবো, যারা অস্বীকারকারী হবে না (এবং যাদেরকে ওরাও অস্বীকার করতে পারবে না)। আর এটিই হচ্ছে দ্বিতীয় বর্ণনা ..... প্রথম বর্ণনায় হেদায়াতের উৎস সম্পর্কে বলা হয়েছে এবং 1 সংক্ষিপ্তভভাবে সকল রসূলের শিক্ষার সারবস্তু পেশ করা হয়েছে। তারপর দ্বিতীয় বর্ণনায় বলা | হয়েছে সেই সকল রসূলের কথা, যাদের সম্পর্কে এখানে ইর্গিত করা হয়েছে, তাদেরকেই আল্লাহ তায়ালা কেতাব, বুদ্ধিমত্তা এবং ক্ষমতা দিয়েছেন, আরো দিয়েছেন নবুওত । এখানে “হুকম' হিকমতের অর্থে ব্যবহৃত হয়েছে, যেমন একইভাবে 'ক্ষমতা"র অর্থেও শব্দটি এসেছে এবং এই উভয় অর্থই আলোচ্য আয়াতে ব্যবহৃত হওয়ার সুযোগ রয়েছে। তারপর যে সকল রসূলের বর্ণনা এখানে এসেছে তাদের মধ্যে কারো ওপর কেতাব নাযেল হয়েছে, কারো ওপর হয়নি, যেমন মুসা (আ.)-এর ওপর নাযিল হয়েছে তাওরাত, দাউদ (আ.)-এর ওপর যাবুর, ঈসা (আ.)-এর ওপর ইনজীল। এদের সবার আনুগত্য করার জন্যেই তাদেরকে পাঠানো হয়েছিলো । এদের মধ্যে কোনো কোনো ব্যক্তিকে আবার “হেকমত' বা বিশেষ বুদ্ধিমত্তা দেয়া হয়েছিলো যেমন দাউদ ও সোলায়মান আলাইহিমাস্সালামকে বিশেষ প্রজ্ঞার অধিকারী বানানো হয়েছিলো এবং প্রত্যেককে এই অর্থে ক্ষমতা দান করা হয়েছিলো যে, আল্লাহ প্রদত্ত যে ব্যবস্থা তাদের কাছে ছিলো তা তো আল্লাহ তায়ালারই নির্দেশ । আর তারা যে জীবন ব্যবস্থা নিয়ে এসেছিলেন তা সকল মানুষ এবং সকল বিষয়ের জন্যে আন্মাহর পক্ষ থেকে ক্ষমতা বহন করে নিয়ে এসেছিলো । সুতরাং সকল রসূলকেই পরিপূর্ণভাবে অনুসরণ করতে হবে বলেই আল্লাহ তায়ালা নির্দেশ দিয়েছেন। আর যতো [৬ সুরা আল আনলাম ০২৪৬০ _______ পালা ৭ সলিল ২,

— পৃষ্ঠা ২৪৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।