Tafseer Fe Jilalil Quraan 6 PDF
/ ৩৮৫
📝 লেখা 📖 পিডিএফ

110110://1519171801-$0101017555-00117 বিবরণ পেশ করা হচ্ছে, বিশেষ করে পেশ করা হচ্ছে, ইবরাহীম (আ.) ও তার বংশের মধ্যে আগত নবীদের ঘটনাবলী । তবে পৃথিবীর অন্যান্য ঘটনাপঞ্জীর মতো তাদের ধারাবাহিক কোনো ইতিহাস বর্ণনা করা হয়নি। কারণ ইতিহাস বর্ণনা করাই এখানে মুখ্য উদ্দেশ্য নয়, ঈমানের ভূমিকা কি এবং এ ভূমিকায় তারা কে কিভাবে অবদান রেখে গেছেন সেই বিষয়টিকেই তুলে ধরতে চাওয়া হয়েছে। তাই, এরশাদ হচ্ছে, “আমি দান করলাম তাকে ইসহাক ও ইয়াকুব নামক পুর্রদ্ধয়। এদের প্রত্যেককে আমি, সঠিক পথনির্দেশনা দান করলাম আর নৃহকেও ইতিপূর্বে হেদায়াত করেছিলাম- এবং তার বংশধরদের মধ্যে দাউদ, সুলায়মান, আইউব, ইউসুফ, মূসা ঈসা ও হারূনকেও হেদায়াত করেছিলাম, আর এইভাবেই আমি এহসানকারীদেরকে পুরস্কার দিয়ে থাকি। অপরদিকে যাকারিয়া, ইয়াহইয়া, ঈসা ও ইলিয়াস- এদের কথা পৃথকভাবে বলেছি। এরা সবাই ছিলো নেককার । আবার ইসমাঈল, ফ্যসা, ইউনুস ও লুতের কথাও বর্ণিত হয়েছে। আর এদের প্রত্যেককেই আমি সারা পৃথিবীর সবার ওপর মর্যাদাবান বানিয়েছি- মর্যাদা দিয়েছি এদের বাপ-দাদা, বংশধর ও তাদের ভাই-ব্রাদার অনেককে । গোটা মানবমন্ডলী থেকে তাদেরকেই আমি বাছাই করে নিয়েছি আমার পছন্দনীয় বান্দা হিসাবে আর দেখিয়ে দিয়েছি তাদেরকে আমি সরল-সঠিক মযবুত ও সমুজ্্বল পথটি । এটিই হচ্ছে আল্লাহর দিক-নির্দেশনা, যার ছ্বারা তিনি তার বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা তাকে হেদায়াত করেন। আর এই হেদায়াত এসে যাওয়ার পর ওরা যদি বিন্দুমাত্র শেরক করতো, তাহলে অবশ্যই যা কিছুই করেছে সব বরবাদ হয়ে যাবে। ওরাই তো হচ্ছে সে সব ব্যক্তি, যাদেরকে আমি কেতাব, সৃত্ষ্ বুদ্ধি এবং নবুওত দিয়েছি। এরপরও যদি ওরা কুফরী করে, তাহলে ওদের জেনে রাখা দরকার, অতীতে যারা এভাবে আমার নেয়ামতের না-শোকরী করেছে, তাদের থেকে দায়িত্‌ তুলে নিয়ে আমি অন্যদেরকে দিয়েছি, যারা না-শোকরী করেনি । এইভাবে যারা আমার হেদায়াতের সঠিক মূল্যায়ন করেছে এং কৃতজ্ঞ চিত্তে সঠিক পথ অনুসরণ করেছে তাদেরকেই আল্লাহ তায়ালা চালিয়েছেন সঠিক পথে। সুতরাং তাদের পথেই চলো, বলো, হে রসূল, এ পথ দেখানোর বিনিময়ে আমি তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না। আসলে এ উপদেশমালা গোটা বিশ্বের জন্যেই এক মহা শিক্ষাণ। 27575455059 হয়েছে আর অন্যদের সম্পর্কে নীচের আয়াতে ইংগিত দেয়া হয়েছে, “তাদের বাপ-দাদা-পূর্বপুরুষ, বংশধর ও ভাই-ব্রাদার এবং সমসাময়িক ব্যক্তিরা'। আর এ প্রসংগের শেষ কথা বলা হয়েছে, “আর এইভাবেই আমি এহসানকারীদেরকে প্রতিদান দিয়ে “এদের সবাইকেই আমি জগদ্বাসীর মধ্যে সম্মানিত করেছি; ........ মানবমন্ডলীর মধ্যে থেকে তাদেরকে (এ কাজের জন্যে) আমি বাছাই করে নিয়েছি এবং তাদেরকে দেখিয়ে দিয়েছি সরল সঠিক, সুদৃঢ় ও সুন্দরতম পথ।' দেখুন, এসকল কথার শেষ কথা হচ্ছে, এই দান করা হয়েছিলো এবং সর্বোপরি সরল-সঠিক ও সুদৃঢ় পথে তাঁর পক্ষ থেকে এদেরকে পরিচালনা করা হয়েছিলো । ওপরে বর্ণিত এই সত্যাশ্রয়ী দলটির এই বিশেষ উল্লেখ এবং তাদের প্রতি অর্পিত মহান দায়িত্‌ পালনের বর্ণনা পেশ করা- এসবই হচ্ছে নীচে উল্লেখিত আলোচনার ভূমিকা মাত্র ।

— পৃষ্ঠা ২৪৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।