Tafseer Fe Jilalil Quraan 6 PDF
/ ৩৮৫
📝 লেখা 📖 পিডিএফ

11110://1519171801-$0101017555-00117 এমনি করে ইবনে মোসায়েবের বরাত দিয়ে, রেওয়ায়াত করা হয়েছে যে, খাত্তাবপুত্র ওমর (রা.) একবার পড়লেন, “যারা ঈমান আনলো, কিন্তু তাদের ঈমানকে যুলুম দ্বারা কলুষিত করলো না। যখন তিনি পড়ছিলেন তখন দেখা গেলো তিনি ভয়ে কীপছেন। তখন উবাই ইবনে কা'ব (রা.) উপস্থিত ছিলো। তাকে তিনি ডাক দিয়ে বললেন, হে আবুল মুনযির, আল্লাহর কেতাবের এ আয়াতটি কি পড়েছো? ব্যাপারটি যদি এমনই হয় তবে কে ইসলামের উপর আছে? তিনি বললেন, সে কেমন? তখন তিনি আয়াতটি তাকে পড়ে শোনালেন ও বললেন, এখন বলো দেখি, আমাদের মধ্যে কে এমন আছে যে নিজের ওপর যুলুম করেনি? তখন তিনি বললেন, আল্লাহ তাবারকা ওয়া তায়ালা তোমাকে মাফ করুন! তুমি কি আল্লাহকে একথা বলতে শোননি, “নিশ্চয় শেরক অবশ্যই বিরাট এক যুলুম।' অবশ্যই এটা যুলুম দ্বারা যারা তাদের ঈমানকে কলুষিত করেনি তারাই রেহাই পাবে। আর একটি রেওয়ায়েতে জানা যায়, যায়দ ইবনে সাওহান সালমানকে এ আয়াতটির বিষয়ে একটি আয়াত, এটা আমি ঠিকই পেয়েছি- এর মধ্যে কোনো সন্দেহ নাই, “যারা ঈমান এনেছে এবং তাদের ঈমানকে কোনো যুলুম দিয়ে কলাবিত করেনি । তখন সালমান বললেন, এখানে যুলুম বলতে শেরককেই বুঝানো হয়েছে। এ সময়ে যায়দ বললেন, আপনার কাছ থেকে আমি আয়াতটি শুনতে পাইনি-এতে অবশ্যই আমি খুশী হতে পারিনি । আমি এরকম যা কিছু শুনি, আমার ইচ্ছা হয় আমি তা পুরোপুরি কন্ঠস্থ করে রাখি। ওপরে বর্ণিত একক রেওয়ায়াত ভিত্তিক হাদীস তিনটির আলোকে আমরা বুঝতে পারি কোরআনুল করীম সম্পর্কে এই মহান দলটির কি অনুভূতি ছিলো, এর মর্যাদা তাদের অন্তরে ছিলো কতো গভীর ৷ কি ভাবে তারা কোরআনুল করীমের প্রত্যেকটি আয়াতকে গুরুত্ব দিতেন, কেমন করে সত্যাশ্রয়ী এ দলটি আল কোরআনের আয়াতগুলোকে ব্যবহার করতেন । যখন তারা বুঝতেন যে, এগুলো তাদেরকে নির্দেশিত কাজগুলোকে চালু করার জন্যে সরাসরি হুকুম দিচ্ছে এবং দ্বিধাহীন চিত্তে আনুগত্য করতে বলছে, পরিশেষে শুধু উপদেশ দিয়েই এ গ্রন্থ থেমে যাচ্ছে না বরং বাস্তব জীবনে প্রয়োগের নির্দেশ দিচ্ছে। আমাদের চেহারাগুলো যেমন বিভিন্ন, মনের মধ্যেও একইরূপ বিভিন্নতা বিরাজ করাটাই স্বাভাবিক । অত্যন্ত সীমাবদ্ধ ও ছোট্ট এই দলটার মধ্যে কোনো | কাজ আঞ্জাম দেয়ার ব্যাপারে মতপার্থক্য আছে বা থাকবে এতে তাদের ভয় পাওয়ার কী আছে এবং প্রতিনিয়তই তো নানা প্রকার ক্রুটি বিচ্যুতি আমাদের হচ্ছে, যথাযথভাবে করা যাচ্ছে না বলে ঘাবড়ে যাওয়ারই বা কি আছে। বিশেষ করে যখন আল্লাহর পক্ষ থেকে সব সহজ করে দেয়া হবে বলে ঘোষণা দেয়া হয়েছে। নিশ্চয়ই এটা, ওই সব ব্যক্তিদের জন্যে অত্যন্ত গুরুতৃপূর্ণ ও অত্যন্ত উজ্জ্বল এক দৃশ্য, যারা দ্বীনের পতাকা তুলে ধরেছিলেন। তারা আল্লাহর নির্ধারিত সিদ্ধান্তকে মেনে নিয়েছিলেন, তাক্দীরের ওপর পূর্ণ ভরসা করেছিলেন এবং বাস্তব জীবনে আল্লাহর ইচ্ছাকে কার্যকরী করার জন্যে ছিলেন তারা দৃঢ়প্রতিজ্ঞ । এরপর বিশদ আলোচনা আসছে ঈমানের ভুমিকা ও তাৎপর্য সম্পর্কে। যে ঈমান যুগে যুগে রসূলদের সাহাবাদেরকে করতো মহীয়ান। নূহ (আ.) থেকে ইবরাহীম এবং তার থেকে শেষ নবী মোহাম্মদ (স.)-এর আমল পর্যন্ত যে বিরাট জনগোষ্ঠী সত্যের মশাল হাতে মানবজাতিকে পথ দেখিয়েছেন, তারা নিজেরা নবীদের পদাংক অনুসরণ করে প্রেরণা সৃষ্টি করেছেন। অপরদিকে তাদের মধ্যে যে ঈমানের শক্তি ছিলো কী ছিলো তার রূপরেখা? এ বিষয়ে যথা সম্ভব বিস্তারিত ৭ অনহিশা ২ -

— পৃষ্ঠা ২৪৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।