11100://1912111501.$0101017555.0017 আনুগত্যও করে না এবং অন্য কোনো ব্যাপারে তাদের মুখাপেক্ষীও হয় না, তাদের জন্যেই রয়েছে | নিরাপত্তা এবং তারাই হেদায়াতপ্রাপ্ত। এটিই ছিলো সেই যুক্তি, যা আল্লাহ তায়ালা ইবরাহীম (আ.)-এর মধ্যে সরাসরি দান করেছিলেন, যাতে করে এই যুক্তি দ্বারা তিনি ওদের কুটতর্ককে খন্ডন করতে পারেন। আর সত্যিকারে বলতে কি, তাদের কল্পনার হীনতা তাদের নিজেদের কাছে প্রকাশ পেয়েও গিয়েছিলো এবং তারা পরিষ্কার বুঝছিলো যে, এসব দেব দেবী ও অহংকারী অত্যাচারী আসলে কারো কোনোই ক্ষমতা নাই। তারা এসব নিরর্থক কাজ করে প্রকৃতপক্ষে সৃষ্টিকর্তা ও আসল মালিককেই যে অস্বীকার করছিলো তা নয় এবং গোটা সৃষ্টি জগতের ক্ষমতাধর এবং মূলশক্তি যে একমাত্র আল্লাহ্, তাও তারা অস্বীকার করতো না, বরং তারা এই দেবতাদেরকে মনে করতো যে, তারা আল্লাহর ক্ষমতায় কিছু অংশীদার মাত্র । তারপর ইবরাহীম (আ.) যখন তাদের মুখোমুখি হলেন, বললেন, ] যে ব্যক্তি আল্লাহর কাছে নিজেকে নিশেষে বিলিয়ে দিয়েছে এবং তাকে ছাড়া আর কাউকে ভয় করে না, তার অবশ্যই ভয়ের কোনো কারণ নাই, বরং যে আল্লাহর সাথে শেরক করে, তারই তো ভয় করার কথা। এরপর তিনি যখন আল্লাহ প্রদত্ত এসব যুক্তি প্রমাণ নিয়ে তাদের মোকাবেলা করলেন, তখন তাদের সব খোঁড়া যুক্তি খানখান হয়ে ভেংগে গেলো এবং তীর যুক্তিই জয়ী হলো, আর ইবরাহীম (আ.) তার আকীদা বিশ্বাস, তার যুক্তি ও মর্ধাদাকে সমুন্নত করতে সক্ষম হলেন। এইভাবে আল্লাহ তায়ালা যার জন্যে চান, তার মর্যাদা বাড়িয়ে দেন। যার.ফলে সে তার বুদ্ধিমত্তা ও জ্ঞানকে সঠিকভাবে ব্যবহার করতে পারে । সাহাশাদের সাত্ধে কোকখআনেন্স সম্পর্্স “নিশ্চয়ই, তোমার রব মহা বিজ্ঞানময় জাননেওয়ালা ।" | : আয়াতটির আলোচনা শেষ করার পূর্বে রসূল (সে.)-এর সাহাবাদের যামানায় যে স্বর্ণযুগ বিরাজ করতো এখানে সেই শান্তিপূর্ণ যুগের একটি ছবি তুলে ধরতে চাই। এ সময়ে আল কোরআন ধীরে ধীরে নাধিল হচ্ছিলো, যার অমিয় সুধা সাহাবায়ে কেরাম আকষ্ঠ পান করছিলেন, তারা কোরআনের সাথেই নিজেদের জীবনকে খাপ খাইয়ে নিচ্ছিলেন এবং কোরআনের আলোকে প্রাপ্ত জীবনাদর্শ অনুসরণ করে চলছিলেন, এ মহান গ্রন্থে প্রাপ্ত নির্দেশাবলী মেনে চলছিলেন এবং এর চির জীবন্ত দলীল ও উদ্দীপক আয়াতগুলো দ্বারা তারা ধন্য হচ্ছিলেন, এর আলোকে নিজেদের জীবনকে গড়ে তুলছিলেন এবং সর্বতোভাবে এবং এক আশ্চর্যজনক আকর্ষণ নিয়ে তারা আল কোরআনের শিক্ষার সাথে গভীরভাবে সংযুক্ত হচ্ছিলেন। আজকে আমাদেরকেও এর মধ্যে বর্ণিত ভীতিজনক দৃশ্যাবলী গভীরভাবে প্রভাবিত করে এবং চমৎকৃত করে এর বর্ণনাভংগি। এ মহা গ্রন্থ অধ্যয়ন করে আমরা বেশ বুঝতে পারি, কেমন করে এ পবিত্র কেতাব তাদেরকে (সোহাবাদেরকে) এক স্বতন্ত্র জাতিরূপে গড়ে তুলেছিলো এবং কেমন করে এই জনগোষ্ঠী দ্বারা এক চতুর্থ শতাব্দীকালের মধ্যে আল কোরআন অত্যাশ্চর্য ও অলৌকিক এক দায়িত্ব পালন করেছিলো । ইবনে জারীর আবদুল্লাহ ইবনে ইদীরসের বরাত দিয়ে রেওয়ায়াত করেন। তিনি বলেন, যখন এই আয়াতটি নাযিল হলো, “যারা ঈমান এনেছে এবং তারা তাদের ঈমানকে যুলুম কলুষিত করেনি, তখন এ আয়াতটি রসূল (স.)-এর সাহাবাদের কাছে বড়ই কঠিন মনে হলো। তারা বললেন, আমাদের মধ্যে কে এমন আছে যে নিজের ওপর যুলুম করেনি । রেওয়ায়াতকারী বলেন, তখন রসূল (স.) বললেন, না, তোমরা যেমনটি মনে করেছো, ব্যাপারটা আসলে তা নয়, বরং কথাটি হচ্ছে সেইভাবে যেমন লোকমান তার ছেলেকে সম্বোধন করে বলেছিলেন, “আল্লাহর সাথে কাউকে শরীক করো না, নিশ্চয় শেরক অত্যন্ত বড় যুলুম ।
— পৃষ্ঠা ২৪৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।