Tafseer Fe Jilalil Quraan 6 PDF
/ ৩৮৫
📝 লেখা 📖 পিডিএফ

110010://1519111801-$/010101535-00| “আর আমি ভয় করি না (সেই সব জিনিসকে), যাদেরকে তোমরা তার সাথে শরীক করছো ।' আর যে আল্লাহকে পেয়ে গেছে, সে কি করে অন্য কাউকে ভয় করবে? কি ভাবে ভয় করবে এবং কাকেই বা ভয় করবে? আল্লাহর শক্তি ব্যতীত অন্য যতো শক্তি আছে সবই তো তুচ্ছ এবং আল্লাহর ক্ষমতা ছাড়া অন্য যতো ক্ষমতা আছে তা মোটেই ভয় করার মতো নয়। ইবরাহীম আ.) ছিলেন পরিপূর্ণ ঈমানের অধিকারী এবং সম্পূর্ণভাবে আত্মসমর্পণকারী । তিনি তার নিজেকে এই সঁপে দেয়ার মধ্যে কোনো কমতি রাখতে চান নাই। তিনি ছিলেন আল্লাহর ওপর পুরোপুরি নির্ভরশীল এবং মনে করতেন সবই আন্রাহর জ্ঞানের মধ্যে রয়েছে। “তবে অন্য কোনো কিছুর পরওয়া করাটা যদি কিছু আমার রব চান তো সে স্বতন্ত্র কথা, আমার রব সব কিছুরই খবর রাখেন।' . , এতে বুঝা যায় যে, ইবরাহীম (আ.) আল্লাহর ওপরই পুরোপুরি ভরসা করেছেন, তীর সাহায্য এবং তাঁরই পরিচালনার ওপর নির্ভর করেছেন। আর তিনি ঘোষণা করছেন যে, তিনি ওদের এই সমাজের মোশরেক সমাজপতি শাসক ওই সব দেব দেবীকে কিছু মাত্র ভয় করেন না। যেহেতু তিনি তারই সাহায্য ও পরিচালনার ওপর নির্ভর করেন এবং তিনি জানেন আল্লাহর ইচ্ছা ছাড়া কোনো বিপদই আসে না এবং তার জ্ঞান সব কিছুর ওপরেই ছড়িয়ে রয়েছে। “আর কিভাবে আমি তাদেরকে ভয় করবো, যাদেরকে তোমরা আল্লাহর সাথে শরীক করেছ, ] অথচ তোমরা যে আল্লাহর সাথে শরীক করছো এতে তোমরা কোনো ভয় করছো না, যে বিষয়ে কোনো প্রমাণ আল্লাহ তায়ালা নাষেল করেননি । অতএব এই দুই দলের মধ্যে কে বেশী নিরাপত্তা পাওয়ার বেশী অধিকারী, বলো, যদি তোমরা তোমাদের জ্ঞানকে কাজে লাগিয়ে থাকো! এই হচ্ছে সেই বিশ্বস্ত মোমেনের যুক্তি, যে এই সৃষ্টির মধ্যে সত্যের সন্ধান পেয়েছে। অবশ্য অন্য কেউ ভয় করলেও ইবরাহীম (আ.) ভয় করার পাত্র ছিলেন না। সেই ব্যক্তিও কখনও ভয় করবে না যে তার হাতকে আল্লাহর হাতে রেখে দিয়েছে এবং তারই পথে চলতে শুরু করেছে। আর যেসব নির্বোধের অক্ষম ওই দেব-মূর্তিগুলোকে নিজেদের হাতে বানিয়েও ওই সব দেবতার পূজা পার্বণকে টিকিয়ে রাখতে চায় দুনিয়ার সেই সব যুলুম বাজের সকল ক্ষমতাও পরিশেষে | আল্লাহর ক্ষমতার সামনে খতম হতে বাধ্য । ইবরাহীম কি ভাবে এসব ক্ষমতাহীন দেব-দেবীর সামনে ভয়ে মাথা নত করবেন, অথচ তারা যে বিনা যুক্তিতে আল্লাহ তায়ালার ক্ষমতায় অন্যদের ভাগীদার বানাচ্ছে, সে বিষয়ে তারা আল্লাহর আক্রোশের ভয় করছে না। এটা তারা মোটেই হিসাব করছে না যে, জড় বা জীবিতের মধ্যে কোনো জিনিসেরই কোনো শক্তি নাই। এমতাবস্থায় এই দু'দলের মধ্যে কে বেশী নিরাপত্তার অধিকারী? যে আল্লাহর ওপর ঈমান রাখে এবং তার ক্ষমতায় কোনো শরীক মানতে অস্বীকার করে? না, যে অযৌক্তিকভাবে আন্লাহর ক্ষমতায় অন্যকে অংশীদার মনে করে? ভেবে দেখো একবার, নিরাপত্তার অধিকার রয়েছে সত্যিকারে কার? হায়, ওদের যদি কিছুমাত্র জ্ঞান ও বোধশক্তি থাকতো! একথার জওয়াব আসছে আরশে মোয়াল্লা থেকে এবং আল্লাহ তায়ালা নিজেই এ বিষয়ের “যারা ঈমান এনেছে এবং তাদের ঈমানকে তারা যুলুমের সাথে সংমিশ্রিত করে নাই, তাদের জন্যেই রয়েছে নিরাপত্তা লাভের বেশী অধিকার এবং (প্রকৃতপক্ষে) তারাই হেদায়াতপ্রাপ্ত।” ঈমান যারা এনেছে এবং যুলুম করে করে তাদের ঈমানকে যারা কলুষিত করেনি, বরং কিছুতেই সেই সত্যপন্থীরা তাদের সামনে যুক্তিহীনভাবে মাথা নত করে না বা তাদের অন্ধ

— পৃষ্ঠা ২৪৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।