110010://1519111801-$/010101535-00|) উববন্বাহীম €আ.-)--এক সা্যে ভার জাতিন্র বিতর্ক ইবরাহীম (আ.) তীর বিবেক ও বুদ্ধি এবং চারিদিকের সব কিছুর মধ্যে আল্লাহ সোবহানাহু ওয়া তায়ালার অস্তিত্বকে দেখার কাজ সমাপ্ত করলেন এবং তীর হৃদয় নিশ্চিন্ত হয়ে গেলো এবং তার গোটা নেমে এলো দেহে এক অনাবিল প্রশান্তি। তিনি আল্লাহর সাহায্যেই (তকে) অনুভব করলেন এবং তার পদযুগল তারই সরাসরি সহায়তায় পথ চলতে শিখল। আর এই সময়েই তার জাতি তার সাথে সেই বিষয়ে বিতর্কে নেমে গেলো, যে বিষয়ে গভীর বিশ্বাসে সুদৃঢ় এবং তৌহিদী বিশ্বাসে তার বুক ভর্তি। তার জাতি তাকে ওদের দেব-দেবীদের ভয় দেখালো যাদের সম্পর্কে তার মনের মধ্যে দৃঢ় বিশ্বাস রয়েছে যে, তাদের কোনোই ক্ষমতা নেই। আর এ কারণে তিনি পরিপূর্ণ মযবুত মন নিয়েই তাদের মোকাবেলা করলেন, মোকাবেলা করলেন অবিচল ঈমান নিয়ে এবং প্রকাশ্য ও গোপনে তার পবিত্র মনিবের সেই ক্ষমতা ও শক্তি নিজ চোখে দেখার মহাশক্তি দ্বারা তিনি বলীয়ান হলেন । এরশাদ হচ্ছে, কাজে লাগাও তাহলে তোমরা বুঝবে! (আয়াত ৮০) মানুষ যখন নিজ স্বভাব প্রকৃতি ও বিবেকের বিরুদ্ধে কাজ করে, তখনই সে পথত্্রষ্ট হয়ে যায়। তারপর ভুল পথে থাকার মেয়াদ এমনভাবে বাড়তে থাকে যে, একের পর এক সে ভুল করতেই থাকে এবং এতো বেশী ভুল তার জীবনে এসে যায় যে, তার পক্ষে সঠিক পথে ফিরে আসা আর সম্ভব হয় না। এই কঠিন অবস্থাই হয়েছিলো ইবরাহীম (আ.)-এর জাতির । তারা বিভিন্ন দেব-দেবীর মূর্তি, গ্রহ-উপথরহ ও তারকারাজির পূজা করতো । তাদের কাজগুলো অর্থপূর্ণ কি না, সে বিষয়ে তারা মোটেই চিন্তা ভাবনা করতো না। আর ইবরাহীম (আ.) যে জটিল বিষয় নিয়ে মাথা ঘামাচ্ছিলেন, সে বিষয়ে তারা মোটেই চিন্তা করার দরকার মনে করতো না। তাদের সমাজেও এমন কোনো ব্যক্তি ছিলো না, যারা তাদেরকে এসব বিষয়ে চিন্তা করতে আহ্বান জানাতে পারতো । এর পরিবর্তে, তারা দল বেঁধে তার সাথে বিতর্ক ঝগড়া করতে এগিয়ে এলো । এভাবে তারা তাদের ওই নীচ ধারণার মধ্যেই হাবুডুবু খেতে লাগলো এবং সুস্পষ্ট গোমরাহীর মধ্যেই রয়ে গেলো । কিন্তু ইবরাহীম তো ছিলেন একজন খাঁটি মোমেন, যার অন্তরের মধ্যে, যার বিবেক বুদ্ধি ও গোটা সত্ত্বার মধ্যে ঈমানের এই অস্তিত্ব আন্মাহ তায়ালা টের পেয়েছিলেন। এরই ফলে ইবরাহীম (আ.) দৃঢ় বিশ্বাস ও পরিতৃপ্ত হৃদয় নিয়ে ওই সব ভুল কাজের বিরোধী ছিলেন। তাই বলা হচ্ছে, “সে বললো, তোমরা কি আমার সাথে আল্লাহর ব্যাপারে আমার সাথে তর্ক করছো, অথচ তিনি তো (নিজেই) আমাকে সঠিক পথ দেখিয়েছেন! উক্ত আয়াতাংশে বলা হচ্ছে, তোমরা কি আমার সাথে আল্লাহর ব্যাপারে ঝগড়া করছো, অথচ তিনি তো আমাকে নিজে হাত ধরে হেদায়াতের পথে এগিয়ে এনেছেন, তিনি নিজেই আমার জ্ঞানের চোখ খুলে দিয়েছেন, পথ দেখিয়েছেন তীর কাছে পৌছানোর জন্যে এবং তীকে চেনার তিনি হাত ধরে আমাদের তার দিকে পরিচালনা করেছেন এবং আমাকে জানিয়েছেন যে, তিনি সবখানে এবং সর্বদা বর্তমান আছেন। আর আমার মনের মধ্যে এই হচ্ছে তার অস্তিত্রে প্রমাণ । আমি তাকে আমার অন্তরের মধ্যে দেখতে পেয়েছি এবং আমার জ্ঞানের মধ্যে তাকে আমি খুঁজে পেয়েছি, ঠিক যেমন করে পেয়েছি তাকে গোরা সৃষ্টি লোকের সবখানে । সুতরাং তোমাদের তর্ক বিতর্ক এমন একটি বিষয়ে, যার সত্যতা আমি, আমার মনের মধ্যে পেয়েছি কাজেই এবিষয়ে আমার জার কোনো দলীল রমাণ দরকার নাই। ভিনি যে আমাকে, তার দিকে যাওয়ার জন্যে পথ দেখিয়েছেন এটিই আমার দলীল! বিলাল ভষ্ঠি ৩১
— পৃষ্ঠা ২৪২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।