110010://1519111801-$/0101017535-00|) এসেই ইবরাহীম (আ.) পেয়ে গেলেন তার মালিকের সন্ধান, অথচ ইতিপূর্বে এই সন্ধান আর কখনও পাননি উজ্জ্বল সন্ধ্যায় তারার মধ্যে, পাননি স্নিপ্ধ চাদের মধ্যে এবং পাননি দেদীপ্যমান সূর্যের মধ্যে । ইতিপূর্ব আল্লাহ করীমের সন্ধান পাননি ওই সকল জিনিসের মধ্যেও, যা নিশিদিন তার চোখে পড়েছে বা তার অনুভূতিতে এসেছে । আজকেই তিনি পেয়ে গেলেন তাকে তার অন্তরের মাঝে তার সম্পূর্ণ অস্তিত্বে মধ্যে, তার বুদ্ধিতে, তার স্মৃতিতে এবং চতুপার্মে অবস্থিত সব কিছুর মধ্যে । তিনি আজ রব্বুল আলামীনকে দেখতে পেলেন যা কিছু মানুষের দু'চোখে পড়ে যা সে অনুভব করে এবং যা তার বুদ্ধিতে আসে সে সকল কিছুর স্রষ্টা হিসাবে । আর এই স্তরে এসে তিনি সঠিকভাবে বুঝলেন তার ও তার জাতির মধ্যে বিরাজমান পরিপূর্ণ দূরতৃ সম্পর্কে যেহেতু তারা অলীক ও অসার দেব দেবীর পূজায় লিপ্ত ছিলো । আজকেই তিনি সম্পূর্ণভাবে শেরেকী ধ্যান ধারণা থেকে মুক্ত হলেন এবং তাদের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করতে সক্ষম হলেন। ওই মোশরেকরা আজকে আর ধোকাবাজির মাধ্যমে তাকে শেরকের মধ্যে ধরে রাখতে পারলো না বা বিভ্রান্ত করতেও সক্ষম হলো না। অবশ্য এটা সত্য কথা যে, ওই মোশরেকরা আল্লাহকে যে অস্বীকার করতো, তা নয়, তার সাথে অন্য বহু অলীক দেব দেবীকে অংশীদার মনে করতো মাত্র। অপরদিকে তিনি খালেসভাবে একমাত্র আল্লাহর দিকে রুজু করেছিলেন এবং তার ক্ষমতায় ভাগীদার থাকার কথা সম্পূর্ণ অস্বীকার করেছিলেন। তাই কালামে পাক জানাচ্ছে, ৪ “সে বললো, হে আমার জাতি, তোমরা যে সব জিনিসকে আল্লাহর সাথে শরীক করছো, আমি সে সব থেকে সম্পূর্ণ মুক্ত। আমি আমার মুখকে একনিষ্ঠভাবে সেই মহান সত্ত্বার দিকে ফিরিয়ে দিলাম, যিনি সৃষ্টি করেছেন আকাশমন্ডলী ও পৃথিবীর বুকে যা কিছু আছে সেসব কিছুকে এবং আমি মোশরেকদের অন্তর্ভুক্ত নই।' আকাশমন্ডলী ও পৃথিবীর স্রষ্টার কাছে এইভাবে মুখ ফেরানোই কাম্য । একাগ্রতার সাথে আল্লাহর দিকে এইভাবে যে রুজু করে, সে শেরকের দিকে কখনও আর ফিরে আসে না। মোশরেকদের সাথে তার পুরোপুরি বিচ্ছেদ ঘটে যায়, মনের মধ্যে পরিপূর্ণ স্থির ও দৃঢ় বিশ্বাস মধ্যে কোনো প্রকার দ্বিধা-ছন্দব বা সন্দেহ থাকে না, থাকে না কোনো আশ্চর্যের অনুভূতি সেই সব জিনিসের জন্যে, যা সত্যের ব্যাপারে তার বিবেকের মধ্যে প্রতীতি জন্মিয়েছে। পুনরায় আর একবার আমরা সেই চমৎকার ও অত্যুজ্্ল দৃশ্য দেখতে পাই, আর সে দৃশ্য হচ্ছে গভীর বিশ্বাসের দৃশ্য, যা অন্তরের মধ্যে স্পষ্টভাবে ফুটে ওঠে এবং মনকে গভীর আবেগে আপ্ুত করে ফেলে, আকীদা-বিশ্বাসের দিকটি জাহেলিয়াতের অন্ধকার থেকে মুক্ত হওয়ার পর যখন আমরা জাগ্রত মানবতাকে পরিপূর্ণভাবে দেখতে পাই, তখন এই জাগ্তত মানবতার ওপর আর কোনো কিছুই মর্যাদাবান বা মূল্যবান মনে হয় না। এসময়ে মোমেনের মনের মধ্যে তার সেই মহান রব সম্পর্কে নিশ্চিন্ততা ও অনাবিল এক প্রশান্তি এসে যায়, ধাকে তার অন্তরের মধ্যে, তার বুদ্ধিতে এবং তার চতুর্দিকের সব কিছুর মধ্যে সে খুঁজে পায়। এ এমন এক দৃশ্য যে অবাক বিস্ময়ে বর্ণিত হয়েছে।
— পৃষ্ঠা ২৪১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।