110010://1519111801-$/01010175395-00|) তার নযরে পড়েনি! ওই একটি রাতেই আসলে তিনি নতুন করে চাদকে দেখলেন। তাই এরশাদ হচ্ছে, “সে বললো, এটিই তো আমার রব ।' হা, চাদের স্নিগ্ধ আলো আদিগন্ত ধরিত্রির বুকে যখন বিস্তৃত হয়ে যায়, ছড়িয়ে পড়ে সারা আকাশ জুড়ে তার রূপালী আভা, তখন তার প্রতি অবশ্যই ভালোবাসার একটি আবেগ এসে যায়। কিন্তু হায়, এও যে একসময় ডুবে যায়, অথচ প্রকৃতপক্ষে রব তো তিনি, যার সম্পর্কে ইবরাহীম (আ.)-এর সুস্থ প্রকৃতি ও অন্তর বলছিলো যে, অবশ্যই তার কোনো ক্ষয় নাই, লয় নেই। কোনো কালে সে মহান সত্ত্বা অদৃশ্য বা অনুপস্থিত হয় না। ইবরাহীম আ.) তীর তীব্র অনুভূতির এই পর্যায়ে এসে বুঝতে পারছিলেন যে, আল্লাহকে জানতে, বুঝতে ও তীর সান্লিধ্য পেতে হলে সরাসরি তারই সাহায্য প্রয়োজন, যাকে তিনি তীর অন্তরের গভীরে এবং তার বিবেকের মধ্যে অনুভব করেন। তিনি সেই মনিব, যিনি তাঁকে ভালোবাসেন, কিন্তু এরপর তিনি তার মালিককে অন্তরের মধ্যে ধরে রাখতে পারেননি, তাই তিনি এই মনে করে অস্থিরতা অনুভব করছিলেন যে, যদি তার মালিক সঠিক পথ পাওয়ার ব্যাপারে তাকে সহায়তা না করেন, প্রসারিত না করেন তার সাহায্যের হাত এবং তীকে পাওয়ার পথ তার সামনে উন্মুক্ত না করেন, তাহলে অবশ্যই তিনি পথহারা ব্যক্তিদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন এবং অবশ্যই পুরোপুরি ধ্বংস হয়ে যাবেন । তাই এরশাদ হচ্ছে, “তিনি বললেন, যদি আমার রব আমাকে হেদায়াত না করেন, তাহলে আমি হয়ে যাবো পথভ্রষ্ট জাতির অন্তর্ভূক্ত । আবারও দেখুন এরশাদ হচ্ছে, “তারপর যখন তিনি দেখলেন সূর্যকে .........আমি মোশরেকদের অন্তর্ভুক্ত নই ।' (আয়াত ৭৮) আকাশের দৃশ্যমান ও সর্বাপেক্ষা উত্তপ্ত এবং উজ্জ্বল জোতিফ হচ্ছে সূর্য । প্রতিদিনই তো সূর্য উদিত হচ্ছে ও দিন শেষে অস্তমিত হচ্ছে, কিন্তু হঠাৎ করে আজকের দিনে ইবরাহীম (আ.)-এর চোখে এ মহা জ্যোতিষ্ক নতুন এক রূপ নিয়ে দেখা দিলো । এটা ছিলো তার জন্যে তৃতীয় পরীক্ষা। আজকে যেন কেন তার চোখে সব কিছু নতুন রূপ ও মাধুর্য নিয়ে প্রতিভাত হচ্ছে, যার দ্বারা তিনি নিশ্চিন্ততা লাভ করছিলেন এবং যার কাছে পৌছে তার মন নিশ্চিন্ত হচ্ছিলো । আর বহু অস্থিরতা ও বহু চেষ্টা-সংগ্রামের পর গিয়ে আজ তার মনের মধ্যে পরিপূর্ণ তৃপ্তি এসে গেলো। “এটিই আমার রব, কারণ যা কিছু দেখেছি তার মধ্যে এটিই সব থেকে বড়” কিন্তু হলে কি হবে, এটাও তো ডুবে যায়............ | আর এখানে এসেই তীর মনের মধ্যে খোদ প্রকৃত মালিকের কাছে দোয়া এসে গেলো যে, 'স্বয়ং তিনিই তাকে পথ দেখান। আর এর পরপরই আল্লাহর নূরের সাগরে জোয়ার এসে গেলো এবং মানবপ্রকৃতি ও আল্লাহর মধ্যে প্রগাঢ় সম্পর্ক স্থাপিত হয়ে গেলো, তীর অন্তরে সত্যের নূর গভীরতর হতে থাকলো আর সে নূরের আভা ছড়িয়ে ছিলো তার বুদ্ধি ও স্মৃতিতে । এই পর্যায়ে এসে ইবরাহীম আ.) পেয়ে গেলেন মূল মালিককে, পেলেন তীকে অন্তরের গতীরে ও তার অনুভূতিতে, যা পূর্বে তার অস্তিত্বে মধ্যে তার রক্ত মাংসের সাথে মিশে ছিলো, মিশে ছিলো তার বিবেকের সাথে কিন্তু প্রকাশিত হতে পারছিলো না। আজ এখানে এসে তার প্রাকৃতিক গোপন অনুভূতি এবং স্পষ্ট বুদ্ধি সংগত ধ্যান ধারণার মধ্যে ঘটে গেলো এক মহা সমন্বয় । এ পর্যায়ে
— পৃষ্ঠা ২৪০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।