110010://1519111801-$/0101017535-00|) তথ্যের ব্যাপারেও । কাজেই এই বিশ্বাস দুনিয়া ও আখেরাতের জীবনের সব কিছুর ওপর প্রভাব বিস্তারকারী মূল শেকড় হিসাবে সদা সর্বদা কার্যকর আছে ও থাকবে । দ্বীন ইসলামের প্রকৃতি ও রহস্যের এ হচ্ছে একটি অনন্য দিক। এই মহান দ্বীনের প্রশস্ত পথ মোমেনের মযবুত ব্যক্তিত্ব গড়ে তোলে এবং তাকে উন্নত চরিত্রের অধিকারী হতে সহায়তা করে, তার আকীদার জন্যে সুদৃঢ় ভীত রচনা করে দেয় এবং সে ভীতকে মযবুত করে সর্বতোভাবে এই এর প্রভাব জীবনের সকল শাখা-প্রশাখার ওপর পড়তে থাকে । এই আকীদার মূল ভিত্তি মানুষের জীবনকে সঠিকভাবে গড়ে তোলার জন্যে সঠিক অব্যর্থ ও একমাত্র কোনো বৃক্ষের দৃশ্যমান বাহ্যিক সকল শাখা প্রশাখার সাথে তার শেকড়ের যেমন অবিচ্ছেদ্য সম্পর্ক স্থাপিত হয়, তেমনি আকীদার সাথে জীবনের যাবতীয় বিষয়ের সম্পর্ক ওই ভাবেই গভীর এবং অবিচ্ছেদ্যভাবে গড়ে ওঠে । আর যখন কালেমায়ে লা-ইলাহা ইল্লাল্লাহ-র প্রতি বিশ্বাস সুদৃঢ় হয়ে যায় এবং সুদূর প্রসারী এ বিশ্বাস কারো জীবনের প্রতিটি কর্মকাণ্ডের ওপর প্রভাব ফেলতে থাকে, তখন জীবনের সকল বিষয়কে পরিচালনার জন্যে যে মহান ইসলামী জীবন ব্যবস্থার আগমন তা সঠিকভাবে কাজ করতে পারে এবং তখনই আন্নাহর প্রভূত ছাড়া অন্যদের প্রতুত্ব কার্যত উৎখাত হয়ে যায়। আর তখনই ছোটো বড়ো সকল জনপদ ঈমানের দাবী পূরণ করতে গিয়ে ইসলামী জীবন ব্যবস্থার কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হয়। এই আত্মসমর্পণের পরই পর্যায়ক্রমে মানুষ ইসলামের যাবতীয় সাংগঠনিক কার্যক্রম ও আইন কানুন স্তৃষ্টচিত্তে গ্রহণ করে। তখন তার বুকের মধ্যে ইসলামের আইন কানুন গ্রহণের ব্যাপারে আর কোনো আপত্তি থাকে না এবং কোনো আইন চালু করার ব্যাপারেও কোনো দ্বিধা-ছবন্দু থাকে না, থাকে না হালালকে হালাল ও হারামকে হারাম জানার কোনো ব্যাপারে কোনো প্রকার দ্বিধা বা আপত্তি। একারণেই আমরা দেখতে পাই মদের নেশায় বিভোর হওয়া সত্তেও মদ সম্পর্কিত আয়াত নাযিলের সাথে সাথে তা সম্পূর্ণভাবেই বন্ধ হয়ে গিয়েছিলো, বন্ধ হয়ে গিয়েছিলো সুদ, জুয়া এবং জাহেলিয়াতের আমলে প্রচলিত সকল কৃপ্রথা। এসব অন্যায় কাজ বন্ধ হয়ে গিয়েছিলো আল কোরআনের আয়াত দ্বারা অথবা রসূলুল্লাহ সে.)-এর নিষেধাজ্ঞা জানার সাথে সাথেই। আর এখনকার অবস্থা হচ্ছে এই যে, বিশ্বের রাষ্ট্রসমূহ, তার আইন কানুন, বিধি বিধান, শৃংখলা ও সংক্কারমূলক প্রকল্প, সেনাবাহিনী ও রাষ্ট্রীয় ক্ষমতা এবং সকল প্রকার প্রচারযন্ত্র সব কিছু ব্যবহার করেও এসব সমাজ বিধ্বংসী কার্যকলাপ বন্ধ করতে সক্ষম হচ্ছে না। বড় জোর এতোটুকু হয়তো হচ্ছে যে, এসব আইনের প্রকাশ্য বিরোধিতা বন্ধ থাকছে কিন্তু সমাজের লোক সাধারণভাবে অন্যায় ও আইন বিরোধী কাজে লিপ্ত থাকছে। (১) ইসলামী জীবন পদ্ধতির মধ্যে দ্বীন ইসলামের আর একটি প্রকৃতি লক্ষ্যযোগ্য ৷ এই জীবন ব্যবস্থাই হচ্ছে মানুষের জীবনকে সার্বিকভাবে পরিচালনার জন্যে একমাত্র পূর্ণাংগ ব্যবস্থা । এ ব্যবস্থা শুধু দুনিয়ার জীবনের জন্যে কোনো মতবাদই নয়, বরং মানুষের জীবনের সকল কাজ ও বিষয়কে বাস্তবে পরিচালনা করে এবং এ জীবন ব্যবস্থা জীবনের সকল কার্যকলাপকে বাস্তবে নিয়ন্ত্রণ ও সঠিক পথে পরিচালনা করতে এসেছে এবং আল্লাহ্র হুকু মেই সব কিছুকে এ ব্যবস্থা পরিচালনা করে। এই পরিচালনা করতে গিয়ে আল্লাহ্ তায়ালা কখনও প্রচলিত পদ্ধতিকে বহাল রেখেছেন, কখনও প্রচলিত পদ্ধতির মতোই কিছু বিধান দিয়েছেন এবং কখনও বা সব কিছু আমূল পরিবর্তন করে স্বয়ংসম্পূর্ণ এক বিধান দিয়েছেন । সর্বোপরি, যে সমাজ তীর শাসন ও কর্তৃত্ মেনে নিয়েছে, সে সমাজের মানুষের বাস্তব জীবনের জন্যে যা প্রয়োজন সেই অনুযায়ীই আল্লাহ তায়ালা বিধান দিয়েছেন। (১) কেমন করে আল্লাহ তায়ালা মদ নিষিদ্ধ করলেন আর কেমন করে মদ বন্ধ করতে গিয়ে আমেরিক ব্যর্থ হলো দেখুন লেখকের গ্রহস্থঃ “মা যা খাসিরাল আলামু বি-ইনৃহিত্বাতিল মুসলেমীন
— পৃষ্ঠা ২৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।