110010://1519111801-$/0101017595-00|) কোনো মূর্তির মধ্যে পাচ্ছিলেন না। অবশ্য এসময়ে হয়তো তিনি আশা করছিলেন তীর আকাংখিত সত্ত্বার সন্ধান তিনি পাবেন সেই সব জিনিসের মধ্যে যাদের পূজা তার জাতি করে চলেছিলো। তার জাতি যে সব গ্রহ উপগ্রহ ও তারকারাজির সামনে পূজার উদ্দেশ্যে মাথা নত করছিলো- এটা তিনি যে একেবারে প্রথম দেখতে পেলেন তা নয় বা ওই যে উজ্জ্বল সন্ধ্যা তারাটিরে এই প্রথম বারের মতো পুজা করতে দেখলেন তাও নয়, আর ইবরাহীম যে জীবনে এই প্রথম বারেই সন্ধ্যা তারাকে দেখলেন তাও ঠিক নয়, কিন্তু আজকে রাতে তিনি যখন ওই তারকাটি হঠাৎ করে দেখলেন, তখন সে তারাটি যেন তার সাথে সরাসরি কথা বলে উঠলো, যা ইতিপূর্বে কখনও হয়নি এবং তার কাছে যেন গায়েব থেকে নতুন এক বার্তা পৌছে দেয়া হলো, যা তার এতোদিনকার উদ্বেগ-উৎকষ্ঠাকে অপসারিত করে দিলো এবং দূর করে দিলো সেই মহা চিন্তা-ভাবনাকে যা তার গোটা সত্তাকে ছেয়ে রেখেছিলো । আর এই চিন্তার কারণেই তিনি কখনও একে ভেবেছেন রব, আবার কখনও ওকে । কিন্তু এটাও ঠিক যে, কারও ক্ষমতা সম্পর্কে তিনি নিশ্চিন্ত হতে পারেন নি। তার এই উৎকষ্ঠার দিকে ইর্চগিত করে এরশাদ হচ্ছে, “সে বললো, এই তো আমার রব" । ও এতে দেখা যাচ্ছে, আপতদৃষ্টিতে মনে হয়, তার সামাজিক মর্যাদার কারণে ও তার নিজের ভুল জ্ঞানের কারণে মনে হয়েছে, হয়তো হবে এটা একজন (প্রতিপালনকর্তা), কিন্তু না! তার সুস্থির চিন্তাধারার কাছে এটা অবশ্যই ভূল ও মিথ্যা প্রমাণিত হয়েছে। তাই এরশাদ হচ্ছে, “তারপর যখন তা ডুবে গেলো, তখন সে বলে উঠলো, না, আমি অন্ত যাওয়া কোনো জিনিসকে মোটেই পছন্দ করি না।” রয়েছেন, এ কথাই যদি সত্য হয়, তাহলে কে পরিচালনা করছে এ সমগ্র সৃষ্টিকে, আর কেই বা এর সকল কাজকে সম্পাদন করে চলেছে? প্রকৃতপক্ষে কোনো পরিচালকের হাত যদি এর পেছনে না থাকবে তাহলে কে রক্ষণাবেক্ষণ করছে সবাইকে! সুতরাং গায়েব বা অদৃশ্য হয়ে যাওয়া “এ বন্তু' অবশ্যই আমাদের 'রব' (সকল সৃষ্টির পালনকর্তা) হতে পারে না। এ হচ্ছে যুক্তিবুদ্ধির স্বাভাবিক সব থেকে নিকটবর্তী, ও স্পষ্ট অর্থ ......... এর দ্বারা অত্যন্ত স্বাভাবিক যে অর্থটি বেরিয়ে আসে, তা মানুষের মনের মধ্যে অবস্থিত যুক্তি বুদ্ধির সাথে পরোপুরি সামঞ্জস্যশীল এবং তা সরাসরি মানুষের বিবেককে স্পর্শ করে । গোটা মানব জাতি গভীর ও সুনিশ্চিত বিশ্বীসের ভিত্তিতেই দৃঢ়তার সাথে কথা বলতে অভ্যস্ত “ডুবে যায় এমন কিছুকে তো আমি রব হিসেবে পছন্দ করতে পারিনা ।” সুতরাং দেখা যাচ্ছে মানুষের প্রকৃতি ও তার মালিকের মধ্যে যে সম্পর্ক গড়ে ওঠে তা হচ্ছে মহব্বতের সম্পর্ক, আর এটিই হচ্ছে প্রকৃতপক্ষ আত্তরিক সম্পর্ক। ইবরাহীম (আ.)-এর স্বভাব প্রকৃতি কিছুতেই ডুবে যাওয়া জিনিসকে পছন্দ করতে পারেনি, যার কারণে তাদেরকে তিনি সর্বশক্তিমান মনিব বলেও মেনে নিতে পারেননি। ইলাহ তো তিনিই যাকে মানুষের স্বভাব প্রকৃতি অবশ্যই পছন্দ করবে.... যার অস্তিত্ব কখনো অনুপস্থিত বা বিলুপ্ত হয়ে যায় না। এরশাদ হচ্ছে, “তারপর যখন টাদকে সে উদিত হতে দেখলো, বলে উঠলো, এটিই আমার রব, তারপর যখন এটা ডুবে গেলো তখন সে বললো, না, আমার প্রকৃত মালিক যদি আমাকে সঠিক পথটি না দেখান, তাহলে অবশ্যই আমি ভুল পথের পথিক হয়ে যাবো ।” অভিজ্ঞতা মানুষের বারবার হয়। এখানে কথার সুরে মনে হচ্ছে, যেন ইবরাহীম (আ.) ইতিপূর্বে কখনও চাদকে দেখেননি এবং তার পরিবারের লোক ও তার জাতিকে এর পূজা করাটাও
— পৃষ্ঠা ২৩৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।