11100://1912111501.$0101017555.0017 মানব-প্রকৃতির মধ্যে ঈমানের যে বীজ নিহিত রয়েছে, সেই ঈমানী শক্তি ইচ্ছাকৃতভাবে গৃহীত ঈমানের সাথে যুক্ত হয়ে যায়, আর তখনই সেই ঈমানী যিন্দেগীতে আল্লাহর নির্দেশিত কর্তব্যগুলো এবং আইন-কানুন চালু হয়ে যায়। এমন সব কর্তব্য তখন তার ওপর এসে পড়ে যেগুলোকে শুধুমাত্র তার যুক্তি-বুদ্ধি ও বিচার বিবেচনার ওপর আল্লাহ তায়ালা কখনও ছেড়েনি। বরং তিনি নবীদের মাধ্যমেই তাদেরকে সঠিকপথ দেখিয়েছেন। সকল নবীকেই তিনি দান করেছেন তীর নিজের পক্ষ থেকে মহামূল্যবান বার্তী। এই বার্তাই ছিলো তাদের হাতে সত্য জীবন ব্যবস্থার প্রমাণ । তারা শুধু তাদের স্বভাব প্রকৃতি বা মানবীয় বুদ্ধি দ্বারা পরিচালিত হননি, বরং আল্লাহর বাণীকে তাদের বিরুদ্ধে দলীল হিসাবে সেদিন পেশ করা হবে । আল্লাহর সুবিচার ও মেহেরবাণী বর্ষণ করার জন্যেই তাদের হিসাব নেয়া হবে এবং হিসাব নেয়া হবে মানব জন্মের তাৎপর্য ও জ্ঞানকে পরীক্ষা করার জন্যেও বটে। ইবন্বাহীম €আ-) ষভান্বে আল্লাহতক শ্ুজে পেতেন এখন দেখুন ইবরাহীম (আ.)-এর অবস্থা । তিনি তো সেই ইবরাহীম যিনি ছিলেন আল্লাহর অন্তরংগ বন্ধু এবং মুসলিম জাতির পিতা । এরশাদ হচ্ছে, “তারপর যখন তাকে রাত্র ঢেকে ফেললো, তখন সে দেখলো দিগন্ত বলয়ে একটি উজ্জ্বল তারকা আর তখনই সে বলে উঠলো, এটিই আমার রব (মেনিব-মালিক), কিন্তু যখন এটি ডুবে গেলো তখন সে বললো, না, ডুবে যাওয়া কোনো জিনিসকে আমি রব হিসেবে কিছুতেই পছন্দ করতে পারি না। ইবরাহীমের ব্যক্তিত্বের বহিপ্রকাশে ছিলো একটি বিশেষ অবস্থা, অর্থাৎ উজ্জ্বল তারাটিকে ডুবে যেতে দেখে তার মনে ওই তারাটির শক্তি-ক্ষমতা সম্পর্কে বিরাট সন্দেহ জেগে উঠলো, তার মনের মধ্যে ওই তারাটির প্রতি তীব্র তাচ্ছিল্য বোধ জেগে উঠলো, যা তার পক্ষ থেকে দৃঢ়-ভাবে অস্বীকার করারই শামিল ছিলো । অথচ এ একই সময়ে তার পিতা ও গোটা জাতি ওই তারকাসহ আরও বিভিন্ন জড় পদার্থের পূজা করতো, পূজা করতো নিজেদের তৈরি বহু মূর্তির । এই সময়ে তার অজান্তেই ওইসব জিনিসের শক্তি সম্পর্কে তার সকল বিশ্বাস খতম হয়ে গেলো এবং তিনি ভীষণ অন্তর্ন্দে পড়ে গেলেন। এই অবস্থার একটি চমৎকার ব্যাখ্যা দিতে গিয়ে আল কোরআন বলছে, “তারপর রাত্রি যখন তার ওপর এসে তাকে আচ্ছাদিত করে ফেললো ।"- একথায় মনে হয় যেন রাত একা তাকেই ঘিরে ফেলেছে এবং রাতের অন্ধকার আশপাশের অন্য কাউকে ঘিরে ফেলেনি। প্রকৃতপক্ষে এ বাক্য দ্বারা বুঝানো হয়েছে, রাতের অন্ধকার তাকে ছেয়ে ফেলার সাথে সাথে তার চিন্তার উদ্রেক করলো, অনুভূতি তীব্রতর হলো এবং গভীর চিন্তায় তিনি মগ্ন হয়ে গেলেন । আর নবতর এই চিন্তাই তাকে আরও অথসর হয়ে ভাবতে উদ্দ্ধ করলো এবং পুনরায় নতুনভাবে তীকে চিন্তা করতে উদ্ুদ্ধ করলো । এরশাদ হচ্ছে, “আর যখন সে দেখলো শুভ্র সমুজ্জ্বল সন্ধ্যা তারাটিরে দেখে, বললো, এই তো আমার রব ।” আর এসময়ে অবস্থা ছিলো এই যে, তার দেশবাসী সকল অলীক দেব-দেবতার মূর্তিসহ বিভিন্ন গ্রহ-নক্ষত্রের পূজা-অর্চনা করতো, যার বর্ণনা ইতিপূর্বে দেয়া হয়েছে। তারপর ইবরাহীম এগুলোর ক্ষমতাধর সর্বময় মালিক হওয়ার ব্যাপারে যখন হতাশ হয়ে পড়লেন, হতাশ হয়ে পড়লেন ওই সব মেকী দেব-দেবতাদের মধ্যে তার প্রকৃত পাওয়ার প্রশ্নে, যাকে তিনি তার ব্যক্তিসত্তার মধ্যে এবং অবচেতনভাবে তার অন্তরের গভীরে অনুভব করেছিলেন এবং যাকে তিনি
— পৃষ্ঠা ২৩৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।