Tafseer Fe Jilalil Quraan 6 PDF
/ ৩৮৫
📝 লেখা 📖 পিডিএফ

110010://1519111801-$/0101017535-00|) ও বিনয়-ন্ম্রতার গুরুত্ব থেকেও এর গুরুত্ব অনেক উর্ধে। আর আল্লাহর রহমতে ইবরাহীম (আ.) ছিলেন এমন দৃঢ়চেতা ও সত্য প্রবক্তা যে, আল্লাহ তায়ালা সকল মুসলমানের জন্যে তার ওইসব মহান গুণাবলী অনুসরণ করতে নির্দেশ দিয়েছেন এবং তার এই সত্যানুভূতি ও দৃঢ়চিত্ততাকে সারা পৃথিবীর সকল মানুষের জন্যে এক অনুপম আদর্শ হিসাবে স্থাপন করেছেন। আর ইবরাহীম (আ.)-এর সুন্দর সুমহান ও বিশুদ্ধ গুণাবলীর জন্যে এটিই ছিলো উপযুক্ত ভূমিকা, তার পরম সত্য নিষ্ঠার জন্যে এই ছিলো পরম মর্যাদাপূর্ণ পদক্ষেপ। এই মহামূল্যবান গুণাবলী দ্বারা তাকে সজ্জিত করা হয়েছিলো যেন তিনি সৃষ্টির গোপন রহস্যের দ্বারোঘাটন করতে পারেন এবং সৃষ্টির মধ্যে বিদ্যমান সত্য পথের জীবন্ত দিশা খুজে পেতে পারেন। তাই এরশাদ হচ্ছে, “আর এমনি করেই আমি, ইবরাহীমকে আকাশমন্ডলী ও পৃথিবীর মধ্যে বিদ্যমান (আমার) ক্ষমতা দেখিয়েছি, আর এর উদ্দেশ্য হচ্ছে যেন সে দ্বিধাহীন ও অবিচল বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হয়ে যায়। . এই রকমই সুন্দর সুস্থ এবং উন্মুক্ত এই অন্তর্দৃষ্টি, সত্যের জন্যে এই পরম নিষ্ঠা এবং অসত্যকে অস্বীকার ও প্রতিরোধের এই অমিয় শক্তির মধ্য দিয়েই আমরা দেখতে পাই কেমন করে ইবরাহীম (আ.) মহান আল্লাহর ক্ষমতার নিদর্শন দেখতে পেয়েছেন, দেখতে পেয়েছেন আকাশমন্ডলী ও পৃথিবীর সর্বত্র বিরাজমান আল্লাহর ক্ষমতা .... আর আমরাও সৃষ্টির গোপন বহু রহস্য সর্বত্র ছড়িয়ে থাকতে দেখতে পাচ্ছি এবং দেখছি মহান আল্লাহর ক্ষমতার নিদর্শন বিছানো . রয়েছে সারা বিশ্বের প্রতিটি পাতায় পাতায় । আরও আমরা দেখতে পাচ্ছি মানুষের অন্তরের মধ্যে, তার প্রকৃতির মধ্যে এবং এই রহস্যময় পৃথিবীর মধ্যে ঈমানকে সতেজকারী বহু প্রমাণাদি, যার ফলে বিভিন্ন অহংকারী ও মনগড়া ক্ষতাধরদের ক্ষমতার অসারতার কথা মানুষ স্বীকার করতে বাধ্য হয় এবং প্রকৃত ক্ষমতার মালিক আল্লাহ রব্বুল আলামীনের ক্ষমতার কথা হৃদয়ের অভ্যন্তরে গভীরভাবে প্রোথিত হয়ে যায়। | আর এটিই হচ্ছে স্বভাব প্রকৃতির স্পষ্ট ও গভীর দাবী । এ বিশ্ব চরাচর এক বিশাল জ্ঞান ভান্ডার । পুঞ্জীভূত অজ্ঞানান্ধকার শত চেষ্টাতেও এই জ্ঞান ভান্ডারকে মুছে দিতে পারে না এবং যে কোনো চোখ অবশ্যই আল্লাহ পাকের রহস্যময় সৃষ্টিজগতের মধ্যে তার অত্যাশ্চর্য কীর্তিসমূহ দেখতে পায় এবং মানুষের চিন্তাশক্তির সামনে খুলে যায় সেই দৃশ্যাবলী যা তাকে বহু গোপন রহস্য ভান্ডারের খবর জানিয়ে দেয়। এইভাবেই এসে যায় আল্লাহর পক্ষ থেকে দিক নির্দেশনা এবং এটাই হয় সত্যপ্রান্তির পথে চূড়ান্ত সংগ্বামের আশু প্রতিদান । আর এভাবেই ইবরাহীম (আ.) অগ্রসর হলেন, আর এই পথ-পরিক্রমায় তিনি পেয়ে গেলেন তীর আরাধ্য আল্লাহ সোবহানাহু ওয়া আয়ালাকে। তাকে পেলেন তিনি তার অনুভূতির মধ্যে এবং তীর হৃদয়-গহবরে । এইভাবে তীকে পাওয়ার পর তীর প্রকৃতি এবং বিবেকের কাছে এই প্রান্তি যথেষ্ট বলে মনে হলো । তিনি সর্বশক্তিমান আল্লাহর অস্তিত্ব, তার অন্তরের গভীরে খুজে পেলেন এবং তীর অনুভূতির মধ্যে তীব্রভাবে অনুভব করলেন- এই অনুভূতি সম্পূর্ণরূপে তীর প্রকৃতি ও বিবেকের সাথে সামঞ্জস্যপূর্ণ । সুতরাং পরম সত্যবাদী ও সত্যাশ্রয়ী নবী ইবরাহীম (আ.)-এর প্রকৃতির সাথে একাত্ম হয়ে এবং পরিপূর্ণ আগ্রহের সাথে তীর পথ অনুসরণ করা প্রয়োজন। এ পথে চলা মোটেই সহজ ব্যাপার নয়। আপাত দৃষ্টিতে এ পথে চলা তুচ্ছ ও সহজ ব্যাপার মনে হলেও প্রকৃতপক্ষে এপথে চলা খুবই বিপদসম্কুল ও দুরূহ ব্যাপার।

— পৃষ্ঠা ২৩৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।