Tafseer Fe Jilalil Quraan 6 PDF
/ ৩৮৫
📝 লেখা 📖 পিডিএফ

110010://1519111801-$/0101017535-00|) একই ভূমিকা গ্রহণ করে থাকে এবং এব্যাপারে কোনো দোষারোপের ভয় সে করে না। আর ঈমানের প্রশ্নে পিতা পুত্রের, পরিবারের, গোত্রের বা জাতির সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যাওয়ারও পরওয়া করে না। ইবরাহীম (আ.) তার পিতা ও জাতির সাথে সম্পর্কের ব্যাপারে এই দৃষ্টান্তই স্থাপন করেছিলেন । এরশাদ হচ্ছে, | স্মরণ করে দেখো ওই সময়ের কথা, যখন ইবরাহীম তার পিতা আযরকে লক্ষ্য করে বললো, এ মূর্তিগ্ুলোকে কি আপনি ইলাহ বানিয়ে নিয়েছেন? অবশ্যই আপনাকে ও আপনার জাতিকে আমি স্পষ্ট ভুল পথে দেখতে পাচ্ছি।' এটিই হচ্ছে মানব প্রকৃতির স্বাভাবিক কথা যা ইবরাহীম (আ.)-এর মুখের ভাষায় প্রকাশ পেয়েছে। তবে, স্বভাব-প্রকৃতির মধ্যে বিদ্যমান এই সত্যানুভূতিই যে তীকে হেদায়েতের পথে এগিয়ে দিয়েছে তা নয়, বরং তার সুস্থ বিবেক সর্বপ্রথম তার মধ্যে ভুল পথের কদর্যতার প্রতি ঘৃণা জাগিয়ে দিয়েছে এবং জানিয়েছে যে, তার জাতি যে সব প্রাণহীন মূর্তির পূজা করে চলেছে তা সম্পূর্ণ অর্থহীন ও অন্যায় কাজ। . ইবরাহীম (আ.)-এর জাতি ইরাকে অবস্থিত ক্যালভিনিয়া ((0:8101717) জাতি উদ্ভূত । তারা গ্রহ নক্ষত্র ও বিভিন্ন মূর্তির পূজা করতো । কিন্তু যিনি সুখ দুঃখের মালিক, যিনি মানুষ ও সকল প্রাণীকে সৃষ্টি করেছেন, যিনি সর্বময় ক্ষমতার অধিকারী, তিনিই হচ্ছেন প্রকৃতপক্ষে মানব প্রকৃতির কাছে প্রভু পালনকর্তা ও মালিক এবং বাদশাহ- এসব ক্ষমতার মালিক কোনো পাথরের মূর্তি বা কাঠ-খড় দ্বারা নির্মিত কোনো পুতুল হতে পারে না বলেই হযরত ইবরাহীম (আ.)-এর বিবেক তাকে জানিয়েছিলো, বিশেষ করে একথা তার মনে প্রশ্নের ঝড় তুলেছিলো যে, এসব মূর্তি কোনো কিছু সৃষ্টি করতে পারে না, কারো কোনো প্রয়োজন মেটাতে পারে না, কোনো কিছু শোনে না বা জবাবও দিতে পারে না। সে অবস্থায় কি করে তাদের সামনে মাথা নতো করা যায়, কি ভাবেই বা তাদের পূজা করা যায়! আর একথা বুঝার জন্যে বেশী কোনো সূক্ষ্ম বুদ্ধির প্রয়োজন নাই, সাধারণ দৃষ্টিতেই তাদের এসব দুর্বলতা ধরা পড়ে । সুতরাং কোনো অবস্থাতেই তাদের পুজা করা চলে না বা সঠিক মালিকের কাছে পৌছানোর জন্যে মাধ্যম হিসাবেও তাদেরকে গ্রহণ করা যায় না। এই কারণেই প্রথম দৃষ্টিতে ইবরাহীম (আ.)-এর সুস্থ বিবেকের কাছে তাদের এসব কাজ অন্যায় বলে মনে হয়েছে। এটিই আন্মাহ প্রদত্ত সুস্থ বিবেক-বুদ্ধির কাছে সত্যের পক্ষে এক অত্যুজ্জবল দৃষ্টান্ত হিসাবে ধরা পড়েছে। তারপর এই সুস্থ বিবেকের কাছে তৎকালীন লোকের অযৌক্তিক ও ভুল কাজগুলো অপ্রিয় ও ঘৃণ্য মনে হয়েছে। তীর কাছে প্রকাশিত হয়েছে প্রকৃত সত্য কথাটি আর সত্যের এই অনুভূতিই আকীদার মূল কথা । তার এই অনুভূতিকে প্রকাশ করতে গিয়ে নাধিল হচ্ছে, তুমি কি মূর্তিগুলোকে মাবুদ বানিয়ে নিয়েছো? অবশ্যই আমি তোমাকে ও তোমারজাতিকে সুস্পষ্ট ভুল পথে দেখতে পাচ্ছি। ওপরের একথাটি ইবরাহীম (আ.) তার পিতাকে লক্ষ্য করে বলছেন। আর এমন নম্র, জর, দরদী, সহিষ্ঞ ও উন্নতমানের এবং নরম মেযাজের ছেলের কথা যার মহৎ গুণাবলী কোরআনে করীমে বর্ণিত হয়েছে। কিন্তু তার আপত্তির বিষয়টি ব্যক্তিগত কিছু নয়, এ হচ্ছে মৌলিক আকীদা বিশ্বাসের বিষয় । এ বিষয়ে কোনো আপোষ করা সন্ভব নয়, যেহেতু এ মৌলিক বিশ্বাসের গুরুতৃ সব কিছুর ওপরে, এমনকি বাপ বেটার সম্পর্ক থেকেও এর গুরুত্ব অনেক অনেক বেশী, সহ্য-শক্তি

— পৃষ্ঠা ২৩৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।