110010://1519111801-$/0101017535-00|7 থেকেছো এবং তার নিদর্শনগুলো অহংকার ভরে দেখেও দেখোনি, বরংঃঅবজ্ঞা প্রদর্শন করতে থেকেছো। তোমরা তেমনি করে একাকীই আমার কাছে আসবে যেমন করে প্রথম বারে তোমাদেরকে আমি সর্বশক্তিমান আল্লাহ একাকী অবস্থায় সৃষ্টি করেছিলাম । আর যে মহান গ্রন্থ আমি তোমাদেরকে দিয়েছিলাম, সে পবিত্র কালামকে তোমরা তোমাদের পেছনের দিকে ছুঁড়ে ফেলে দিয়েছিলে । | | “আজকে কই, তোমাদের সেই সব সুপারিশকারীকে তো দেখতে পাচ্ছি না, যাদেরকে তোমরা তোমাদের কাজের অংশীদার মনে করতে! তোমাদের মধ্যকার সম্পর্ক তো আজ ছিন্ন হয়ে গেছে, আর যে সব জিনিসকে তোমরা সাহায্যকারী মনে করতে তারা আজ সবাই তোমাদের কাছ থেকে সরে গেছে।' এ সময় নেমে আসবে হৃদয়বিদারক, বেদনাদায়ক ও ভীষণ ভীতিজনক এক দৃশ্য । এ সময়ে শুধু বেইযযতি তিরফ্কার ও ধিক্কারই বর্ষিত হতে থাকবে চতুর্দিক থেকে- এটিই হবে অহংকারপূর্ণ ব্যবহার, সত্য থেকে জেনে-বুঝে মুখ ফিরিয়ে নেয়া এবং সত্যকে মিথ্যা বলে দাবী করার উচিত প্রতিদান। সুসজিন্ম জাতির পিতা ইবন্বাহীম €আ-১)- এক ক্বটনা এরপর আমরা এই অধ্যায়ের বিস্তারিত আলোচনায় যাবো । এর প্রথমেই এসেছে মুসলিম জাতির পিতা ইবরাহীম (আ.)-এর সেই অমর কাহিনী, “আর স্মরণ করে দ্যখো সেই সময়ের কথা টার্ন অংশীদার মনে করে না। (আয়াত ৭৪-৭৮) আল কোরআনের মধ্যে বর্ণিত এ আয়াতগুলোতে অত্যাশ্চর্য ও অতি চমৎকার এক- দৃশ্যের অবতারণা করা হয়েছে। সুস্থ বুদ্ধিসম্পন্ন মানুষের স্বভাব প্রকৃতির স্বাভাবিক মননশীলতার দৃশ্য ফুটে উঠেছে প্রথম দৃষ্টান্তটিতে । এ দৃশ্যে মূর্তি পূজার জাহেলী ধারণার প্রতি চরম ঘৃণা ফুটে উঠেছে এবং ঘৃণা প্রদর্শনও করা হয়েছে। তারপর দেখা যায় সত্য, সঠিক ও প্রকৃত ক্ষমতার সেই মালিকের সন্ধানে সুস্থ-বুদ্ধি সম্পন্ন এই মানুষটির চিন্তাধারা গভীর আবেগ ও আগ্রহের সাথে এগিয়ে চলেছে যাঁকে তিনি তার বিবেকের মধ্যে খুঁজে পেয়েছেন, তিনি তাঁর স্থৃতি ও অনুভূতির মধ্যে রক্ষিত এ সত্যটিকে প্রকাশ করতে পারেননি। কিন্তু এই তীব্র অনুভূতি সৃষ্টির অন্তরালে দুঃখ-ভারাক্রান্ত, সত্য-সন্ধিৎসু এ মানুষটি সত্য সন্ধানে ব্যাপৃত হয়ে ভাবছেন হয়তো এটিই হবে তার ঈক্িত মালিক । এইভাবে মনের গোপন কন্দরে খুঁজতে খুঁজতে হঠাৎ করে পেয়ে গেলেন তিনি তার মালিককে । আর এই অনুসন্ধান চালাতে গিয়ে তার মনের গোপন কক্ষে তার মালিকের মতো অনুরূপ কারও অস্তিত্ব তিনি দেখতে পেলেন না। তার সর্বব্যাপী যে গুণাবলী ও ক্ষমতা ছড়িয়ে রয়েছে সৃষ্টি জগতের পাতায় পাতায় অনুরূপ গুণাবলী অন্য কারো আছে বলে কোথাও তিনি দেখতে পাননি । বরং একমাত্র বিশ্বপালক মহান আল্লাহকেই তার সমগ্র মনে প্রাণের মধ্যে সমুজ্বল ও ভাস্বর দেখতে পেয়েছেন । মহা খুশীতে তীর তীব্র এই অনুভূতি অথসর হতে থাকে এবং মহান আল্লাহর অস্তিত্রে সন্ধান পেয়ে যখন পরিপূর্ণ প্রশান্তিতে ভরপুর হয়ে যায় তার মন, তখন দরদবিগলিত ধারায় নেমে আসে তার আনন্দাশ্রু, আর তখনই তিনি নিশ্চিন্ত মনে মহামূল্যবান এ সত্যের ঘোষণা দিতে শুরু করেন। যে সত্যের সন্ধানে তিনি অস্থির হয়ে রাত-দিন চেষ্টা করেছেন, সে মহা সত্যকে ইবরাহীম (আ.) নিজের মনের মধ্যে খুঁজে পেয়ে চমৎকারভাবে জনগণের সামনে ঘোষণা করেছেন তারই সংক্ষিপ্ত বর্ণনা এই ছোট আয়াতগুলোতে দেয়া হয়েছে ।.... এই হচ্ছে হক ও বাতিলের মধ্যে বিরাজমান স্বাভাবিক সম্পর্ক । আর আকীদা বিশ্বাসের প্রশ্নে মোমেনরা চিরদিন
— পৃষ্ঠা ২৩৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।