110010://1519111801-$/0101017595-00|) প্রাকৃতিক দৃশ্য, অতপর সব কিছু এক দীর্ঘ ও অবিচ্ছেদ্য প্রসংগকে কেন্দ্র করেই আলোচিত হয়েছে, যার প্রত্যেকটি দিক একটির সাথে অপরটির সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ, যে বিষয়ে সূরাটির শুরুতে ইতিমধ্যে আমরা আলোচনা করেছি। সামগ্রিকভাবে সূরাটির মধ্যে ঈমান সম্পর্কে আলোচনা করা হয়েছে যার দাওয়াত দেয়া হয়েছিলো নৃহ (আ.)-এর সময় থেকে নিয়ে মোহাম্মদ (স.)-এর সময় পর্যন্ত । আর এ আলোচনার শুরুতেই আল্লাহ রব্বুল আলামীনের সার্বভৌমত্বের কথাটিকেই সর্বাধিক গুরুত্ব সহকারে তুলে ধরা (আ.)-এর জীবনীতে ৷ সেখানে দেখানো হয়েছে একজন সুস্থ বিবেকবান মানুষের কাছে কেমন করে সত্য স্পষ্ট হয়ে ওঠে, অসত্যের অসারতা কেমন করে সত্য সন্ধিৎসু হৃদয়কে প্রচন্ডভাবে নাড়া দিয়ে বিপ্লবী করে তোলে এবং কী চমৎকারভাবে অন্তরের গভীরে সত্য-সঠিক মালিকের জন্যে সাড়া জাগায় এবং এর বহিপ্রকাশ ঘটে জাহেলিয়াতের ধ্যান-ধারণা থেকে মুখ ফিরিয়ে নেয়ার মাধ্যমে এবং অসত্যের সাথে সংঘর্ষের মধ্য দিয়ে । পরিশেষে নিশ্চিন্ত মন সত্যের প্রতি প্রগাঢ় বিশ্বাসে স্থির হয়ে যায় এবং পরিপূর্ণ প্রশান্তি নেমে আসে আল্লাহ তায়ালার কাছে নিজেকে সোপর্দ করে। তখন অন্তরের মধ্যে সে অনুভব করে এমন এক প্রমাণ ও যুক্তি যা বাহ্যিক যে কোনো যুক্তি-প্রমাণ থেকে বহু বহুগুণে বেশী শক্তিশালী ও জোরালো । এটিই প্রমাণিত হয়েছে ইবরাহীম (আ.)-এর জীবনের ঘটনাবলীতে । কারণ বিবেকের ডাঁকে সাড়া দেয়ার পর যখন সত্য পথের দিকে তিনি এগিয়ে গেলেন, তখনই আল্লাহ তায়ালা তাকে সত্য পথ দেখিয়ে দিলেন। তাই এরশাদ হচ্ছে, “এবং তার জাতি তার সাথে কে বেশী যোগ্য? (আয়াত ৮০) এরপর আলোচনা প্রসংগ এগিয়ে চলেছে সেই ঈমান সম্পর্কে যা মানুষকে এগিয়ে দেয় চূড়ান্ত সাফল্যের দিকে, এগিয়ে দেয় সেই পথে যার সন্ধান সর্বকালের সকল রসূল দিয়েছেন। এই ঈমান মোশরেকদের শেরক ও মিথ্যারোপকারীদের যাবতীয় ষড়যন্ত্রকে ব্যর্থ ও মূল্যহীন করে দিয়েছে। এই ঈমানই মহান আল্লাহর পথে দৃঢ়তার সাথে থাকতে সাহায্য করে এবং জানায় যে, চিরদিন ঈমানের পথ এক ও অভিন্ন এবং এই ঈমানের বন্ধনেই সর্বকালের সকল দেশের সকল সত্যাশ্রয়ী | মানুষ পূর্ব থেকে শেষ অবিচ্ছেদ্য এক বন্ধনে আবদ্ধ হয়ে রয়েছে, তাদের সম্পর্ক থেকেছে অটুট এবং সত্যের বন্ধনের কারণে পূর্ববর্তী ঈমানদার ব্যক্তিদের পরবর্তীরা অনুসরণ করেছে। এ ব্যাপারে কোন সময়ের মানুষ বা কোন স্থানের মানুষকে অনুসরণ করা হচ্ছে- এ প্রশ্ন কখনও তোলা হয়নি। কোন বংশের লোককে অনুসরণ করা হবে বা কোন বর্ণের লোককে অনুসরণ করা হবে তাও কারো মনে জাগেনি। সুতরাং দেখা গেছে, ঈমানদারদের এ মহান কাফেলা ঈমানের মযবুত রশিতে আবদ্ধ থাকায় স্থান-কাল-বর্ণ-শ্রেণী নির্বিশেষে এক ও অবিচ্ছেদ্য জনগোষ্ঠীতে পরিণত হয়েছে। অবশ্য একইভাবে এ একটি ভয়াবহ দৃশ্যও বটে। যা আল্লাহর সেই মহান ভাষণে ফুটে উঠেছে যা মোহাম্মাদুর রসূলুল্লাহ (স.)-কে সম্বোধন করে উচ্চারিত হয়েছে, হা, এই হচ্ছে আল্লাহর হেদায়াত। এ হেদায়াতের আলোকে তিনি তার বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা তাকে হেদায়াত করেন। আর, (এরপরেও) তারা যদি শেরক করে তাহলে (যা কিছু ভালো কাজ তারা করছে) তা সব বরবাদ হয়ে যাবে । ওরাই তো সেই সব ব্যক্তি, যাদেরকে আমি আল্লাহ কেতাৰ আসমানী কেতাব), শাসন ক্ষমতা ও নবুওত দান করেছি। এর পরও যদি ওরা কুফরী
— পৃষ্ঠা ২৩৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।