110010://1519111801-$/0101017535-00|) “তিনিই গায়েব জাননেওয়ালা ।” তিনিই জানেন পর্দার অন্তরালে লুকিয়ে থাকা গায়েবের সেই কঠিন অবস্থা । তিনি তেমন করেই সেই অবস্থাকে জানেন যেমন করে উপস্থিত দৃশ্যমান জিনিসগুলো তিনি জানেন । তীর কাছে বান্দার কোনো জিনিস বা কোনো অবস্থাই গোপন নাই। তাদের কোনো অবস্থা জানার ব্যাপারে তার সাথে শরীকদারও কেউ নাই। সুতরাং তাদের জন্যে তারই কাছে আত্মসমর্পণ করা উচিত, তারই নিরংকুশ আনুগত্য করা উচিত এবং একমাত্র তীকে ভয় করে চলাই তাদের জন্যে উত্তম। এইভাবেই সত্য মওলা নিজেই তার প্রতি কর্তব্য করার কথা স্মরণ করে দিচ্ছেন এবং মিথ্যা প্রতিপন্নকারী তথা অস্বীকারকারীদের নীচের আয়াতের দ্বারা তাদের কথার, সমুচিত জওয়াব দিচ্ছেন। ৃ “আর তিনিই মহা বিজ্ঞানময় আল্লাহ তায়ালা, যিনি সব কিছুর খবর রাখেন ।” তিনি তার সৃষ্টির সকল কিছুর সব ব্যাপার নিজেই পরিচালনা করেন, পরিচালনা করেন তার বান্দাদের দুনিয়া আখেরাতের সব বিষয় অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে এবং তাদের সব কিছু জেনে বুঝে । সুতরাং তীর সন্তুষ্টি পাওয়ার উদ্দেশ্যে এবং তার আইনের অনুগত থাকার কারণে তীর কাছে তাদের আত্মসমর্পণ করা উচিত । তাহলেই তারা আল্লাহর সকল কাজের মধ্যে যে বৈজ্ঞানিক যুক্তি রয়েছে তা বুঝতে পারবে এবং জানতে পারবে তীর সকল বিষয়ে জ্ঞান রাখার বাস্তবতা হওয়া সম্পর্কে । আর তখনই একমাত্র তাঁর দিকে তারা চূড়ান্তভাবে রুজু করতে সক্ষম হবে । এইভাবে তারা অহংকারের অভিশাপ থেকে রেহাই পাবে এবং আল্লাহর পাকের সৃষ্টির ব্যাপারে তাদের মনে কোনো সংশয় থাকবে না। সাথে সাথে তারা আশ্রয় লাভ করবে মহান রব্বুল আলামীনের রহমতের ছায়াতলে এবং অবগাহন করতে সক্ষম হবে পাক পরওয়ার দিগারের জ্ঞান সাগরে । এইভাবে তারা আশ্রয় লাভ করবে আল্লাহর হেদায়াত ও দুরদর্শিতার সুশীতল ও সুকোমল কোলের মধ্যে। আর এইভাবেই ইসলামী জীবন ব্যবস্থার এই সত্য প্রতিভাত হবে তাদের বুদ্ধি ও অন্তরের কাছে এক জীবন্ত সত্য হিসাবে । .......... আয়াত ৭৪ - ৯৪)
— পৃষ্ঠা ২২৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।