Tafseer Fe Jilalil Quraan 6 PDF
/ ৩৮৫
📝 লেখা 📖 পিডিএফ

110010://1519111801-$/010101535-00|) কথায়ও হতে পারে যার দ্বারা আত্মসমর্পণকালে মানুষকে কিছু করতে বলা হয় অথবা সেই কথাতেও হতে পারে যার দ্বারা অতীত, বর্তমান ও ভবিষ্যতের অজানা তথ্য প্রকাশিত হয় এবং সৃষ্টি সম্পর্কে, সৃষ্টির শুরু সম্পর্কে, হাশর ও প্রতিদান সম্পর্কে যে সত্য প্রতিষ্ঠিত রয়েছে, তাও এই কথার অর্থে আসতে পারে। সকল কিছুর ব্যাপারে তার কথাই সত্য । সুতরাং, যারা'তার সাথে এমন কিছুকে শরীক করে যা না পারে তাদের কোনো উপকার করতে, আর না পারে তাঁর সৃষ্টির কোনো ক্ষতি করতে । আর এইভাবে যারা তার কথা ছাড়া অন্য কারো কথামতো চলে, সৃষ্টির মনগড়া ব্যাখ্যা দেয় এবং যে সম্পর্কিত আগত কথাও সত্য | তাই এরশাদ হয়েছে, “আর যেদিন শিংগায় ফুঁক দেয়া হবে, সেদিনে বাদশাহী হবে একমাত্র তার ।” সুতরাং আজকের এই দিনে, রোয-হাঁশরের দিনে, যে দিন শিংগায় ফুঁক দেয়া হবে “বিউগলের মতো হবে সে ভীষণ শব্দ' সেই সেদিনে সংঘটিত হবে পুনরুথান দিবস এবং সবাই আল্লাহ সোবহানাহু ওয়া তায়ালার দরবারে এক সাথে একত্রিত হবে । এমন এক অবস্থা সেদিন সবার হবে যা কোনো মানুষ জানে না। এ এক গায়েবী অবস্থা, যা আল্লাহ তায়ালা গোপন করে রেখেছেন। এ অবস্থার প্রকৃতি কী হবে, কতো ভয়ানক হবে এ অবস্থা এসব তথ্য সবই রয়েছে অত্যন্ত গোপন । এর একটি অবস্থা এখানে বর্ণিত হয়েছে, শিংগার এক ফুঁকের শব্দ শুনে তখন মৃত্য ব্যক্তিরা সবাই সাড়া দেবে । হাদীসের বিভিন্ন বর্ণনায় জানা যায়- এ শিংগাটি হবে পুরোপুরি আলোকময়- একজন ফেরেশতা এতে ফুঁক দেবে, যার শব্দ প্রত্যেক কবরবাসী শুনতে পাবে এবং তা তাদেরকে বাধ্য করবে রব্বুল আলামীনের দরবারে সংগে সংগে একত্রিত হওয়ার জন্যে। আর এটিই শিংগার দ্বিতীয় ফুঁক। প্রথটির শব্দে আকাশমন্ডলী ও পৃথিবীতে যারা আছে, তারা সবাই বেহুশ হয়ে পড়ে যাবে, এই ভয়ানক অবস্থা থেকে বাচতে পারবে সেই সব মানুষ যাদেরকে আল্লাহ তায়ালা বাচাতে চাইবেন। তারপর হবে শিংগার দ্বিতীয় ফুঁক। সাথে সাথে কবরবাসী সবাই জেগে উঠবে এবং বিস্ষারিত নয়নে দেখতে থাকবে দিগন্তব্যাপী উন্মুক্ত ময়দানের ভয়াবহ এ দৃশ্য । সেদিনের ওই সব অবস্থা ও শিংগায় ফুঁক দেয়ার আকৃতি প্রকৃতির বিবরণ আমাদেরকে ওই দিবস সম্পর্কে নিশ্চিত বিশ্বাস দান করে। এ হবে এমন এক অবস্থা যা পৃথিবীতে কখনো সংঘটিত হয়নি এবং মানুষের কল্পনাতেও ওই অবস্থা কিছুতেই আসা সম্ভব নয়। আল্লাহর গায়েবী বস্তুসমূহের মধ্যে এ অবস্থা হচ্ছে এক ভীষণ ভয়ানক অবস্থা, এ অবস্থা সম্পর্কে আমরা ততোটুকুই জানতে পারি যতোটুকু তিনি জানিয়েছেন, জানিয়েছেন তার ভয়াবহতা ও তার কিছু চিহ্ন । আর আমরা কিছুতেই এর নির্ধারিত আগমনকে ঠেকাতে পারি না- এ থেকে নিরাপদ থাকারও কোনো উপায় আমাদের কাছে নাই। ওই দিবস সম্পর্কে নিশ্চিত ভাবে আমরা কিছুই জানি না-সামান্য কিছু আন্দাজ করতে পারি মাত্র। যে দিন শিংগায় ফুঁক দেয়া হবে তার বিবরণ অবশ্যই অবিশ্বাসীদেরকেও অভিভূত করে, এমনকি নাস্তিকরাও এর ভয়াল প্রভাব থেকে মুক্ত নয়। সেদিনের বাদশাহী হবে একমাত্র আল্লাহর ৷ আল্লাহর ক্ষমতা ছাড়া বিশ্ব জুড়ে আর কারো কোনো ক্ষমতা থাকবে না। তীর ইচ্ছা-ছাড়া আর কারো কোনো ইচ্ছাও থাকবে না। সুতরাং আজ যারা এ দুনিয়াতে আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে অস্বীকার করছে, ০০০৪০০০০০৪৪ কাছে আত্মসমর্পণ করা শ্রেয়। | বিশ্বা্ল শষ্ঠ ২৯১

— পৃষ্ঠা ২২৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।