Tafseer Fe Jilalil Quraan 6 PDF
/ ৩৮৫
📝 লেখা 📖 পিডিএফ

110010://1519111801-$/0101015395-00|) সৃষ্টিজগীতে আল্লাহ সার্বভৌম্ত্তর ওভাব আয়াতটিতে শেষে যে বাস্তবতাকে তুলে ধরা হয়েছে তা হচ্ছে, মানুষের অন্তরের গভীরে মৌলিক বিশ্বাসগুলোর ওপর দৃঢ় প্রত্যয় সৃষ্টি করা । ওই বিশ্বাসগুলোর বিষয় হচ্ছে, রোয হাশরের তাৎপর্য, সৃষ্টির রহস্য, ক্ষমতার এককেন্দ্রিকতা, দেখা অদেখা জ্ঞানের রহস্য, সুষ্ঘাতিসূক্ষ্ বিষয়সমূহের জ্ঞান এবং সর্ববিষয়ে খবর রাখার তাৎপর্য এসব কিছুই হচ্ছে সর্ব শক্তিমান আল্লাহর বৈশিষ্ট্য ও সার্বভৌমত্ প্রকাশগুণাবলী, আর এগুলোই বক্ষ্যমাণ সূরার মূল প্রতিপাদ্য বিষয়। এরশাদ হচ্ছে, সত্ত্বা,যিনি আকাশমন্ডলী ও পৃথিবীকে সৃষ্টি করেছেন যথাবিধি ।' অর্থাৎ প্রকৃতপক্ষে তিনিই সৃষ্টি করেছেন সব কিছুকে, সকল সৃষ্টির মূলে তারই হাত ক্রিয়াশীল- অন্য কারো নয় । আর রোয হাশরের দিনে তিনি বলবেন, হও, অমনি সব কিছু বাস্তবে এসে যাবে । তারই কথা (অনড়) সত্য; আর যেদিন শিংগায় ফুঁক দেয়া হবে সেদিনের বাদশাহী, কর্তৃত্ব, মালিকানা ও হুকুম দেয়ার ক্ষমতা একমাত্র তারই । তিনিই দেখা-অদেখা উপস্থিত ও দৃষ্টির অন্তরালের সকল বিষয়ের জাননেওয়ালা। তিনিই মহাজ্ঞানী ও সকল বিষয়ে ওয়াকেফহাল। এরশাদ হচ্ছে, “তিনিই সেই মহান সত্ত্বী ধীর কাছে তোমাদেরকে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে । অবশ্যই রব্বুল আলামীনের কাছে আত্মসমর্পণ করা অবশ্য করণীয় এবং অতীব জরুরী । তিনিই সেই মালিক, যার কাছে সৃষ্টিকুলের সবাইকে ফিরে যেতে হবে । সুতরাং, তাদের জন্যে এটাই শ্রেয় যে, হঠাৎ করে সেই মৃত্যুর দিনটি সমাগত হওয়ার পূর্বেই তার জন্যে প্রস্তুত হয়ে যাওয়া এবং হাশরের সেই মহা ময়দানে হাধির হওয়ার পূর্বেই সেই কঠিন অবস্থা থেকে নাজাত পাওয়ার জন্যে চেষ্টা করা এবং এমন সব কাজ করাই যা সেদিন নাজাত লাভে সহায়তা করবে। স্বাভাবিকভাবেই একজন মানুষের জন্যে তার কাছে আত্মসমর্পণ করা উত্তম হবে, যার কাছে বিশ্ব জগতের সবাই ও সব কিছু আত্মসমর্পণ করেছে এবং সবাই সেই কঠিন দিনে কৈফিয়াত দেয়ার জন্যে মহান মালিকের দরবারে দন্ডায়মান থাকবে । আর এভাবেই, মানস পটে জীবন্ত ছবির মতো ফুটে উঠেছে এই মহা সত্য- রোয হাশরের বাস্তবতা । সব কিছুর শুরুতে আল্লাহর কাছে নিজেকে পুরোপুরি সঁপে দেয়া এবং একথা দৃঢ়ভাবে বিশ্বাস করা যে, তার দরবারে ফিরে যেতে হলে তার কাছে আত্মসমর্পণ না করে পালানোর কোনো রাস্তা নাই- এটিই একমাত্র পরিত্রাণের পথ । “আর তিনিই সেই মহান প্রভু ঘিনি যথাবিধি আকাশমন্ডলী ও পৃথিবীকে সৃষ্টি করেছেন। এইটি আর একটি সত্য যা মনের ওপর সমভাবে ক্রিয়াশীল সুতরাং আল্লাহ তায়ালা সেই মহান সত্তা, যিনি সৃষ্টি করেছেন আকাশমন্ডলী ও পৃথিবীকে। আর সৃষ্টি যিনি করেন তিনিই এবং সব কিছুর একমাত্র তারই ওপর কর্তৃত্ব চলে । আর তিনিই সৃষ্টি করেছেন আসমান যমীন 'প্রকৃতপক্ষে তিনিই' । প্রকৃত স্রষ্টা তিনি, যিনি সৃষ্টিজণতের সব কিছুর পরিচালক । এ আয়াতটিতে যে কথাটি ইতিবাচকভাবে বলা,হয়েছে, তার সাথে একথাটিও রয়েছে যে, সৃষ্টি জগতের রহস্য সম্পর্কে তথাকথিত দার্শনিকরা যে সব বাজে বকাবকি করে, সেসব ফযুল কথা নাকচ করে দেয়া হয়েছে, বিশেষ করে প্লেটো মতবাদী ও আদর্শবাদী? যে সব দর্শন পেশ করেছে সে সবগুলো এ আয়াতের আলোকে নাকচ হয়ে যায়। এসব দর্শন দ্বারা বুঝা যায় যে এই ইন্দ্রিয় গ্রাহ্য জগতের

— পৃষ্ঠা ২২৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।