Tafseer Fe Jilalil Quraan 6 PDF
/ ৩৮৫
📝 লেখা 📖 পিডিএফ

110010://1519111801-$/0101017535-00|7 একমাত্র তার কাছে নিজেদেরকে সমর্পণ করে চলেছে। বিশ্বের আকাশমন্ডলী ও পৃথিবী ও এই দুই-এর মাঝে যা কিছু আছে সবই এবং সবাই যখন প্রতি মুহুর্তে আল্লাহর হুকুম মেনে চলার মাধ্যমে তার কাছে আত্মসমর্পণ করছে, তখন একা মানুষ কেন তীর কাছে নিজেকে সমর্পণ করবে নাঃ সে একাই কোন কারণে এই আনুগত্যের বাইরে থাকতে পারে? এখানে গোটা বিশ্বের সব কিছু যে আল্লাহর প্রভুত্রে অধীনে রয়েছে এবং তীর প্রতিপালনে থেকে সব কিছু টিকে আছে সেই কথাটিকে অকাট্যভাবে তুলে ধরা হয়েছে । এখানে এই সত্যটি তুলে ধরা হয়েছে যে তিনি ছাড়া আর কারো কাছে আশ্রয় পাওয়ার কোনো উপায় নাই । আসলে বিশ্বপালকের কাছে গোটা সৃষ্টিই আত্মসমর্পণ করে তার আনুগত্য করে যাচ্ছে, আনুগত্য করে চলেছে দৃশ্য অদৃশ্য সব কিছুই, মেনে চলছে আল্লাহর সকল বিধান। এ বিধানের বাইরে এক পা-ও বাড়ানোর ক্ষমতা কোনো কিছুর নাই । মানুষেরও শরীরের যাবতীয় অংগ প্রত্যংগ একই আল্লাহর বিধানের আনুগত্য করে চলেছে। এ বিধানের বাইরে যাওয়ার ক্ষমতা কারো নাই। মানুষের ইচ্ছাশক্তিতে কিছুটা স্বাধীনতা দেয়া হয়েছে, শুধু সেইটুকু বাদে বাকি তার গোটা অস্তিত্ব আল্লাহর আনুগত্য করতে বাধ্য । ইচ্ছা এখতিয়ারের ক্ষেত্রে একটু স্বাধীনতা দিয়ে আল্লাহ তায়ালা মানুষের পরীক্ষা নিতে চান যে, সে ভুল পথ গ্রহণ করে, না হক পথটি বাছাই করে নেয়, যদিও তার শরীরে সকল অংগ প্রত্যংগ আল্লাহর পুরোপুরি আনুগত্য করে চলেছে । আর ইচ্ছাশক্তিতে আমানত স্বরূপ যে স্বাধীনতা দেয়া হয়েছে সেই আমানতের হক যদি সে আদায় করতে গিয়ে সেখানেও আল্লাহর হুকুম মতো চলতো, তাহলে আল্লাহর হুকুমকে সকল ক্ষেত্রে প্রতিষ্ঠিত করতো, তার ব্যবহার ও কাজগুলোকে আল্লাহর পছন্দ মতো পরিচালনা করতো, তার শরীর ও মনকে আন্নাহর বিধান অনুসারে ব্যবহার করতো এবং দুনিয়া ও আখেরাত সম্পর্কিত যাবতীয় বিষয়কে তীর নির্দেশিত পথে সম্পাদন করতো ।(১) আবার দেখুন, রসূলুল্লাহ সে.) ও তার সাথে মুসলমানদের জন্যে নির্দেশ হয়েছিলো আল্লাহর কাছে সকল বিষয়ে আত্মসমর্পণ করতে, যার কারণে তারা সম্পূর্ণভাবে নিজেদেরকে আল্লাহর ইচ্ছার কাছে সপে দিয়েছিলেন। এর ফলে, তারা নিজ এলাকায় এবং তৎকালীন পৃথিবীতে বরণীয় হয়েছিলেন এবং আজও তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়। আল্লাহ রব্বুল আলামীনের কাছে আত্মসমর্পণের ঘোষণা দান করার পর বাস্তব জীবনের যাবতীয় কাজে কথায় ও ব্যবহারে তারই হুকুম পালনের নির্দেশ এসে গেলো, “আর নামায কায়েম কর এবং তীকে ভয় করো । সুতরাং দেখা যাচ্ছে, রব্বুল আলামীনের প্রভুত্ব কর্তৃত্বের কাছে আত্মসমর্পণই আসল কথা, তাকেই মানতে হবে একমাত্র আইন দাতা ও শাসনকর্তা এবং মানতে হবে একমাত্র প্রতিপালক হিসাবে- যিনি জীবনের সকল কাজের জন্যে তাকে যোগ্যতা দান করেছেন এইভাবে সর্বত্র তারই ক্ষমতা বিরাজমান- সার্বক্ষণিক আনুগত্যের মাধ্যমে তারই প্রমাণ দিতে হবে । এইভাবে বাস্তব কাজের মাধ্যমে আনুগত্যের প্রমাণ পেশ করার পর আসবে অনুভূতি ও মানসিক দিক দিয়ে আনুগত্য বোধ এবং এরই ফলে আত্মসমর্পণের মূলনীতি প্রতিষ্ঠিত হয়ে যাবে । অর্থাৎ অন্তরের গভীরে আনুগত্যবোধের এই ভিত্তি গড়ে না ওঠা পর্যন্ত আত্মসমর্পণ বাস্তবে প্রমাণিত হবে না। (১) দেখুনঃ সাইয়েদ আবুল আলা মওদুদীর “মাবাদিউল ইসলাম, গ্রন্থের 'আল-ইসলাম' অধ্যায়। (স্মরণ করা প্রয়োজন, যে সময় সাইয়েদ কুতুব এ তাফসীর রচনা করেছেন তখন মওলানা মওদুদী (বো.)-এর বইটি আরবী অনুবাদ শিমরে প্রকাশিত হয়েছিলো ।-সম্পাদক)

— পৃষ্ঠা ২২৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।