Tafseer Fe Jilalil Quraan 6 PDF
/ ৩৮৫
📝 লেখা 📖 পিডিএফ

110010://1519111801-$/0101017535-001) অবশ্যই মানুষকে আল্লাহর পক্ষ থেকে প্রকৃতির কোনো কোনো বিষয়ের কিছু জ্ঞান দান করা হয়েছে, দেয়া হয়েছে তাকে কিছু শক্তি ও ক্ষমতা, যাতে করে সেগুলো ব্যবহার করে পৃথিবীর বুকে খেলাফতের দায়িত্ পালন করতে পারে । আল্লাহ তায়ালা প্রদত্ত এই ক্ষমতাবলে জীবনকে সে গড়ে তুলতে আল্লাহর পছন্দমতো ছাচে; কিন্তু বিশ্ব রহস্যের শেষ কোথায় তা জানার বা সব গায়বের রহস্য উদ্ধার করা তার সাধ্যের বাইরে ৷ এই গায়েব বা অদেখা অনেক কিছু আছে, যা তার বুদ্ধি ও অনুভূতির বাইরে । তাকে যতোটুকু শক্তি ক্ষমতা দেয়া হয়েছে এবং তার অস্তিত্বের মধ্যে লুক্কায়িত সন্তাবনাসমূহেরও বহির্ভূত বহু জিনিস বিশ্বের বুকে বর্তমান । | এ কারণেই সৃষ্টি সম্পর্কিত, তার বাস্তব জীবন সম্পর্কিত এবং আকীদা সম্পর্কিত নির্দেশনা জানার জন্যে তাকে আল্লাহ প্রদত্ত হেদায়াতের ওপর অবশ্যই নির্ভর করতে হয় । নির্ভর করতে হয় তার সৃষ্টিরহস্য জানার জন্যে, জীবনের প্রকৃত মূল্য ও মর্যাদা কিসে তা জানার জন্যে, কিভাবে তারা সংগঠিত হবে, পারস্পরিক ব্যবহার কি ভাবে সুষ্ঠু হবে তা জানার জন্যে, তার জীবনে কোনো নিয়ম-পদ্ধতি অবলম্বন করা দরকার এবং বাস্তব জীবনে কোন আইন কানুন তার জন্যে উপযোগী- এসব কিছু জানার জন্যে অবশ্যই তাকে আল্লাহর নির্দেশের ওপর নির্ভর করতে হবে। আর যখন মানুষ এসব অজানা অদেখা বিষয়ের জ্ঞান লাভ করার জন্যে আল্লাহর শরণাপন্ন হয়, তখনই সে বা সঠিক পথ পেয়ে যায়। আর যে মুহুর্তে আল্লাহর হেদায়াত থেকে দুরে চলে যায় এবং আল্লাহর কেতাৰ থেকে মুখ ফিরিয়ে নিয়ে সে নিজ বুদ্ধিতে চলতে চায় এবং নিজ বুদ্ধি দ্বারা কিছু পরিবর্তন আনতে চায়, তখনই সে বিভ্রান্ত, বিপর্যস্ত এবং দিশাহারা হয়। কারণ আল্লাহর দেখানো পথের বাইরে যা কিছু আছে তা-ই ভুল। এর বাইরে তৃতীয় কোনো পথ নাই- “সত্যের বাইরে যা আছে তা সবইভ্ান্তি তা সবই গোমরাহী ।" আর বারবার মানব জাতি গোমরাহীর এই অভিশাপের স্বাদ গ্রহণ করেছে এবং যতোদিন পর্যন্ত আল্লাহর পথ নির্দেশনা এবং তার বিধান থেকে মানুষ দূরে সরে থাকবে, ততোদিন তাদের ওপর এই বিপদ আসতেই থাকবে । আর এটাই হচ্ছে ইতিহাসের নিয়ম, অমোঘ ও অনিবার্ধ বিধান। কারণ এ হচ্ছে আন্াহর হুকুম এবং আন্মাহর দেয়া তথ্যের মাধ্যমে এটা স্ুনিশ্চিতভাবে জানা । এই অনিবার্য পরিণতি যে আসবেই তা আল্লাহরই ফয়সালা, এটা কারো কোনো বদদোয়ার ফল নয়। আর যে জাতি আল্লাহর হেদায়াত থেকে দূরে সরে গিয়ে মানব জাতিকে কষ্ট দিয়েছে বা দেবে তাদেরকে অবশ্যই এ শাস্তি ভোগ করতে হয়েছে ও হবে । একথাটি বুঝার জন্যে বেশী দূরে যেতে হবে না। আশপাশে যেদিকেই তাকানো হোক না কেন এবং যে কোনো কাজে মানুষ স্বেচ্ছাচারিতায় লিপ্ত হয়েছে সেখানেই এটা তারা প্রত্যক্ষ করবে। আর বুদ্ধিজীবীরাও এ সত্য অভিজ্ঞতা সম্পর্কে বারবার চিৎকার করে বলছে।(১) আর এ প্রসংগে আয়াতটি একমাত্র আল্লাহর কাছে আত্মসমর্পণের, একমাত্র তারই আনুগত্য করা ও শুধুমাত্র তাকেই ভয় করে চলার নির্দেশ দিচ্ছে। এরশাদ হচ্ছে। “আর আমাদেরকে নির্দেশ দেয়া হয়েছে রব্বুল আলামীনের কাছে আত্মসমর্পণ করতে ।' বলো, হে মোহাম্মদ এবং ঘোষণা করে দাও যে, আল্লাহর পথপ্রদর্শনই একমাত্র সঠিক পথ, আর সে ক্ষেত্রে তার কাছেই আত্মসমর্পণের জন্যে আমাদেরকে নির্দেশ দেয়া হয়েছে। অতএব, জ্ঞানী-গুণী ব্যক্তিরা একমাত্র তার কাছেই আত্মসমর্পণ করে । শুধু তাই নয়, বিশ্বের সব কিছুই (১) “আল মুশকিলাতু অল হাযারাত' কেতাবের অধ্যায়ঃ “তাখাব্বৃতুন ওয়া ইযত্বিরাব' এবং আর একটি পুস্তকঃ 'আত্তাতৃওয়ারু অস সিবাতু ফী হায়াতিল বাশারিয়্যাত' কেতাবের অধ্যায় শাহাদাতুল কারনুল ইশরীয়া।

— পৃষ্ঠা ২২২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।