110010://1519111801-$/0101017535-00|) এ এমন একটি কঠিন অবস্থা যে-এর মধ্যে সে হয়রান পেরেশান হয়ে ঘুরে বেড়ায়, তার জন্যে এটা একটা মানসিক শান্তি । অবশেষে সে নিজের এ কঠিন অবস্থা অনুধাবন করে । যতোবারই আমি এ আয়াতটি পড়েছি, ততোবারই গভীরভাবে অনুভব করেছি যে, কী নিদারুণ মানসিক যন্ত্রণা ভোগ করে ওই হতভাগা গোষ্ঠী যারা ঈমান গ্রহণ করার পর দোদুল্যমান হয়ে যায় এবং কখনো এদিকে কখনো ওদিকে হয়রান পেরেশান হয়ে বেড়ায় । কী করবে স্থির করতে পারে না। তাদের জন্যে এটা শুধু চিন্তা কল্পনার মধ্যে সীমাবদ্ধ থাকেনি । পরিশেষে তাদের অবশ্যন্তাবী কঠিন অবস্থাগুলো মানস চোখে স্পষ্টভাবে দেখতে পেয়েছি যার মধ্যে তার অবস্থান সুনির্দিষ্ট রয়েছে আর তা হচ্ছে সেই স্থান যার মধ্যে থেকে নেমে আসবে কঠিন শাস্তি। এসব সেই সকল মানুষের অবস্থা যারা আল্লাহর ক্ষমতা প্রত্যক্ষ করেছে এবং এ ক্ষমতার মধ্য থেকে আসা আল্লাহর শাস্তিও প্রত্যক্ষ করেছে। এই জানাটা যতোটুকুই হোক এবং যতোটা তারা এর স্বাদ গ্রহণ করে থাকুক না কেন, তারপরও তো তারা মুরতাদ হয়ে নশ্বর দেহের অলীক দেব দেবীদের পূজা অথবা সমাজপতিদের অন্ধ আনুগত্যে লিপ্ত হয়ে পড়েছে। ওদের ভয় বা ওদের কাছ থেকে কিছু পাওয়ার আশা তাদেরকে ওদের পূজা বা অন্ধ আনুগত্য উদ্বুদ্ধ করেছে। তার পরেই নেমে এসেছে তাদের জন্যে সীমাহীন কষ্ট, আর তখনই তারা বুঝেছে এ কঠিন অবস্থা বলতে কী বুঝায় এবং আল্লাহর আযাবের ব্যাখ্যা কী! এই প্রাণ সঞ্জীবনী বিবরণ, যা প্রচন্ডভাবে হৃদয়ে নাড়া দেয়, চোখগুলো বিস্ময়ে যেন পাথর হয়ে যেতে চায়, ভয়ে বিহবল হয়ে যেতে চায়। মানুষ এই ক্লান্তিকর প্রত্যাবর্তন বা দুনিয়া ছেড়ে বিদায়ের কথা মনে করে ....এই কথাগুলোর বিবরণ অত্যন্ত দৃঢ় ও অকাট্যুভাবে মনের মধ্যে প্রতিষ্ঠিত হয়ে যেতে চায়। এরশাদ হচ্ছে, আলামীনের কাছে পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করার নির্দেশ দেয়া হয়েছে, আরও নির্দেশ দিতে গিয়ে বলা হয়েছে, নামায কায়েম করো এবং তাকে ভয় করো ।” বিদগ্ধ হৃদয়ে দাগ কাটার মতো এ এক অমোঘ যুক্তি। এরপরও কোনো বিদ্বোহী হঠকারী ব্যক্তি যদি এসকল কথা বুঝতে না পারে এবং সঠিক পথের দিশা নিরূপণ করতে না পারে এবং কোন পথে চলবে তা স্থির করতে না পারে, তাহলে সে যে কঠিন আযাবে পতিত হবেই তাতে কোনো সন্দেহ নাই এবং তার জন্যে তৃত্তি ও স্বস্তির অবস্থা খুঁজে পাওয়া বড়ই মুশকিল। এরপর অত্যন্ত দৃঢ়তার সাথে ওই অকাট্য যুক্তি পেশ করা হচ্ছে, 'বলো,আল্লাহর হেদায়াত (পথ প্রদর্শনা)ই হচ্ছে প্রকৃতপক্ষে সত্য সঠিক পথ ।' হা, আল্লাহ তায়ালা প্রদর্শিত পথই একমাত্র হেদায়াতের পথ, যা এখানে সংক্ষিপ্ত অথচ বিশদভাবে ব্যক্ত হয়েছে এবং অবশই সে কথাগুলো পূর্ণ নিশ্ঠয়তার সাথেই বলা হয়েছে। মানুষ সাধারণভাবে অহংকারের কারণে সঠিক চেতনা থেকে দূরে চলে যায়, আর দেখা যায় যে, এই অহংকারের কারণেই সে সঠিক পথ থেকে বঞ্চিত হয়। আলোর পথ থেকে দুরে সরে যায়, এর ফলে তার চিন্তা চেতনার ধরন পরিবর্তন হয়ে যায়, তার সাংগঠনিক কাঠামোর পরিবর্তন হয়, তার জীবনের কর্মপদ্ধতি পাল্টে যায়, নিয়ম-কানুন বদলে যায় । কোনো মূল্যবোধ ও জ্ঞান এবং সঠিকপথের দিশা হারিয়ে কোনো সঠিক মানদন্ড থাকে না। এর ফলে তার মধ্যে অহংকারবোধ জাগে, আর এই অহংকারের কারণে সে নির্ভুল কোনো গ্রন্থ অর্থাৎ আল কোরআন) অনুসরণ করতে পারে, আর না তার অহংকারপূর্ণ পদক্ষেপের পক্ষে হারিয়ে কোনো সঠিক যুক্তি রয়েছে যর ওপর নিশংকাচিত্রে সে নির্ভর করতে পারে।
— পৃষ্ঠা ২২১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।