Tafseer Fe Jilalil Quraan 6 PDF
/ ৩৮৫
📝 লেখা 📖 পিডিএফ

110010://1519111801-$/0101017535-00|) মোশরেকদের দেব দেবীরও সত্যতা যেন স্বীকার করে নেন। অথবা মোশরেকদের প্রচলিত এবাদতগুলোকে নিষেধ করা এবং তাদের সাথে সম্পর্ক ছিন্ন করা এবং মোমেনদের প্রতি তাদেরকে পরিত্যাগ করার নির্দেশ । মোমেন চরিত্রের বৈশিষ্ট হলো যখনই তার সামনে সত্যের জ্যোতি পরিস্ফুট হয়ে ওঠে, তখন সে সকল অন্যায় ও অপশক্তিকে পরিত্যাগ করে এবং এধরনের যাদের সাথে সম্পর্কের বন্ধন কোনো না কোনোভাবে রয়ে গেছে তা পুরোপুরি ছিন্ন কর এবং পরিবেশ পরিস্থিতির প্রভাব থেকে দূরে সরে যায়। প্রচলিত ব্যবস্থার প্রতি এই দুর্বলতাকে দূর করে অন্যায় ও অসত্য ব্যবস্থা থেকে দূরে সরে হয়েছে এবং জীবনের সর্বময় কর্তা হিসাবে একমাত্র আল্লাহকেই গ্রহণ করেছে। এদের প্রতি তার নির্দেশ, “বলো, আমরা কি (সাহায্যের জন্যে) ডাকবো এমন কাউকে, যে আমাদের কোনো উপকার করতে পারে না, আর কোনো ক্ষতিও করতে পারে না। আর আমাদেরকে কি আমাদের পেছনের (জাহেলী অবস্থার) দিকে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে? পেছন দিকে ফিরে যাওয়ার অর্থই হচ্ছে মুরতাদ হয়ে যাওয়া, অর্থাৎ সত্যকে জেনে, বুঝে গ্রহণ ও সত্যের পথে অগ্রগতি লাভ করার পর (কোনো সংকটে পড়ে হোক বা কোনো স্বার্থের আকর্ষণেই হোক) সে সত্য থেকে ফিরে যাওয়া । এরপর আসছে এমন একটি দৃশ্যের বিবরণ যা চোখকে ধাধিয়ে দিতে চায়, প্রাণকে উজ্জীবিত করে এবং তার গভীর প্রভাব গোটা দেহ মনে ছড়িয়ে পড়ে । সে এমন এক ব্যক্তির মতো হয়ে যায় যার ওপর শয়তান ভর করার কারণে সে হয়রান পেরেশান হয়ে ঘুরে বেড়ায়। তার বহু বন্ধু বান্ধব আছে যারা তাকে সঠিক পথ দেখাতে চেয়ে বলে, এসো আমাদের কাছে। এ এক জীবন্ত দৃশ্য, বাস্তব দৃশ্য সচরাচর কোনো ব্যক্তি যখন শেরকে লিপ্ত হয়ে যায়, তখন শয়তানরা তাকে সকাল সন্ধ্যা সারাক্ষণ ভুল পথে নিয়ে যায়, পেরেশানীর মধ্যে ডুবিয়ে রাখে এবং তার অন্তরের গতি বিভক্ত হয়ে কখনও আল্লাহর দিকে আর কখনও আল্লাহর সৃষ্ট কোনো কোনো বান্দার দিকে ঝুঁকে পড়ে এবং হেদায়াত ও গোমরাহীর মধ্যে তার অনুভূতি দোল থেতে থাকে। আর সর্বশেষে তার মধ্যে পয়দা হয়ে যায় আত্মন্তরিতা। এই হচ্ছে ওই শ্রান্ত ক্লান্ত সৃষ্ট জীবের অবস্থা “যার ওপর শয়তান ভর করার কারণে পৃথিবীতে হয়রান পেরেশান হয়ে ঘুরে বেড়ায় । আর “এস্তেহওয়া” অর্থাৎ কুপ্রবৃত্তি দ্বারা পরিচালিত হওয়া-এ এমন একটি শব্দ যা সেই ব্যক্তির ছবি ফুটিয়ে তোলে যার মধ্যে এ মারাত্মক ক্রুটিটি এসে যায়। এইভাবে কুপ্রবৃত্তির তাড়নে যারা চলে তাদের মধ্যে অবশ্যই অহংকার ও আত্মন্তরিতা পয়দা হবে যা তাকে এগিয়ে নিয়ে যাবে রসাতলের দিকে ৷ ঈমানের ক্ষীণ রশ্মি তার মধ্যে থাকার কারণে কখনো কখনো এই ভুল পথের মধ্য থেকেও আল্লাহর মেহেরবানীতে সঠিক পথণ্রান্তি ঘটে । তার পাশাপাশি কিছু এমন বন্ধু-বান্ধব জুটে যায়, যারা ওই দিশেহারা অবস্থা থেকে উদ্ধার করার জন্যে তাদেরকে উদাত্ত কষ্ঠে ডাকতে থাকে- এসো এসো, এসো সত্য সঠিক পথে । মনগড়া পথে চলার ইচ্ছা এবং সত্যের প্রতি আহ্বান-এই দুই-এর মাঝে পড়ে কিংকর্তব্য বিমুঢ় হয়ে সে ভাবে কী করবে, নিিিরহারা। দুই দলের মধ্যে কোন দলের আহ্বানে সাড়া দেবে।

— পৃষ্ঠা ২২০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।