111000://1917111 01-010101555-0011 সদগুণাবলীর পূর্ণ বিকাশ এবং পরিপূর্ণতা ইসলামের এই স্বর্ণযুগেই একমাত্র সম্ভব হয়েছিলো । যেহেতু এই সময়ে রাষ্ট্র ব্যবস্থা ও রাষ্ট্রীয় সংগঠন এবং সরকার কর্তৃক ইসলামী আইন কানুন যথাযথভাবে কায়েম হয়েছিলো । রাষ্ট্র ক্ষমতা লাভ করার মাধ্যমেই তৎকালীন নেতৃবৃন্দ দ্বীন ইসলামকে পূর্ণতৃ-দান করতে সক্ষম হয়েছিলেন- যা অন্য কোনোভাবে সম্ভব নয়। অবশ্য, রাষ্ট্রীয় শক্তির সহায়তা লাভের পূর্বেই (রসূলুল্লাহ (স.)-এর শিক্ষা ও পরিচালনায়) ইসলামের আকীদা বিশ্বাস মুসলমানদের মন মগযে কায়েম হয়ে গিয়েছিলো এবং এ অবিচল ঈমানের বহিপ্রকাশ ঘটেছিলো তাদের আমল আখলাক ও আচার আচরণে, চরিত্র ও আনুগত্যের আনুষ্ঠানিক প্রদর্শনীতে (নামায রোযা ইত্যাদির মাধ্যমে)। মক্কী যিন্দেগীর তের বছর সময়ের প্রশিক্ষণ কালেই তারা ঈমানের যে স্বাদ পেয়েছিলেন তাতে সেই সময় থেকেই তারা সংকল্পবদ্ধ হয়েছিলেন যে, যে কোনো মূল্যেই হোক না কেন, এমন কি জীবনের বিনিময়েও যদি হয়, তারা পৃথিবীর বুকে ইসলামকে বিজয়ী ব্যবস্থা হিসাবে চালু করবেনই করবেন। ছ্বীন প্রতিষ্ঠার পথে কারো প্রাধান্য বা কোনো ক্ষমতাকে অন্তরায় হতে দেবেন না। এমনকি দ্বীনের মর্যাদাকে তারা নিজেরাও ভূলুষ্ঠিত করবেন না। এ ওয়াদা পূরণের পথে পার্থিব যে কোনো.বাধা সৃষ্টি করতে এলে তারা বলিষ্ঠভাবে তার মোকাবেলা করবেন। তাদের এ ওয়াদা- এ দৃঢ় সংকল্প একমাত্র জান্নাত লাভের জন্যেই । আর এ জন্যেই তারা যে কোনো ভয়ংকর যুদ্ধের ঝুঁকি নিতেও প্রস্তুত হয়ে গিয়েছিলেন । যতো পরীক্ষাই এ পথে এসেছে এবং দাওয়াত দান কালে যতো বাধা বিপত্তি এসেছে ঈমানী বলে তা তারা অতিক্রম করেছেন। | তাই দেখা যায়, জাহেলি যামানার ন্যায় অন্য সকল যামানাতে এবং সকল দেশে ক্ষমতার পক্ষ থেকে এই কালেমারই বিরোধিতা করা হয়েছে। যেহেতু এ কালেমা আল্লাহর প্রভুত্-কর্তৃত্ ছাড়া অন্য কারো শাসন ক্ষমতা কোনো প্রকার প্রাধান্য বিস্তারকে কোনো অবস্থাতেই মেনে নিতে রাজী হয়নি । তাই, দুনিয়ায় যারা নিজেদের প্রভূত বিস্তার করতে চায়, তারা এই কালেমা লা-ইলাহা ইন্লাল্লাহ-র দাওয়াতকে কিছুতেই বর্দাশত করতে পারে না। তারপর যখন তাদেরকে পরীক্ষা করার জন্যে আল্লাহ তায়ালা বিভিন্ন প্রকার বিপদ আপদের মুখোমুখি করলেন তখন তারা সবর করলেন এবং সকল কঠিন অবস্থাতে তাঁরা দৃঢ়তা অবলম্বন করলেন। এইভাবে তারা তাদের নফসের চাহিদা মেটানোর তাগিদ থেকে মুক্ত হলেন এবং আল্লাহ তায়ালা জেনে নিলেন যে, তারা দুনিয়ায় প্রতিদান পাওয়ার অপেক্ষা করে না। এ প্রতিদান যাই হোক না কেন, তাদের হাতে এ দাওয়াতী কাজের জন্যে সহায়তা হিসাবে কোনো শক্তি যদি এগিয়ে আসে এবং তাদের প্রচেষ্টায় ছ্বীন প্রতিষ্ঠিত হওয়ার রূপ নিয়ে যদি নাও আসে এবং তারা কোনো সম্প্রদায় বা জাতি হিসাবে কোনো সম্মান লাভ করুক আর নাই করুক, এতে তাদের কোনো পরওয়া নাই। এমনকি নিজ দেশে বা অন্য কোথাও যদি তাদের সম্মান না থাকে, না থাকে যদি কোনো মর্যাদা তাদের নিজ পরিবেশে বা নিজ বাড়ীতে তাতেও তাদের কোনো দুঃখ নাই। আল্লাহ সোবহানাহু ওয়া তায়ালা যখন তাদের মনের সকল অবস্থা জেনে নিলেন, তখন তিনি তাদেরকে তীর মহান প্রভূতু প্রতিষ্ঠার আমানত দান করলেন এবং তাদের মনের মধ্যে, বিবেকে, ব্যবহারে ও চেতনার মধ্যে তারই শাসন ক্ষমতা প্রতিষ্ঠার দায়িত্ববোধ পয়দা করার জন্যে নির্দেশ দিলেন। তাদের অন্তরাতআর মধ্যে, তাদের সম্পদে, তাদের ঘরে বাইরে সর্বস্থানে এবং সকল সময়ে তারা এই কালেমা প্রতিষ্ঠার জন্যে দায়িত্বশীল হলেন এবং তাদের হাতে যখন রাষ্ট্রীয় ক্ষমতা দান করা হলো, তখন তাদেরই হাতে আল্লাহ প্রদত্ত আইন কানুন প্রতিষ্ঠার দায়িতৃও দেয়া হলো । কারণ তারাই জানতেন যে, এসব আইন আল্লাহ্র পক্ষ থেকে এসেছে এবং তিনিই তাদেরকে এসব কঠিন কাজের দায়িত দিয়েছেন।
— পৃষ্ঠা ২২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।