Tafseer Fe Jilalil Quraan 6 PDF
/ ৩৮৫
📝 লেখা 📖 পিডিএফ

110010://1519111801-$/0101017535-00|7 যেতে উষ্কানি দেয়, তার অহংকারের কারণে গড়ে ওঠা তার দিশেহারা অবস্থা তাকে নিরুদ্দেশ যাত্রায় বাধ্য করে এবং সব কিছুর মধ্যে এ স্বীকৃতি যে আল্লাহর দেয়া পথই নির্ভুল .... সব কিছুর মধ্য থেকে এই একই সুর, গভীরভাবে ও উচ্চস্বরে আল্লাহর সর্বব্যাপী ক্ষমতার কথাই ঘোষণা করছে। সৃষ্টির প্রতিটি জিনিসে প্রত্যেকটি বিষয়ের মধ্যে এবং জানা অজানা সব কিছুর মধ্যে একমাত্র আল্লাহরই ক্ষমতার কথা প্রতিধ্বনিত হচ্ছে। তার শক্তি-ক্ষমতার এ বহিপ্রকাশ তাদের কাছেও হচ্ছে যারা তার অস্তিত্কে অন্ধভাবে অস্বীকারকারী । আর যেদিন শিংগায় ফুঁক দেয়া হবে এবং সকল কবরবাসীকে কবর থেকে উঠানো হবে, সে দিন যারা আল্লাহর বাদশাহীতে বিশ্বাস করতো না, তারা সেদিন ঠিকই বিশ্বাস করবে সকল কিছুর ওপর একচ্ছত্র আধিপত্য একমাত্র আল্লাহরই । আর অবশেষে তার দিকেই সবাইকে ফিরে যেতে হবে (কিস্তু, সেদিনের সেই বিশ্বাস তাদের কোনো কাজেই লাগবে না।) আল্লাহ্র কাছে পর্বাতক আতআমর্পশি “বলো, (হে রসূল) আমরা কি আল্লাহকে বাদা দেয় ....... সৃষ্টিকুলের রবের প্রতি আনুগত্য স্বীকার করি। (আয়াত ৭১) “কুল- এ শব্দটিকে অত্যন্ত জোরালোভাবে আলোচ্য সূরার মধ্যে বারবার উচ্চারণ করা হয়েছে। ওহীর মাধ্যমে জাহানো হয়েছে যে, এসব হুকুম সবই আল্লাহর, আর রসূল (স.) তিনি তো শুধু সতর্ককারী এবং পৌছে দেনেওয়ালা মাত্র । তাকে নির্দেশ দেয়া হয়েছে, এই পৌছে দেয়ার গুরুতৃপূর্ণ দায়িতু বহন করতে এবং এর মহত্ত্ব সম্পর্কে মানুষকে যথাযথভাবে জানিয়ে দিতে । এই দায়িত্ব এক বিশাল গুরু দায়িত্ও বটে । আর রসূলুল্লাহ (স.)-কে তার রবের পক্ষ থেকে এ দায়িতৃ “বলো (হে রসূল,) আমরা কি আল্লাহ তায়ালাকে বাদদিয়ে এমন কাউকে ডাকবো যে আমাদের কোনো উপকার করতে পারে না এবং কোনো ক্ষতিও করতে পারে না।" হে মোহাম্মদ, নিষেধ করতে গিয়ে তাদেরকে বলে দাও, আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকা ও তার কাছে সাহায্য চাওয়া কিছুতেই চলবে না এবং পরিচালক হিসাবে ইসলাম ওইসব লোককে নির্দেশ দিচ্ছে যে, যারা তোমাদের কোনো উপকার বা ক্ষতি কিছুই করতে পারে না তাদের কাছে কখনও সাহায্যপ্রার্থী হয়ো না। যাদেরকে ডাকা হয় তারা পুতুল হোক বা মূর্তি হোক, পাথর হোক বা গাছ হোক, আত্মা হোক বা ফেরেশতা হোক, শয়তান বা মানুষ যাই হোক না কেন, এ ব্যাপারে সবার অবস্থা একই । এরা কারো উপকার বা ক্ষতি কিছুই করতে পারে না। এই উপকার বা ক্ষতি করার ব্যাপারে এরা সবাই চরম অক্ষম। যেখানে যা কিছু হচ্ছে তা সবই আন্নাহর পূর্ব নির্ধারিত ইচ্ছা অনুযায়ীই হচ্ছে। আল্লাহ তায়ালা যা করার বা হওয়ার অনুমতি দেননি তা কিছুতেই হবে না। আর যা কিছু তিনি পূর্ব থেকে নির্ধারণ করে রেখেছেন, তাই সংঘটিত হয় আর যেসব বিষয়ের ফয়সালা তিনি করে রেখেছেন, তা-ই বাস্তবায়িত হয়। (হে আহাম্মদ,) নিষেধ করতে গিয়ে তাদেরকে বলো, তারা যেন আল্লাহ ব্যতীত অন্য কাউকে সাহায্যের জন্যে না ডাকে বা আল্লাহ ছাড়া অন্য কারো পূজা অর্চনা না করে অথবা বিনা বাক্য ব্যয়ে এবং নিরংকুশভাবে যেন কারো আনুগত্য না করে। খবরদার, তারা যেন আল্লাহ তায়ালা ছাড়া অন্য কারো কাছে কাতর হয়ে কিছু না চায়। এ হুকুম অমান্য করলে আল্লাহর আক্রোশ নাধিল হওয়া অনিবার্ধ হয়ে পড়বে। এ নিষেধাজ্ঞা দ্বারা মোশরেকদের দাবীর কড়া প্রতিবাদ করা হয়েছে, তারা বলেছিলো নবী (স.) আল্লাহর আনুগত্য ও আনুষ্ঠানিক এবাদাতের সাথে

— পৃষ্ঠা ২১৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।