110010://1519111801-$/01010175395-00|) ভালোবাসা প্রদর্শনকে ও বিশ্বাস করতে মানা করেছেন, তাদের কথা শুনতে এবং তাদের সাথে যুক্তি তর্কে লিপ্ত হতেও নিষেধ করেছেন, এমনকি তাদের নিজেদের পারস্পরিক তর্ক বিতর্কে কান দিতেও মানা করেছেন। এরপর, একটি দৃষ্টান্তের দিকে তাকিয়ে দেখুন, আবু এমরান আন্নাখয়ীকে লক্ষ্য করে কোনো এক বেদয়াতকারী বলেছিলো, 'আমার একটি কথা শুনুন, কিন্তু তিনি তার থেকে মুখ ফিরিয়ে নিয়ে বললেন, “না, একটি কথাও শুনবো না, এমনকি তোমার কোনো কথার অর্ধেকও শুনবো না।(২) অনুরূপ বর্ণনা আবু আয়্যুব আস সুখতিয়ানী থেকে পাওয়া যায় । ফযায়েল ইবনে আয়্যাযও বলেন, “যে ব্যক্তি কোনো বেদআতকারীকে ভালোবাসে আন্নাহ তায়ালা তার সমস্ত নেক কাজকে পন্ড করে দেবেন এবং তার অন্তর থেকে ইসলামকে বের করে দেবেন। আর যে ব্যক্তি কোনো বেদয়াতকারীর সাথে নিজ কন্যাকে বিয়ে দেবে তার সাথে সম্পর্ক কেটে দেবে, আর যে ব্যক্তি কোনো বেদয়াতকারীর সাথে ওঠাবসা করবে, তাকে 'প্রজ্ঞা” বলতে কোনো জিনিস দেয়া হবে না। আর যদি কোনো ব্যক্তি সম্পর্কে আল্লাহ তায়ালা জানতে পারেন যে, সে কোনো বেদআতকারীকে ঘৃণা করে, আমি আশা করি আল্লাহ তায়ালা তাকে ক্ষমা করে দেবেন এবং তাকে যাবতীয় অকল্যাণ থেকে মুক্ত রাখবেন । হযরত আয়শা (রা,) থেকে আবু আব্দুল্লাহ আল হাকেম রেওয়ায়াত করেছেন। তিনি বলেন, রসূলুল্লাহ (স.) এরশাদ করেছেন, যে ব্যক্তি কোনো বেদয়াতকারীকে সম্মান দেখালো, সে ইসলামকে ধ্বংস করার কাজে সাহায্য করলো ।” সুতরাং কোনো ব্যক্তি আল্লাহর দ্বীনের ওপর থাকা সত্তেও যদি কোনো বেদয়াতী কাজ করে, তাহলে তার সম্পর্কে উচ্চারিত হয়েছে এই সব কঠিন কথা । আর যে ব্যক্তি কোনো শাসনকর্তাকে সার্বভৌম ক্ষমতার অধিকারী মনে করে এবং এই দাবীর ওপর সে যদি দৃঢ় হয়ে থাকে, সে অবস্থায় সে শুধু বেদয়াতকারীই হবে না বরং সে তো কুফরী করছে এবং সে হবে নির্জলা কাফের অথবা সে হবে মোশরেক ও তার কাজটি হবে পরিষ্কার শেরক। এ ধরনের লোক ইসলামের প্রথম যুগে না থাকায় তাদের সম্পর্কে সরাসরি তেমন কোনো মন্তব্য পাওয়া যায় না। পৃথিবীতে ইসলামের আগমনের পর থেকে মুসলমান দাবীদার হয়েও তাদের কাছ থেকে এই ধরনের দাবী কখনও শোনা যায়নি। আর ফরাসী বিপ্লবের পরে ছাড়া এই ধরনের দাবীও উত্থাপিত হয়নি ওই বিপ্রবের পরই সাধারণভাবে মানুষ ইসলামের চৌহদ্দি থেকে বেরিয়ে যেতে শুরু করেছে, তবে আল্লাহ তায়ালা কাউকে বাঁচিয়ে থাকলে সে ভিন্ন কথা । আর এইভাবে পূর্ববর্তী ওইসব ওলামার কথায় ওই সিদ্ধান্তকর কথা আসেনি যা আজকের নাফরমানদের জন্যে বলতে হচ্ছে। পূর্ববর্তীরা ফাসেক লোকদের সম্পর্কে যতো কথাই বলেছে, আজকের ও সীমালংঘনকারীরা অপরাধের দিক দিয়ে এ সময়ের সকল সীমা পার হয়ে গেছে। (১) কোরআনে আছে, মুখ ফিরিয়ে নাও তাদের থেকে যারা আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এবং শুধু পার্থিব জীবন (ও তার কল্যাণই) চেয়েছে।
— পৃষ্ঠা ২১৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।