Tafseer Fe Jilalil Quraan 6 PDF
/ ৩৮৫
📝 লেখা 📖 পিডিএফ

110010://1519111801-$/0101017535-00|) সাথে অন্য কাউকে অংশীদার মনে করে। যেমন তারা আল্লাহর সার্বভৌমতে দেব-দেবীদের অংশীদার বলে বিশ্বীস করে বা আল্লাহর দাসতৃ করার জন্যে পূর্বে, আরও কারো দাসত্ব করা প্রয়োজন বলে বোধ করে অথবা আন্মাহ রব্বুল আলামীনের শাসন, ক্ষমতা ও তার আইন দান ক্ষমতার সাথে আরও কাউকে শাসনকর্তা হিসাবে কবুল করে । আর যারা এস কাজের কোনো একটিও করবে তাদেরকে যে ধরনের মুসলমানই বলা হোক না কেন, তারা সবাই মোশরেক। সুতরাং দ্বীন শব্দটির অর্থ সম্পর্কে আমাদের নিশ্চিত হতে হবে । | চতুর্থ বিষয় হচ্ছে, যালেম বা মোশরেক এবং যারা তাদের দ্বীনকে খেল তামাশার বিষয় বানায়, তাদের সাথে কতোক্ষণ পর্যন্ত ওঠাবসা করা যায়? ইতিমধ্যে আলোচনা এসে গেছে যে, উপদেশ দেয়া ও সতর্ক করার উদ্দেশ্যে তাদের সাথে যতোটুকু ওঠাবসা বা মেলা মেশার প্রয়োজন হয় তা করতে হবে, এছাড়া অন্য কোনো প্রয়োজনে তাদের সাথে ওঠা বসা করা যাবে না। আর যখনই আল্লাহর আয়াতসমূহের ভালোমন্দ বিচার করার মনোভাব তাদের মধ্যে পরিস্ফুট দেখা যাবে, অথবা আল্লাহর আয়াতগুলোকে হাসি বিদ্পের বিষয় হিসাবে তারা গ্রহণ করছে বলে তাদের ব্যবহারে প্রকাশ পাবে, তখনই তাদের সাথে সকল সম্পর্ক ছিন্ন করে তাদের মজলিস থেকে উঠে পড়তে হবে-এর বিস্তারিত বিবরণ ইতিমধ্যে এসে গেছে। এ প্রসংগে কুরতুবীর মতামত ও কথা তার কেতাব “আল জামেউলে আহ্কামিল কোরআন' নামক কেতাবটিতে এ বিষয়টিকে এইভাবে উপস্থাপিত করা হয়েছে, “এই আয়াতটির মধ্যে ওই সকল বিজ্ঞ ব্যক্তির কথাকে রদ করা হয়েছে যে তারা এবং তাদের অনুসারীরা যুক্তিতর্ক করার যোগ্য বিধায় তারা ওই সকল ফাসেকের সাথে যুক্তিতর্কে লিপ্ত হওয়ার উদ্দেশ্যে এক বৈঠকে বসতে পারে এবং ওদেরকে ভুল পথ থেকে উদ্ধার করার জন্যে এবং তাদের ও পর নিজেদের মতকে প্রতিষ্ঠিত করার জন্যে মেলামেশা করতে পারে । মতের একমাত্র উপদেশ দান ও স্মরণ করানোর উদ্দেশ্যে কারো ভুল সংশোধনের জন্যে এবং অপরাধপ্রবণ ব্যক্তিদের মত পরিবর্তনের ইচ্ছা নিয়ে কারো সাথে মেলামেশী করা এই আয়াতের আলোকে জায়েয বলে আমরা মনে করি । সাধারণভাবে ফাসেক লোকদের সাথে মেলামেশা করা এবং তারা অন্যায় কথা বললে বা অন্যায় কোনো কাজ করলে প্রতিবাদ না করে চুপ থাকাটা অবশ্যই নিষিদ্ধ । কারণ এতে বাতিল | বা অন্যায়কে মেনে নেয়া বুঝায় এবং সত্যের বিপক্ষে সাক্ষ্য দেয়া প্রতীয়মান হয়, সাধারণ লোকেরাও এ কাজকে মোনাফেকের কাজ বলে মনে করে। প্রকৃতপক্ষে ওদের সাথে মেলামেশা করায় আল্লাহর দ্বীনকে এবং যারা দ্বীনের ওপর টিকে আছে তাদেরকে হেয় করা হয়। এই ধরনের অবস্থাতে মেলামেশার প্রতি নিষেধাজ্ঞা এসেছে ও তাদের সাথে সম্পর্ক ছিন্ন করার কথা বলা হয়েছে। এইভাবে কুরতুবী তার কেতাবে নিঙ্নলিখিত কথাগুলো বলেছেন, ইবনে খুওয়ায়েয ইবনে মেকদাদ বলেন, আল্লাহর আয়াতকে যারা সমালোচনার বিষয় বানিয়েছে, সে মোমেন বা কাফের যেই হোক না কেন, তাকে আমি পরিত্যাগ করেছি এবং তার সাথে সকল সম্পর্ক ছিন্ন করেছি। তিনি আরও বলেন, আর এমনি করে আমাদের পূর্ববর্তী গুরুজন দুশমনের দেশে প্রবেশ করতেও মানা করেছেন, মানা করেছেন তাদের গীর্জা ও এবাদাত খানাতেও যেতে ।০) কাফের ও বেদয়াতকারীদের সাথে উপ্ডা বসা করতেও মানা করেছেন। তাদের €১) বায়তুল মাকদেসের-এর মধ্যে খৃষ্টানদের দখলদারিত্রে আমলে এ মসজিদকে গীর্জা হিসাবে ব্যবহার কালে . ওমর (রা.) যেখানে নামায পড়েছেন, অবশ্য এসময় সে জায়গাটি মোশমনদের কবলমুক্ত হয়েছিল বিধায় তখন . এ স্থানটি মোশমনদের ছিলো না, বরং ঘরটি চুক্তির আওতাধীন এবং যিম্মিদের হাতে ছিলো । খুষ্টানরা ওই সময়ে ওই এলাকায় যিন্মী হিসাবেই বসবাস করছিলো ।

— পৃষ্ঠা ২১৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।