110010://1519111801-$/0101017535-00|) প্রকৃতপক্ষে নাচ, গান, খেল তামাশা এবং হৈ-হুল্পোড়কেই যারা দ্বীন বা ধর্ম বুঝে নিয়েছে আতশ বাজি, আনন্দ উল্লাস ইত্যাদির মতো পাপ কাজের জন্যে তাদের শাস্তি পাওনা হয়ে গেছে, তাদের জন্যে ওই কঠিন শাস্তি যার বর্ণনা ওপরে দেয়া হয়েছে। ওই শাস্তির দিকে এগিয়ে যাওয়া তাদের জন্যে লিখিত হয়ে গেছে। তাই এরশাদ হচ্ছে, “তারাই হচ্ছে ওই সব ব্যক্তি যারা নিজেদের কৃতকর্মের কারণেই নিজেরা ধ্বংস হয়ে গেছে। তাদের কুফরীর কারণে তাদের জন্যে রয়েছে ফুটন্ত পানির শান্তি ও আরো বিভিন্ন ধরনের মর্মস্তুদ আযাব । পৃথিবীতে যা তারা করেছে তার কারণেই তাদেরকে চরমভাবে পাকড়াও করা হবে- আর এটিই হবে তাদের জন্যে সমুচিত প্রতিদান । এমন গরম পানি যা তাদের হলকুম ও পেটকে ঝলসে দেবে, আর তাদের কুফরীর (সত্যকে অস্বীকৃতির) কারণে দেয়া হবে ব্যথার শাস্তি । এই কুফরীর মনোভাবই তো তাদেরকে সত্য সঠিক জীবন ব্যবস্থা গ্রহণের দাওয়াতের প্রতি উপহাস বিদ্রুপ করতে উদ্বুদ্ধ করেছিলো । তৃতীয়, মোশরেকদের সম্পর্কে আল্লাহর বাণী, "যারা তাদের দ্বীনকে খেল তামাশা ও উপহাস বিদ্ূপের বন্তু হিসাবে গ্রহণ করেছে" তাহলে ওই আনন্দ উল্লাস ও খেল তামাশাই কি ছিলো ওদের “দ্বীন? অবশ্য আল কোরআনের বর্ণনা থেকে একথাটিই বুঝা যায়, এ কথাটি সেই ব্যক্তির জন্যেও প্রযোজ্য যে মুখে নিজেকে মুসলমান বলে দাবী করেও এই সত্য “দ্বীন'-এর প্রতি কটাক্ষপাত করেছে এবং তুচ্ছ তাচ্ছিল্য করে চলেছে। এক শ্রেণীর মানুষের মধ্যে অবশ্যই এ নিকৃষ্ট খাসলাতটি পাওয়া যায় এবং তাদেরকে মোনাফেক বলে অভিহিত করা হয়েছে, যেহেতু এসব ব্যক্তি মদীনাতে ছিলো। আবার যে সব ব্যক্তি ইসলামের শান্তির ঘরে প্রবেশ করেনি, তাদের জন্যেও কি এ আয়াতটি প্রযোজ্য? অবশ্য ইসলামই তো প্রকৃতপক্ষে সত্য দ্বীন (বা পূর্ণাংগ জীবন ব্যবস্থা) .... দ্বীন অর্থই হলো আল্লাহর দেয়া জীবন ব্যবস্থা শব্দটি বারা আসলে কখনেই মানব নির্মিত জীবন ব্যবস্থাকে বুঝানো হয় না। এখন এসব ব্যবস্থাকে কেউ বিশ্বীস করুক আর নাই করুক সেটা তার নিজন্ব ব্যাপার । সুতরাং তার 'বীন" পরিত্যাগ করার অর্থে সেই 'দ্বীন'কে পরিত্যাগ করা বুঝায় যা আল্লাহ তায়ালা শেষ নবী মোহাম্মদ সে.)-এর মাধ্যমে পাঠিয়েছেন। আর এই জন্যেই আলোচ্য আয়াতে সেই "দ্বীনের" দিকেই ইংগিত করা হয়েছে, যা আল্লাহ তায়ালা সকল মানুষের জীবনকে নিয়ন্ত্রণ করার জন্যে পাঠিয়েছেন। এ জন্যেই এরশাদ হচ্ছে, “আর ওই সব ব্যক্তিকে পরিত্যাগ করো যারা নিজেদের দ্বীনকে খেল তামাশা, ঠান্টা মস্কারি ও উপহাস বিদ্ধপের বিষয় হিসাবে গ্রহণ করেছে। সুতরাং আল্লাহ তায়ালাই ভালো জানেন ওদের পরিণতি সম্পর্কে তবে আমাদের কাছে মনে হয়, গোটা মানবমন্ডলীর জন্যে অবতীর্ণ “্বীন' ইসলামকেই এখানে বুঝানো হয়েছে। অতএব, যে ব্যক্তি এই দ্বীনকে উপহাস বিদ্রপের বিষয় হিসাবে গ্রহণ করেছে সে প্রকৃতপক্ষে তার নিজের (আমল) '্বীন'-কে হেয় প্রতিপন্ন করেছে, তা সে যেই হোক না কেন। এমনি করে মোশরেকদের মধ্য থেকেও যদি হয়। - আর মোশরেক যে কারা তার বর্ণনা দেয়ার তেমন কোনো প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। তবু বলছি, এরা হচ্ছে সেই সব ব্যক্তি, যারা সর্বশক্তিমান আল্লাহর গুণাবলী বা বৈশিষ্ট্যের
— পৃষ্ঠা ২১৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।