110010://1519111801-$/0101017535-00|) যুগের সমস্যা সমাধানে সক্ষম নয়' জন অন্যতম মূলনীতি মানুষের লঙ্জা-শরম, চরিত্র ও পবিত্রতা সম্পর্কে কটাক্ষপাত করে। বলে, র সামাজিক জীবনে অথবা যৌথ সংসারে অথবা পতনোনুখ বুর্জোয়া সমাজে এই সব লঙ্জা শরমের কথা অবান্তর । আর যারা ই সলামী নিয়মে বিবাহিত জীবনের বন্ধনকে অপছন্দ করে বা এসব বন্ধন থেকে মুক্ত হয়ে স্বাধীন জীবন যাপন করতে চায়, আর যারা নারীদের চারিত্রিক হেফাযতের জন্যে কারো কথা শুনা এবং নিয়ম মানার কাজকে শৃংখলিত জীবন মনে করে এবং এসব কিছুর আগে ও পরে মানুষের বাস্তব জীবনের সর্বত্র আল্লাহর কর্তৃত্ মানতে পছন্দ করে না, পছন্দ করে না রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক এবং আইন তৈরি করার ক্ষেত্রে। তারা বলে, আমাদের উচিত হবে নিজেদের মধ্যে পরামর্শ করে নিজেদের আইন নিজেরাই তৈরি কর নেয়া” । এ ব্যাপারে শরীয়তের বিধি বিধান মানতেই হবে এটা কোনো জরুরী বিষয় হতে পারে না। এ সকল কথার সবগুলোরই অর্থ হচ্ছে, “তারা তাদের দ্বীনকে খেল তামশা ও আনন্দ উল্লাসের জিনিস হিসাবে গ্রহণ করেছে' এই কথাটিই এ আয়াতের মধ্যে রয়েছে। এদের সবার সাথেই মুসলমানদেরকে দূরত্ব বজায় রাখতে বলা হয়েছে এবং এদের সবার সাথে সম্পচ্ছেদ করার জন্যে নির্দেশ দেয়া হয়েছে। শুধুমাত্র তাদের উপদেশ দেয়ার প্রয়োজনেই যেটুকু মেলামেশা প্রয়োজন সেইটুকুর অনুমতি দেয়া হয়েছে মাত্র । আর যালেম বলতে মোশরেক ও কাফেরদেরকেই বুঝানো হয়েছে, যারা তাদের নিজেদের কীর্তিকলাপের জালে নিজেরাই আবদ্ধ হয়ে চরম লাঞ্কিত হয়েছে এবং তাদের মুখ কালো হয়ে গেছে। এই হচ্ছে সেই কুফরী কাজের পরিণতি । তাদের জন্যে নির্ধারিত হয়ে রয়েছে গরম পানীয় ও বেদনাদায়ক আযাব। দ্বিতীয়, আল্লাহর রসূল (স.) ও সকল মুসলমানকে তীর নির্দেশ পালন করতে হুকুম দেয়া হয়েছে। যারা নিজেদের ধর্মকে বানিয়ে নিয়েছে খেলা ধুলা ও আনন্দ উৎসবের জিনিস, তাদের কথা বাদ দেয়ার পর মুসলমানদের প্রতি হুকুম হয়েছে যেন তাদেরকে উপদেশ দেয়া হয় এবং যেসব অন্যায় কাজ তারা করে চলেছে তার প্রতিদানে, তাদেরকে আযাবের ভয়ও যেন দেখানো হয় যেহেতু তাদের কাজের ফলে এই আযাবই তাদের পাওনা । তাদেরকে উপদেশ দিতে গিয়ে একথাও জানিয়ে দেয়া দরকার যে, যদি যদি তারা এভাবেই চলতে থাকে তাহলে তাদের দরকার যে কেয়ামতের দিন তাদের সাহায্য করার জন্যে কোনো বন্ধু বা শাফায়াতকারী থাকবে না, যেমন করে এটা ঠিক যে, কোনো কাজের নির্ধারিত ফল পাওয়ার ব্যাপারে কোনো প্রকার ওযর আপত্তি শোনা হবে না বা তার বদলে অন্য কোনো বদলাও গ্রহণ করা হবে না। কোরআনে করীমের বর্ণনাভংগিতে যেমন রয়েছে অনাবিল সৌন্দর্য, তেমনি রয়েছে অর্থের গভীরতা । বলা হচ্ছে, | “এবং উপদেশ দাও (কোরআনের ছারা) যাতে করে কোনো ব্যক্তি তার কুকীর্তির ফলে শাস্তির মধ্যে পড়ে না যায়। নেই আল্লাহ ছাড়া তার কোনো বন্ধু নেই; নেই কোনো শাফায়াতকারী । আর যদি মুক্তিপন হিসেবে তার সবকিছু দিয়েও এহেন পাপী ব্যক্তি আযাব থেকে রেহাই পেতে চায়, তাহলে তার কাছ থেকে তা কিছুতেই গ্রহণ করা হবে না। ওপরের আয়াতটির বর্ণনাভংগিতে বুঝা যাচ্ছে, প্রত্যেক ব্যক্তিকে পৃথক পৃথকভাবে তার অতীতের মন্দ কর্মকান্ডের জন্যে এমন কঠিন শাস্তি দেয়া হবে যে, তার মুখ হয়ে যাবে অন্ধকার । তখন এমন কঠিন অবস্থা তার হয়ে যাবে যে, আল্লাহ তায়ালা ছাড়া তখন বন্ধু হিসাবে কেউ কোনো সাহায্য করার জন্যে এগিয়ে আসবে না বা আসতে পারবে না। আর সেদিন কারো কোনো সুপারিশও গ্রহণ করা হবে না । আর ওই কঠিন অবস্থা থেকে মুক্তি লাভ করার জন্যে কারো কাছ থেকে কোনো মুক্তিপণও গ্রহণ করা হবে না।
— পৃষ্ঠা ২১৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।