Tafseer Fe Jilalil Quraan 6 PDF
/ ৩৮৫
📝 লেখা 📖 পিডিএফ

110010://1519111801-$/0101017535-00|7 দাওয়াত পৌছানো এবং তাদেরকে উপদেশ দেয়ার জন্যেও যেন তাদের সাথে কোনো বৈঠকে না বসা হয়। কারণ ওই দ্বীনের প্রতি কোনো শ্রদ্ধা এবং ভয় না থাকলে তাদের কাছে এ মূল্যবান দাওয়াত পৌছানোতে আসলে কোনোই ফায়দা নাই। তারা ত দ্বীনকে কথায় ও কাজে ঠাট্টা বিদ্ধপের বিষয় হিসাবে হণ করেছে_ এই জন্যেই তাদের সাথে কোনো বৈঠকেই বসা উচিত নয়। তারা যে সব জাহেলী ধ্যান ধারণার মধ্যে ডুবে রয়েছে, তার মধ্যেই যখন তারা টিকে থাকতে চায়, সে অবস্থায় তাদের সাথে ওঠা বসার অর্থ দীড়াবে তাদের “দ্বীন'কে স্বীকার করা এবং দ্বীন ইসলামের সাথে সামঞ্জস্যপূর্ণ মনে করা অথবা দ্বীন ইসলামের প্রতি শ্রদ্ধা ভক্তির কমতি দেখানো । এসব নিষেধাজ্ঞা আসার পরও এমন হতে পারে যে, শয়তান কাউকে ভুলিয়ে দেবে এবং তাদের সাথে ওঠা বসা করা হবে, কিন্তু সে সময়েও যখনই মনে পড়বে তখনই সেখান থেকে ওঠে আসতে হবে এবং তাদের থেকে পৃথক হয়ে যেতে হবে। তাই এরশাদ হচ্ছে, “আর যখন তাদেরকে দেখবে ...... বৈঠকে বসবে না।” (আয়াত ৫৮) | অবশ্য এ নির্দেশটি ছিলো রসূল (স.)-এর জন্যে । আর সম্ভবত আলোচ্য আয়াতের মধ্যে বর্ণিত কথাগুলোর আওতায় মুসলমান জনসাধারণও পড়ে, অর্থাৎ মুসলমানদেরকেও ওই একই নির্দেশ দিয়ে বলা হয়েছে যেন তারা আন্মাহর আয়াতসমূহের প্রতি অব্ঞা প্রদর্শনকারীদের সাথে সম্পর্ক ছিন্ন করে এবং যেখানেই কোরআনুল করীমের বা তার কোনো আয়াতের সমালোচনা করা হয়, তা প্রতিহত করার মতো অবস্থা বা অনুকূল পরিবেশ যদি না থাকে তাহলে সে বৈঠক থেকে অবশ্যই সরে আসা দরকার । এ আচরণের মাধ্যমেও ওদের প্রতি কিছু না কিছু ঘৃণা প্রদর্শন করা সম্ভব হবে। রসূল (স.) যখন মক্কায় দাওয়াতী স্তরে অবস্থান করছিলেন, তখনই তীর প্রতি এ নির্দেশ দেয়া হয়। এসময়ে আল্লাহরই ইচ্ছা ও বিশেষ হেকমতের কারণে তাকে মক্কার ওই শত্রদের বিরুদ্ধে যুদ্ধ করার হুকুম দেয়া হয়নি। অথচ মোশরেকদের সাথে সরাসরি সংঘর্ষে লিপ্ত না হয়েও তাদের দৌরাত্যের কিছু না কিছু জবাব অবশ্যই দেয়া প্রয়োজন ছিলো; আর এই কারণেই তাদের বৈঠক থেকে উঠে আসার মাধ্যমে তাদের প্রতি ঘৃণা প্রদর্শন করা প্রয়োজন ছিলো এবং তাদের কাজের মৌন প্রতিবাদ জানানো দরকার ছিলো । এজন্যেই নবী (স.)-এর প্রতি ছিলো ওই নির্দেশ যেন তিনি মোশরেকদের বৈঠকাদিতে সেই সময়ে না বসেন যখন তাদেরকে আল্লাহর সম্পর্কে অসংগত চিন্তা ভাবনা করতে দেখেন বা অবজ্ঞাপূর্ণ মন্তব্য করতে দেখতে পান। আর এসব বৈঠকাদি পরিত্যাগ করার কথা যদি শয়তান ভুলিয়ে দেয়, তখন আল্লাহর বিধি নিষেধ মানার আবশ্যকতা ম্মরণ করতে হবে। কোনো কোনো রেওয়ায়াতে জানা যায় যে, মুসলমানদেরকে এ ব্যাপারে পরিফারভাবে নির্দেশ দেয়া হয়েছে । এখানে যালেম জাতি বলতে মোশরেকদেরকেই বুঝানো হয়েছে, যেহেতু কোরআনে করীমেও মোশরেকদেরকে যালেম আখ্যায়িত করা হয়েছে। এরপর মদীনায় একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হলো, যেখানে মোশরেকদের সাথে ব্যবহারে নবী (স.)-এর চরিত্রের আর একটি দিক ফুটে উঠলো । সে সময় আল্লাহর পক্ষ থেকে জেহাদ ও যুদ্ধ করার নির্দেশ এসে গেলো এবং এ নির্দেশে বলা হলো যে, অশান্তি, বিশৃংখলা ও ফেতনা ফাসাদ দূর না হওয়া পর্যন্ত এবং আল্লাহর রাজ্যে আল্লাহর প্রভৃত্‌ কায়েম না হওয়া পর্যন্ত চলতে থাকবে এ যুদ্ধ । আর এটি বাস্তব সত্য যে এ সময়ের মধ্যে আল্লাহর আয়াতসমূহ নিয়ে আজে বাজে কথা বলা বা মন্তব্য করার কোনো সাহস কেউ করেনি । তারপর মোমেন ও মোশরেকদের মধ্যে পৃথকীকরণের কথা বারবার উচ্চারণ করা হয়েছে, যেমন করে ইতিপূর্বে রসূল (স.) ও মোশরেকদের মধ্যে সম্পর্ক ছিন্ন করার কথা বলা হয়েছিলো ।

— পৃষ্ঠা ২১২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।