Tafseer Fe Jilalil Quraan 6 PDF
/ ৩৮৫
📝 লেখা 📖 পিডিএফ

110010://1519111801-$/0101017535-00|) তায়ালাই দিতে পারেন, আর তিনিই স্থিরভাবে জানিয়ে দিয়েছেন যে, এ কেতাব অবশ্যই পরিপূর্ণভাবে সত্য। এ ব্যাপারে তার জাতির মিথ্যা সাব্যস্ত করার বা তাদের এ কেতাবকে অস্বীকার করার কোনোই মূল্য নেই বা তারা কি বললো না বললো জাগ্তত বিবেকওয়ালা ব্যক্তিদের কাছে তার কোনোই গুরুত্ব নাই। এরপর আল্লাহ তায়ালা তার নবী (স.)-কে সম্পূর্ণভাবে তার জাতি থেকে দায়িতৃমুক্ত হওয়ার জন্যে নির্দেশ দিচ্ছেন এবং সকল প্রকার সহযোগিতার হাতকে তাদের থেকে সরিয়ে নেয়ার জন্যে দৃঢ়তার সাথে হুকুম করছেন। আর তাদের সাথে সকল সম্পর্ক ছিন্ন করারও নির্দেশ দিচ্ছেন, জানাচ্ছেন যে, তীর দায়িত্ব শুধু তাদেরকে জানিয়ে দেয়। এছাড়া তাদের ওপর তিনি কোনো কর্তৃত্বের অধিকারী নন। আল্লাহ তায়ালা নবী সে.)-কে আরও জানাচ্ছেন যে, তিনি তাদের ওপর কোনো পাহারাদার নিযুক্ত হয়ে আসেননি বা আল্লাহর বাণী পৌছে দেয়ার পর তাদের দারোগাগিরি করাও তার কাজ নয়, বা তাদের অন্তরগুলোকে সঠিক পথে পরিচালিত না করতে পারায় তাকে কোনোভাবে দায়ীও করা হবে না। কারণ এটা রসূলের দায়িত্ব নয়। তাঁর কাছে আগত সত্যকে তাদের কাছে পৌছে দেয়ার পর তীর ও ওদের মধ্যে বিরাজিত সম্পর্কের অবসান হয়েছে। তাদের ও তাদের পরিণতির কথা প্রকাশ করার পর তিনি দায়িতৃমুক্ত হয়ে গেছেন। অতপর জানানো হচ্ছে, প্রত্যেকটি ঘোষণা বাস্তবায়নের জন্যে একটি সুনির্দিষ্ট সময় রয়েছে। সময় পর্যন্ত তারা অবশ্যই টিকে থাকবে, আর ওই সময় যখন পূর্ণ হয়ে যাবে, তখনই তারা জানতে পারবে তাদের ভাগ্যে কী ঘটতে যাচ্ছে। তাই এরশাদ হচ্ছে, প্রত্যেকটি ঘোষণার জন্যে একটি সুনির্দিষ্ট সময় রয়েছে এবং শীঘ্রই তোমরা (সেকল অবস্থা) জানতে পারবে ।” | এই সংক্ষিপ্ত কথাগুলো দ্বারা আসন্ন কঠিন শাস্তির যে হুমকি দেয়া হয়েছে তাতে অপরাধীদের নিশ্চয়, একমাত্র সত্য প্রতিষ্ঠার মাধ্যমেই পরিপূর্ণ প্রশান্তি ও নিশ্চিন্ততা আসতে পারে, আর যখনই বাতিল ব্যবস্থা খতম হওয়ার নিশ্চয়তা আসে, তখন মোমেনদের অন্তরে অবশ্যই খুশী লাগে। মিথ্যারোপকারীদেরকে যে কোনো সময়ে পাকড়াও করা হবে এটা পূর্ব থেকে নির্ধারিত রয়েছে, এটাও সুনিশ্চিত যে, প্রত্যেক ঘোষণার বাস্তবায়ন একটি সুনির্দিষ্ট সময়ে হবেই হবে এবং হবে তাদের আসল ও চিরস্থায়ী মূল জীবনে । মক্কী ও মাদালী জীবনে দাওয়াতের ধবল একবার ভেবে দেখুন, কোরায়শ জাতির মিথ্যারোপের মোকাবেলায় ইসলামের দিকে দাওয়াতের গুরুত্ব কতো বেশী ছিলো! আজও কি অনুরূপভাবে ছ্বীন ইসলামের যথার্থতাকে মিথ্যা বানানোর প্রচেষ্টা কালে ইসলামী দাওয়াত প্রয়োজনীয় ও গুরুত্পূর্ণ নয়! যারা এ কাজ করবে তাদের নিজ গোত্রও যদি হঠকারী হয়, তাহলে তাদেরকেও নাফরমান পরিবার থেকেও দূরে থাকতে হবে, সইতে হবে নানা প্রকার দুখ কষ্ট ও কঠোরতা এবং অত্যাচার । এইসব প্রতিকূল অবস্থার মধ্য দিয়েই একমাত্র স্থায়ী শান্তি ও নিশ্চিন্ততা আসবে বলে আল কোরআন জানাচ্ছে এবং মুসলমানদের মনে এর জন্যে প্রবল প্রেরণা সৃষ্টি করছে। তারপর যখন এই সত্য বাণী পৌছে দেয়া তাদের কাছে অপছন্দনীয় হলো এবং সত্য দ্বীনকে সরাসরি অস্বীকার ও উপেক্ষা করা হলো, তখন নবী (স.)-কে নির্দেশ দেয়া হলো যেন তিনি তাদের সাথে কোনো ওঠা, বসা না করেন, এমন কি যখন তারা আল্লাহর আয়াতসমূহের প্রতি অশ্রদ্ধার সাথে ব্যবহার করবে এবং নানা প্রকার অশ্লীল মন্তব্য করবে, তখন তাদের কাছে দ্বীনের

— পৃষ্ঠা ২১১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।