Tafseer Fe Jilalil Quraan 6 PDF
/ ৩৮৫
📝 লেখা 📖 পিডিএফ

110010://1519111801-$/0101017535-00|) অভাফনীল আম্াত-৬৬-৭৩ ওপরের আয়াতগুলোতে পেশ করা হয়েছে নবী (স.)-এর জাতির সেই কাফেরদের কথা, যারা তার আনীত সত্যের বার্তাকে মিথ্যা সাব্যস্ত করে উড়িয়ে দেয়ার ব্যর্থ চেষ্টা করেছিলো, কিন্তু সত্য যখন সমাগত হলো তখন তা প্রতিষ্ঠিত হতেই এলো । এর ফলে বিচ্ছেদ ঘটে গেলো তাঁর এবং তীর জাতির মধ্যে, সত্যের বীজ যমীনে উপ্ত হলো, নবী (স.)-কে নির্দেশ দেয়া হলো ওদের সাথে সকল সম্পর্ক ছিন্ন করার জন্যে। তাকে আরও নির্দেশ দেয়া হলো একথার ঘোষণা দেয়ার জন্যে যে, তিনি তাদের কর্ম নির্বাহক বা তাদের ওপর দারোগা হিসাবে নিয়োজিত হয়ে আসেননি । তাকে আরও বলা হলো যেন তাদেরকে তিনি সেই অবশ্যন্তাবী পরিণতির দিকে এগিয়ে যেতে সুযোগ করে দেন যা অবশ্যই একদিন আসবে । তাকে আরও হুকুম দেয়া হলো যেন তিনি তাদের থেকে তখনই মুখ ফিরিয়ে নেন যখন তারা দ্বীন ইসলামের ব্যাপারে নানা প্রকার বাজে মন্তব্য করতে থাকে এবং ঠাট্টা-মস্কারি বা উপহাস বিদ্রুপ করতে থাকে ও দ্বীন ইসলামের প্রতি যথাযথ শ্রদ্ধা প্রদর্শন না করতে থাকে, তখন অবশ্যই যেন তিনি তাদের সাথে বসে না থাকেন। কিন্তু এতদসত্তেও তাদেরকে সতর্ক করা ও উপদেশ দানের কাজ যেন বন্ধ না করেন, এ পর্যায়ে সে বিষয়েও তাকে হেদায়াত দান করা হলো। তাকে জানানো হলো যে, তারা মানুক বা না মানুক আল্লাহর বার্তী তাদের কাছে পৌছে দিতেই হবে এবং তাদেরকে আল্লাহর আযাবের ভয় দেখাতেই হবে । তারপরও যদি তারা ভুল পথ পরিত্যাগ না করে এবং সকল প্রকার মন্দ কাজ থেকে সরে না আসে; সে অবস্থাতে তারা রসূল (স.)-এর নিজের জাতি হওয়া সত্তেও তাদেরকে এর মন্দ পরিণতি অবশ্যই ভোগ করতে হবে । অপর দিকে, একথাও স্পষ্ট করে বলে দেয়া হয়েছে যে, সত্যাশ্রয়ী ও আল্লাহর প্রতি বিশ্বাসের অধিকারী মানুষ এবং ওইসব যুক্তি-বিরোধী হঠকারী লোকদের দূরত্ব ও পার্থক্য অনিবার্য, যেহেতু বিশ্বাসের বিভিন্নতার কারণে তারা পৃথক পৃথক জাতি । সুতরাং, ইসলামে কোনো জাতীয়তাবাদ নাই, শ্রেণীবাদ বা গোত্রবাদ অথবা আপনজন তোষণ নীতিও ইসলামে নাই। অবশ্যই ইসলাম এমন এক পূর্ণাংগ ও স্বয়ংসম্পূর্ণ বাস্তব জীবন ব্যবস্থা যা মানুষের মধ্যে সম্পর্ক ও প্রীতির বন্ধন সৃষ্টি করে অথবা সম্পর্ক কেটে দেয় আদর্শের নৈকট্যের কারণে বন্ধন সৃষ্টি হয় এবং আদর্শের পার্থক্যের কারণে বন্ধন কেটে যায়। ইসলাম হচ্ছে সেই আকীদা বিশ্বাসের নাম, যা মানুষকে আবদ্ধ করে এক এক্যবদ্ধ জামায়াতে অথবা (এর বিভিন্নতায়) তাদের পরস্পরকে বিচ্ছিন্ন করে দেয়। আর, কোনো জনগোষ্ঠীর মধ্যে যখন দ্বীন ইসলামের মৌলিক বিষয়গুলো পাওয়া যায়, তখন স্বাভাবিকভাবেই তাদের পরস্পরের মধ্যে নিবিড় সম্পর্কও গড়ে ওঠে । আর আদর্শের এই বন্ধন রশি যখন কেটে যায়, তখন অন্যান্য সকল প্রকার সম্পর্কও কেটে যায় এবং সকল প্রকার বন্ধনও ছিন্ন হয়ে যায়। ওপরে আলোচিত আয়াতগুলোর এই হচ্ছে সংক্ষিপ্ত সার। দেখুন পরবর্তীতে কী চমৎকারভাবে তা জানতে পারবে ।' আয়াত ৬৬) এখানে দেখা যায়, শুধু রসূল সে.)-কে এককভাবে সম্বোধন করা হয়েছে। তাকে এ কেতাব দেয়া হয়েছে এবং তার পরবর্তীতে মোমেনদেরকেও দেয়া হয়েছে এই একই কেতাব। এ কেতাবের সত্যতা এতোই অকাট্য যা অন্তরকে প্রশান্ত করে দেয়। অবশ্যই এ সত্য হক আল্লাহর কাছ থেকে এসেছে, যদিও তার জাতি এ কেতাবকে অপপ্রচার মিথ্যা বলে দাবী করেছে এবং এ কেতাবকে মিথ্যা সাব্যস্ত করার ব্যাপারে তারা ভীষণভাবে জিদ ধরে রয়েছে । তাহলে এহেন আচরণে তাদের প্রতি কী ফয়সালা আসা উচিত? এ সম্পর্কে চূড়ান্ত ফয়সালা তো একমাত্র আল্লাহ বিলাজ ভষ্ঠ ২৭

— পৃষ্ঠা ২১০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।