110010://1519111801-$/0101017535-00|) কিন্তু আল্লাহ রাব্বুল আলামীনই জানেন যে, না এটা সঠিক পথ বা পদ্ধতি নয় । তিনিই ভালো করে জানেন যে, সঠিক আকীদার ভীতছাড়া কোনো মযবুত চরিত্র গড়ে উঠতে পারে না। এই | আকীদা-ই স্থাপন করে নৈতিকতার মানদন্ড এবং জীবনের সঠিক মূল্যবোধ, আর এইভাবে এ কালেমা স্থির করে দেয় সেই ক্ষমতাকে যার ওপরে নির্ভর করে এসব মূল্যবোধ এবং নৈতিক মানদন্ড, যেমন করে স্থির করে দেয় এর প্রতিদানপ্রাপ্তিকে যা ক্ষমতা লাভ করার মাধ্যমেই হাসিল হতে পারে । এইভাবেই এই কালেমার ধারক বাহক এবং এর বিরোধীরা নিজ নিজ কাজের ফল ভোগ করে । আর এই আকীদা স্থির না হওয়া পর্যন্ত সর্বপ্রকারের মূল্যবোধ এবং চারিত্রিক বুনিয়াদ সব কিছু নড়বড় করতে থাকে । এমতাবস্থায় কোনো শৃংখলা টেকে না। কোনো ক্ষমতা স্থায়ী হয় না এবং কোনো প্রতিদান প্রাপ্তিরও আশা করা যায় না। অতপর দীর্ঘদিন ধরে রসূলুল্লাহ (স.) ও সাহাবাদের কঠিন চেষ্টা-সাধনার পর মুসলমানদের আকীদা যখন স্থির হয়ে গেলো, বিশ্বাস যখন মযবুত ভিত্তির ওপর দীড়িয়ে গেলো এবং যখন স্থির হয়ে গেলো সেই ক্ষমতা যার ওপর ভর করে এই আকীদা দীড়াতে পারে, তখনই আল্লাহর বান্দারা তাদের রবকে ঠিকমত চিনতে সক্ষম হলো এবং একমাত্র তার আনুগত্য করার জন্যে তারা সংকল্পবদ্ধ হলো। আর সেই সময়েই মানুষ-মানুষের গোলামী ও কুপ্রবৃত্তির প্ররোচনা থেকে মুক্তি লাভ করলো । এই ক্ষমতা লাভের মাধ্যমে আন্নাহর বিধান চালু করার ফলেই “লা-ইলাহা ইল্লাল্লাহ'-র দাওয়াত সঠিকভাবে অন্তরের মধ্যে প্রবেশ করা সম্ভব হলো আর তখনই আল্লাহ রববুল এই সময়ে পৃথিবী রোম ও পারস্যের গোলামী থেকে নাজাত পেলো ঠিকই কিন্তু আবরদের কোনো আধিপত্য প্রতিষ্ঠিত হলো না বরং তখন আসলে প্রতিষ্ঠিত হলো আল্লাহর ক্ষমতা । সেই সময়ে গোটা বিশ্ব একাধারে রোম, পারস্য ও জাতীয়তাবাদী আরব তথা সর্ব প্রকার আল্লাহদ্রোহী শক্তির নাগপাশ থেকে রেহাই পেলো। এ সময়ে সমাজের মানুষ সাধারণভাবে সামষ্টিক যুলুম থেকে মুক্তি পেলো এবং প্রতিষ্ঠিত হলো ইসলামী জীবন ব্যবস্থা, যা আল্লাহর সুষ্ঠ ব্যবস্থা অনুযায়ী পৃথিবীর বুকে সুবিচার ও ভারসাম্যপূর্ণ ব্যবস্থা চালু করেছিলো। এসময়ে মানুষ সব কিছুকে আল্লাহর প্রেরিত মানদন্ডে পরিমাপ করার সুযোগ পেলো এবং একমাত্র আল্লাহ্র নামেই তার দেয়া সামাজিক বিচার ব্যবস্থা চালু করলো, যার নাম রাখা হলো ইসলামের ঝান্ডা, এ নাম ছাড়া অন্য কোনো নাম এর জন্যে প্রযোজ্য নয়। এ ঝান্ডার ওপর লিখিত হলো কালেমা -লা-ইলাহা ইল্লাল্লাহ" । এই পবিত্র কালেমা দারা মানুষের মন পবিত্র হলো । চরিত্রের উন্নতি সাধিত হলো এবং তাদের আত্মা পরিশুদ্ধ হয়ে গেলো । এ মহান কালেমা গ্রহণ করায় মানুষের মধ্যে স্বতস্কৃর্তভাবে আমুল পরিবর্তন এলো, যা কড়া-কড়িভাবে আল্লাহর আইন ও শাস্তি-বিধান জারী করার ফলেই সম্ভব হয়েছিলো । তবে, হয়তো কোনো কোনো জায়গায় এর কিছু ব্যতিক্রম ঘটে থাকতে পারে। কারণ জাহেলি যামানায় গড়ে ওঠা কিছু লোভ লালসা নবদীক্ষিত মুসলমানদের কারো কারো মধ্যে মাঝে মাঝে উকিঝুঁকি মারতো। এতদসত্তেও আল্লাহ্র সত্তুষ্টি ও প্রতিদান পাওয়ার আকাংখা এবং আন্মাহর সামনে লজ্জা, তার ক্রোধ ও শাস্তি ভয়ের অনুভূতি সাধারণ ভাবে তাদের লোভ লালসাকে দমিত রেখেছিলো । এ পবিত্র কালেমা এমন মানবতাবোধ গড়ে তুলতে সক্ষম হলো এবং মানুষের মর্যাদাোবোধকে এমনভাবে উন্নীত করলো যে তাদের চরিত্রে এবং তাদের জীবনের সর্ব বিভাগে চূড়ান্ত পরিবর্তন আসলো যা ইতিপূর্বে কখনো হয়নি, এমনকি ইসলামের ছায়াতলে গড়ে ওঠা মানবতাবোধের এতো উৎকর্ষ সাধিত হলো যা ইসলামী আমল ছাড়া ইতিপূর্বে আর কখনো সম্ভব হয়নি।
— Page 21 —
This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.