110010://1519111801-$/0101017535-00|) সম্মুখীন হতে হবে এবং প্রতিটি ক্ষেত্রেই কিছু না কিছু ত্যাগ করতে হবে এমন কিছু বিষয় বা বস্তু ত্যাগ করতে হবে যা তার কাছে অত্যন্ত মূল্যবান। তবে এটাও সত্য যে, এসব ত্যাগ তিতিক্ষা ও দুঃখ কষ্ট, বিভেদ ও বিভিন্নতাজনিত বিপদ সত্য মিথ্যার মাঝে পার্থক্য না করার ফলে আগত বিপদ থেকে মোটেই কঠিন নয়। বিভেদ বিচ্ছিন্নতার এই ব্যধি যেমন করে ইসলামী সমাজকে ভিতর থেকে ঘুণে ধরার মতো খেয়ে ফেলে, তেমনি করে অপরাপর জনগোষ্ঠী ও জাতির কাছেও এ কুৎসিত স্বভাব মুসলমানদেরকে প্রভাবহীন করে দেয়। পূর্বে আগত রসূলরা আল্লাহর দিকে দাওয়াত দানের যে মহান কাজ করেছেন সে ইতিহাস পর্যালোচনা করলে আমাদের মনে নিশ্চিত এ বিশ্বাস জন্মে যে, যদি আমরাও এঁক্যবদ্ধভাবে এবং সঠিকভাবে ইসলামী দাওয়াতী কাজ করি, তাহলে অতীতের মতো আজও আল্লাহর সাহায্য ও বিজয় অবশ্যন্তাবী । তবে, রসূলরা ও মোমেনদের জন্যে আল্লাহর পক্ষ থেকে সাহায্য ও বিজয় দানের ওয়াদা ততোক্ষণ পর্যন্ত পূর্ণ হয়নি যতোক্ষণ পর্যন্ত ইসলামী জীবন ব্যবস্থাকে বাতিল ব্যবস্থার ওপর বিশ্বাসগত দিক দিয়ে ও কর্মপ্রণালী বাস্তবায়নের মাধ্যমে শ্রেষ্ঠ করে তোলার জন্যে সর্বাত্মক চেষ্টা না চালানো হয়েছে। এই ভাবেই মানব নির্মিত জীবন ব্যবস্থা থেকে আল্লাহ তায়ালা প্রদত্ত জীবন পদ্ধতির স্বাতন্ত্য প্রমাণিত হয়েছে। ইসলামী দাওয়াত দানের পদ্ধতি চিরদিন এক ও অভিন্ন থেকেছে এবং সেই একই পদ্ধতিতে আজও কাজ করতে হবে । আজকে আমরা যদি বাতিলের ওপর বিজয়ী হতে চাই এবং ইসলামের শ্রেষ্ঠতৃকে প্রমাণিত করতে চাই তাহলে রসূল (স.)-এর যামানায়, তিনি যে সব পদ্ধতি অবলম্বন করেছিলেন আমাদেরকেও সেই একই পদ্ধতি অবলম্বন করতে হবে, যেহেতু সকল নবী রসূল এই একই পন্থা অবলম্বন করে গেছেন। তাই এরশাদ হচ্ছে, “দেখো কেমন করে আমি, (আমার) আয়াতগুলোকে বিস্তারিতভাবে বর্ণনা করছি যাতে করে ওরা সঠিকভাবে সত্য ব্যবসার যথার্থতা বুঝতে পারে ।' অতপর আল্লাহর কাছেই-আমরা সাহায্য চাই, যেন তিনি আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করেন যাদের কাছে তার আয়াতগুলো বিশদভাবে বর্ণনা করা হয়েছে এবং ওই আয়াতসমূহের আলোকে তারা সঠিক বুঝ পেয়েছে।
— পৃষ্ঠা ২০৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।