110010://1519111801-$/0101017535-00|) দল্লাদত্লি আল্লাহ গাবব এরপর আল্লাহ তায়ালা তাদের অদ্ভুত রকমের অন্যায় কাজটির উল্লেখ করতে গিয়ে বলছেন, “এরপরও তোমরা শেরক করছো! আর এখানে এ সুরাটি তাদেরকে ওই জঘন্য অন্যায় কাজের অপেক্ষমাণ আল্লাহর শাস্তির কথা জানাচ্ছে যা একবার আযাব থেকে রেহাই পাওয়ার পর পুনরায় তাদেরকে পাকড়াও করবে! এটা একবার এসেই যে শেষ হয়ে যাবে তা নয় এবং তারা যে ধারণা করে যে, আল্লাহর পাকড়াও থেকে একদিন মুক্ত হয়ে তারা স্বেচ্ছাচারী জীবন যাপন করবে তাও নয় । তাই এরশাদ হচ্ছে, “বলে দাও তিনি তোমাদেরকে ওপর থেকে ........ যাতে করে তারা সঠিকভাবে বুঝতে পারে । (আয়াত ৬৫) | এখানে ওপর থেকে ভীষণ তাপজনিত আযাব এবং নীচে থেকে বন্যা-আকারের আযাবের যে ধারণা দেয়া হচ্ছে, তাতে তারা অবশ্যই বুঝবে যে, এসব কষ্টকর শাস্তি ডান অথবা বাম দিক থেকে আসা যে কোনো শাস্তি থেকে অনেক বেশী কষ্টকর হবে। যে আযাব ওপর থেকে বা নীচে থেকে আসবে তা হবে অত্যন্ত কঠিন এবং এতো ভীষণ যে গোটা মানব দেহকে তা প্রকম্পিত করে তুলবে । সে আযাব কেউ ঠেকাতে পারে না, বা কেউ তা সহ্যও করতে পারে না! আযাবের যে হৃদয়স্পর্শী বর্ণনা এখানে পেশ করা হয়েছে তার মূল উদ্দেশ্য হচ্ছে মানুষকে একথা সাফ সাফ করে জানিয়ে দেয়া যে, যে কোনো সময় এবং যে কোনোভাবে আল্লাহ তায়ালা মানুষকে আযাব দিতে পারেন এবং বিভিন্ন সময় বিভিন্ন প্রকার আযাব দিতে তিনি সম্পূর্ণ সক্ষম । একথার সাথে আর একটি কথাও এখানে যোগ করা হয়েছে যে, এসব কঠিন আযাব ধীরে ধীরে দীর্ঘ সময় ধরে আসতে থাকবে এবং তা এক মুহূর্তের জন্যেও বন্ধ হবে না, বরং দিন রাত ধরে সে আযাব হবে তাদের সংগের সাথী । (বেলা হচ্ছে), “বিভিন্ন দলে বিভক্ত করে তিনি তোমাদেরকে পারস্পরিক ছন্দে লিপ্ত করে দেবেন । মতের এই বিভিন্নতা ও দলাদলি- এটা এক প্রকার দীর্ঘস্থায়ী আযাব । তাদের নিজেদের হাতেই তারা এ আযাবের স্বাদ গ্রহণ করবে । মতভেদের এই তিক্ত শরবত তারা ঢোক ঢোক গিলতে থাকবে । যখন তাদেরকে বিভিন্ন দল ও গোত্রে বিভক্ত করে দেয়া হবে, কেউ কাউকে ভালোবাসবেনা এবং ঝগড়া বিবাদ করে এক দল থেকে আর এক দল যে পৃথক হয়ে দূরে চলে যাবে তাও যাবে না। বরং একই স্থানে পাশাপাশি থেকে সর্বদা নানা প্রকার ফাসাদ ও কলহ বিবাদে লিপ্ত থাকবে । আর এইভাবেই এক দল দ্বারা অপর এক দল সদা সর্বদা কষ্ট পেতে থাকবে এবং এক দল অন্য দলকে বিপদগ্রস্ত করতে থাকবে। মানবেতিহাসে দেখা যায় বহু সময়ে বু আযাব মানব জাতির ওপর নেমে এসেছে। এসব | আযাব তখনই এসেছে যখন মানুষ আল্লাহ তায়ালার পথ থেকে সরে দাড়িয়েছে এবং নিজেদেরকে কৃপ্রবৃত্তির তাড়নে চালিত করে দিয়েছে, শক্তি-ক্ষমতার দাপট দেখিয়েছে, হঠকারিতা করে সঠিক পথ এড়িয়ে চলেছে, নানা প্রকার দুর্বলতার শিকার হয়েছে এবং নানা প্রকার দোষ-ক্রটিতে আবদ্ধ হয়ে গেছে। এসব অবস্থায় প্রবৃত্তির তাড়নে যখন মানুষ চলেছে, ভাবের আবেগের কাছে যখন মানুষ আত্মসমর্পণ করেছে, যৌন ক্ষুধার শিকার হয়ে যখন মানুষ যথেচ্ছাচারিতা করেছে, হঠকারিতা করে চলেছে, যুক্তিকে উপেক্ষা করেছে, অজ্ঞানতার অন্ধকারে হাবুডুবু খেয়েছে এবং ইচ্ছাকৃতভাবে নানা প্রকার দুর্বলতা ও দোষ ক্রুটি করেছে, তখনই এসেছে এই সব ভীষণ আযাব । আর যতোবারই মানুষ শৃংখলা ভংগ করে মনগড়া পন্থা অবলম্বন করেছে এবং জীবনের নানা
— পৃষ্ঠা ২০৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।