1109://1912111301-//01010999.০0) বিরোধিতা করতে পারে! দুনিয়ার এই সংক্ষিপ্ত অথচ দ্রুত পরিবর্তনশীল অবস্থা নিরন্তন পর্যবেক্ষণ করছে, অত্যন্ত সংকীর্ণ সময়ে জীবন যাপন করলেও জীবনকে স্পন্দন দানকারী, অত্যন্ত প্রভাব সৃষ্টিকারী অকাট্য ও সুস্পষ্ট যে সব নিদর্শন তার সামনে রয়েছে সেগুলো কি আল্লাহর ক্ষমতা তাদের বুঝবার জন্যে যথেষ্ট নয়। দুনিয়ায় যে সব দুঃখ দৈন্য ও সংকট সমস্যা মানুষকে স্পর্শ করে তা এতো দীর্ঘস্থায়ী নয় যে, একেবারে রোজ হাশর বা হিসাব দিবস পর্যন্ত তাকে গ্রাস করে রাখবে । যখন স্থলভাগ ও জলভাগের অন্ধকারের মধ্যে মানুষ কোনো বিপদে পড়ে, তখন তারা ওই বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্যে একমাত্র আল্লাহকেই কাতরভাবে ডাকে, আর ওই সময় আল্লাহ তায়ালা ছাড়া অন্য কেউ তাদেরকে উদ্ধার করে না এবং করতে পারে না। এ সকল অবস্থাই মানুষের সামনে রয়েছে, কিন্তু তা সত্তেও সুদিনে ও খুশীর সময় দেখা যায় তারা অন্য কাউকে মনে করতে থাকে এবং এইভাবে পরিষ্কার শেরকের অপরাধে লিপ্ত হয়ে যায়। তাই, আল্লাহ তায়ালা তাদেরকে চিন্তা করতে আহ্বান জানাচ্ছেন, “বলো, যখন তোমরা বিপদে পড়ো স্থলভূমে বা সমুদ্রের গভীর অন্ধকারে বিপদে পড়ো । যখন কঠিন দুঃসময়ে তোমরা কাতর কণ্ঠে এবং নীরবে সাহায্যের জন্যে ডাক। বলো, তখন কে এই বিপদ থেকে তোমাদের রক্ষা করেন, কাকে তোমরা তখন বলো, হে মালিক আমাদের যদি বাচিয়ে দাও তাহলে আমরা কৃতজ্ঞ ব্যক্তিদের অন্তর্ভুক্ত হয়ে যাব ।” এ অভিজ্ঞতা সেই ব্যক্তিই লাভ করতে পারে যে বাস্তবে কোনো সংকটে পড়ে অথবা কঠিন দুঃসময়ে দুঃখের মধ্যে পতিত ব্যক্তিরাই আল্লাহর এ সাহায্য প্রত্যক্ষ করে। পৃথিবীর স্থলভাগ এবং জলভাগের মধ্যে বিপদের ঘনঘটা প্রচুর, আর এসব বিপদ যে একমাত্র রাতের বেলাতেই আসে তা জরুরী নয়। অহংকার, সন্দেহ বা বিশৃংখলাও এক. প্রকার. অন্ধকার, বিপদাপদ এক প্রকার অন্ধকার, স্থলভাগে ও গহীন সমুদ্রের বুকে অজানা অদেখা বস্তু, যা আসবে বলে মানুষ অপেক্ষা করতে থাকে তাও এক প্রকার অন্ধকার পর্দা, যার অন্তরালে কি আছে- না আছে মানুষ সে বিষয়ে সর্বদা উদ্বিগ্ন থাকে । আর যখনই স্থলপাণে বা সাগরের অজানা গহীনে মানুষ ভ্রমণ করে, তখন সেটাও একপ্রকার অন্ধকার হিসাবে তার সামনে প্রতিভাত হয় এবং সেই কঠিন বিপদের মুহূর্তে তাদের অন্তরের মধ্যে তারা আল্লাহর অস্তিত্রে সন্ধান পায়। কাজেই তাকেই তখন তারা কাকুতি মিনতি করে ডাকে অথবা নীরবে তার কাছে মোনাজাত করতে থাকে । এসময় মানব প্রকৃতির মূল সত্তা জেগে ওঠে এবং পুঞ্জীভূত অন্ধকারের মধ্য থেকে তার ঘুমন্ত মানবতার স্বচ্ছ চেহারা বেরিয়ে আসে, আর তখন গোপন ও রহস্যাবৃত সত্য তার সামনে খোলসমুক্ত হয়ে গভীর উজ্জ্বলতায় ভাস্বর হয়ে ওঠে- আর সে সত্য হচ্ছে এক ও সর্বশক্তিমান আল্লাহর বাস্তবতা এবং তখন আল্লাহর দিকে সবার মন ঝুঁকে পড়ে, যার ক্ষমতায় ভাগ বসানোর মতো কেউই নাই! এসময় শেরকের দুর্বলতা প্রকাশিত হয়ে যায় এবং স্পষ্টভাবে জানা যায় যে, আল্লাহর ক্ষমতায় অংশীদার হওয়ার মতো কেউ কোথাও নাই; আর তখনই বিপদগ্রস্ত ব্যক্তিরা কাতর কণ্ঠে বলে ওঠে, “হে আল্লাহ) যদি আমাদেরকে (এই কঠিন বিপদ থেকে) নাজাত দেন, তাহলে আমরা সবাই কৃতজ্ঞ বান্দাদের দলে শামল হয়ে যাবো ।' অপরদিকে, আল্লাহ সোবহানাহু ওয়া তায়ালা তার রসূল (স.)-কে ডেকে, সত্য সঠিক বিষয়টি তাদের স্মরণ করিয়ে দিতে গিয়ে বলছেন, “বলো, আন্নাহ তায়ালা তোমাদেরকে ওই কঠিন বিপদ থেকে বাঁচিয়ে নেবেন এবং সকল প্রকার দুঃখ থেকে উদ্ধার করবেন তোমাদেরকে । (অতএব, তিনি ছাড়া ডাকে সাড়া দিতে পারে অথবা বিপদ দূর করতে পারে এমন কেউই নেই ।)
— পৃষ্ঠা ২০৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।