Tafseer Fe Jilalil Quraan 6 PDF
/ ৩৮৫
📝 লেখা 📖 পিডিএফ

110010://1519111801-$/010101535-00|) দুনিয়ার বুকে করে তার হিসাব ততোক্ষণ পর্যন্ত নেয়া হবে না যতোক্ষণ পর্যন্ত আল্মাহ প্রদত্ত কানুনের মাধ্যমে হালাল-কোন্টি এবং হারাম কি কি জিনিস সে বিষয়ে স্পষ্ট করে তাদেরকে জানিয়ে দেয়া না হয়। আরও জানা দরকার যে, কেয়ামতের দিন শুধু মৌলিক বিষয়ের জন্যে হিসাব গ্রহণ করা হবে। আর এটাও এক বাস্তব সত্য যে, দুনিয়া ও আখেরাতের শাসন কাজও একমাত্র মৌলিক বিষয়াদির ওপরই সংঘটিত হবে । এখন চিন্তা করে দেখুন, মানুষ যখন দুনিয়ায় আল্লাহর বিধানকে বাদ দিয়ে মানব রচিত বিধান অনুযায়ী বিচার আচার করে, তখন আখেরাতে তাদের বিচার হবে কার বিধান মতে? তারা দুনিয়ায় যেমন করে মানুষের মনগড়া আইন অনুযায়ী বিচার ফয়সালা করতো, কেয়ামতের দিন কি সেই অনুযায়ী তাদের বিচার ফয়সালা করা হবে বলে তারা মনে করে? না তাদের বিচার ফয়সালা হবে সেই আসমানী বিধান মতে যা আল্লাহ রব্বুল আলামীন সবার জন্যে রচনা করেছেন? এটা অবশ্যই সত্য কথা বলে মানুষ বিশ্বাস করবে যে, সর্বশক্তিমান আল্লাহ তায়ালা তার নিজ বিধান অনুযায়ীই সবার বিচার ফয়সালা করবেন- কোনো মানুষের মন-গড়া আইন অনুযায়ী নয় । সুতরাং এ কথা যে কোনো বিবেক সম্পন্ন মানুষ বুঝবে যে, ধর্মীয় কার্যকলাপ বলে তারা যা মনে করে এবং মনে করে সেগুলো ধর্মের প্রতীক; আর মনে করে শুধু কিছু আনুষ্ঠানিক এবাদাতই আল্লাহর বিধান মতো করা জরুরী । তারা বুঝেনা যে, তাদের এই প্রত্যেক এবাদত তথনই আল্লাহর কাছে কবুল হবে যখন তাদের জীবন পরিচালনা, লেনদেন সম্পর্কিত আইন কানুন, বিচার ফায়সালা তথা সার্বিক জীবন আল্লাহর আইন কানুন অনুযায়ী পরিচালিত হবে । যেহেতু এই ব্যাপারেই মানুষের মধ্যে দুর্বলতা দেখা যায়। এজন্যে এই বাস্তব লেনদেন ও জীবন পরিচালনা সম্পর্কেই কেয়ামতের দিন প্রথমত ও মুখ্যত আল্লাহর দরবারে হিসাব গ্রহণ করা হবে । আসলে, এটাই সত্য কথা যে, পৃথিবীর বুকে আল্লাহ তায়ালাই যে সর্বশক্তিমান মনিব, প্রতিপালক ও আইনদাতা একথা তারা মানতোনা, বরং তাকে বাদ দিয়ে বিভিন্ন ব্যক্তিকে তারা তাদের পালনকর্তা, মুনিব ও আইন-দাতা মনে করতো । সুতরাং সার্বভৌম ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ তায়ালা একথা অস্বীকার করার কারণেই প্রথমত তাদের হিসাব নেয়া হবে। অতপর আনুষ্ঠানিক এবাদাতসমূহ ও আনুগত্য প্রদর্শনের প্রতীকী কাজগুলোতে এবং অন্যদেরকে আল্লাহর সাথে অংশীদার মনে করার কারণে হিসাব নেয়া হবে । এ কারণেও তাদের হিসাব নেয়া হবে যে তারা সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক জীবনের আইন কানুন মানার ব্যাপারে আল্লাহর আইন মানার পরিবর্তে মানুষের তৈরী বিধান মানা বেশী পছন্দ করতো । এমনকি দৈনন্দিন জীবনে লেনদেন ও পারস্পরিক সম্পর্ক স্থাপনের বিধানেও মানব-রচিত বিধানকে তারা অগ্রাধিকার দিতো । কাজেই এসব বিষয়েও তাদের হিসাব নেয়া হবে। তবে, একথাও সত্য যে, মহান আল্লাহ বড়ই ক্ষমাশীল, তীর ক্ষমার দরজা অতি প্রশস্ত । একমাত্র শেরকের গুনাহ ছাড়া অন্য সব ব্যাপারে যাকে ইচ্ছা তাকে তিনি ক্ষমা করে দেবেন (বলে তিনি ওয়াদা করেছেন)। সর্বত্র আল্লাহকে অন্ুযভব কা এরপর তাদেরকে তাদের সেই স্বভাব প্রকৃতির দিকে দৃষ্টি ফেরানোর জন্যে আল্লাহ রব্বুল আলামীন অনুপ্রাণিত করছেন যা সর্বময় ক্ষমতার মালিক মনিবের অস্তিত্বকে অনুভব করতে সাহায্য করে কঠিন ও দুঃসময়ে তাদের প্রকৃত মালিকের কাছে ফিরে যাওয়ার জন্যে তাদেরকে উদ্বুদ্ধ করে ও যে কোনো ভয় ভীতি এবং দুঃখের মধ্যে তাদের জন্যে এই. সঠিক প্রকৃতি ধারণ করতে অনুপ্রাণিত করে। এমতাবস্থায় আল্লাহর সেই বান্দা সচ্ছলতা ও খুশীর সময়ে কেমন করে তার

— পৃষ্ঠা ২০৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।