110010://1519111801-$/0101017555-00|) এখানে এই তাফসীর অন্য আর একভাবে ওই অন্তিম অবস্থার কথা পেশ করেছে। প্রতিটি মানুষই অনেক মানুষের সাথে বহুরকম বন্ধনে আবদ্ধ সামাজিক জীব হওয়ার কারণে কেউই একাকী বসবাস করতে পারে না। নির্দিষ্ট সময়ের আগমন অপেক্ষায় তাদেরকে ছেড়ে রাখা হয়েছে। কিন্তু সে নির্ধারিত সময় সম্পর্কে কেউই অবগত নয়, ওই নির্ধারিত সময়ও একদিকে গায়েবই বটে, কারণ ওই নির্ধারিত সময় কখন আসবে তাও কেউ জানে না এবং কারো কাছে সে গোপনীয়তা প্রকাশ করাও হয়নি। একমাত্র আল্লাহর জ্ঞানেই রয়েছে মৃত্যুর দিন ক্ষণের খবর, যার পূর্বে বা পরে কারো মৃত্যু আসবে না। প্রত্যেক মানুষকে ওই সুনির্দিষ্ট সময়ের জন্যে অপেক্ষা করতে হয়, যখনই সে সময় এসে যাবে তখনই সবাইকে মৃত্যুর দুয়ারে হাযির হয়ে যেতে হবে এবং মৃত্যুদূত আজরাঈল (আ.) আল্লাহর অতি বিশ্বস্ত কর্মী হিসাবে প্রাণ কেড়ে নেয়ার কাজ আনজাম দিয়ে থাকেন। এব্যাপারে তার কোনো ভুল ভ্রান্তি হয় না বা কোনো প্রকার অলসতাও তীকে স্পর্শ করে না। ফেরেশতাকুলের মধ্যে তিনি বার্তাবাহক এক দূত বটে। প্রত্যেক ব্যক্তির কাছে নির্দিষ্ট সময়ে হাযির হয়ে তিনি তার গুরু দায়িত্ব পালন করেন- যখন সে কোনো কাজে ব্যস্ত থাকে এবং তার মৃত্যু সম্পর্কে থাকে পূর্ণ অজ্ঞ। এমনই কর্মব্যস্ত মুহূর্তে এই মৃত্যুদূত তার জীবনাবসানের বার্তা নিয়ে হাযির হয়ে যায়। এহেন অসহায় ও করুণ অবস্থার চেতনা বা কল্পনা যখন মানুষের মধ্যে জাগে তখন তার মানব প্রকৃতি প্রকম্পিত হয়ে ওঠে । তখনই সে অনুভব করে অজানা অচেনা নিয়তি তার দুয়ারে হাযির এবং তখনই প্রতি মুহুর্তে সে অনুভব করে যে তার জান কবয করে নেয়া হবে, আর প্রত্যেক ব্যক্তিকেই এই নিশ্চিত মৃত্যুর মুখোমুখি হতে হবে । “তারপর তাদের তাদেরকে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে তাদের আসল মালিকের কাছে ।” আল্লাহ তায়ালাই তাদের আসল ও একমাত্র, অন্য যে সব দেব-দেবতা বা জীবন্ত কাউকে কাফেররা নিজেদের মাওলা বা মুনিব মনে করে তাদের কোনোই ক্ষমতা নাই। সকল সৃষ্টির আসল মালিক তো একমাত্র আল্লাহ তায়ালা তিনি যিনি তাদেরকে পয়দা করেছেন এবং জীবনে স্বাধীনভাবে বিচরণ করার ক্ষমতা দিয়েছেন। তার তদারকীতে কোনো প্রকার গাফলতী বা ভুল ভ্রান্তি নেই। তারপর সেই সময়েই তিনি যখন তিনি চাইবেন তখনই তাদেরকে ফিরিয়ে নেবেন যাতে করে তার হুকুমে তাদের সঠিক বিচার ফয়সালা করা হয়, এর ব্যতিক্রম হওয়ার কোনো উপায় নাই। “শোনো, বিচার করার অধিকার ও হুকুম দেয়ার মালিক একমাত্র তিনি এবং তিনিই সর্বাধিক দ্রুত হিসাব গ্রহণকারী ।' [ও অতএব, এটা জানা গেলো যে, তিনিই একমাত্র বিচার করবেন এবং একমাত্র তিনিই হিসাব নেবেন। তীর বিচার কার্য পরিচালনা করায় কোনো প্রকার বিলম্ব হবে না এবং প্রতিদান দেয়ার ব্যাপারেও তিনি কিছুমাত্র সময় নেবেন না। আর দ্রুতগতিতে হিসাব নেয়ার কথা ঘোষণা করায় মানুষের মনে একথা জাগে যে, কোনো বিচারই পরিত্যক্ত হবে না। কজন মোমেলেন্স চিত্ভা চেতনা একজন মুসলমান, যখন হায়াত-মওত ও পুনরুখানের পর হিসাব-নিকাশ হবে_ এই বিশ্বাসের ভিত্তিতে চিন্তা করে তখন পৃথিবীর বুকে বান্দাদের ব্যাপারে আল্লাহ সোবহানাহু ওয়া তায়ালাই যে একমাত্র হুকুম দান ও বিচার ফয়সালার মালিক সে বিষয়ে তার মনে আর কোনো সংশয়ই থাকে না। আখেরাতে হিসাব নিকাশ গ্রহণ, প্রতিদান দেয়া ও ফয়সালা করা এসব কিছু দুনিয়ার বুকে মানুষ যে আমল করবে, তারই ভিত্তিতে হবে। মানুষ, তার স্বাধীন বুঝ মতো যে সব কাজ-কর্ম বিলাপ শষ্ঠি ৯১৮
— পৃষ্ঠা ২০২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।