1010://1918111801-4/010101599.০011 অমনোযোগী হন না, আর সেই স্থির নিয়তি যা পূর্বেও সংঘটিত হবে না, পরেও নয়। প্রত্যেকের জন্যে পূর্ব নির্ধারিত সময় আসলেই এ জগত ছেড়ে চলে যেতে হবে । ওই নির্ধারিত সময় থেকে পালানোর সাধ্যে কারো নাই । আর সেই মহা বিচার দিনে সংঘটিত হবে শেষ বিচার, যা থেকে কেউ দূরে সরে যেতে পারবে না বা সে বিচারকে কোনোভাবেই ঠেকিয়েও রাখা যাবে না, আর এসব কিছুই হচ্ছে গায়েবের বিষয় যা মানুষকে নিশিদিন ঘিরে রেখেছে এবং যার চিন্তী থেকে কোনো মানুষই মুক্ত নয়। তাই এরশাদ হচ্ছে, “আর তিনিই তার বান্দার ওপর বল প্রয়োগকারী ............. আর তিনিই তার বান্দাদের ওপর বল প্রয়োগকারী । আয়াত ৬১) অর্থাৎ তিনিই শক্তি প্রয়োগ করে হুকুম মানানোর ক্ষমতা রাখেন এবং মানুষ এতোই দুর্বল যে তীর হুকুম অমান্য করার কোনো ক্ষমতাই সে রাখে না, বা এমন কোনো সাহায্যকারীও সে পাবে ৪ 1577-4554 সবাই মনিবের অসহায় গোলাম, মাছের গর আরা দিচাতগ ক্ষমতা রিযাজমানি এনং কাছে নতি স্বীকার করতে বাধ্য! আর এই হচ্ছে যবরদস্ত ও সর্বশক্তিমান মুনিবের কাছে বান্দার বিনয়াবনত দাসতৃ । আর এই সত্যটি সম্পর্কেই মানুষকে বলা হয়েছে, যেখানেই সে বসবাস করুন না কেন সে যেন এই সত্যটি অনুধাবন করে এবং একমাত্র আল্লাহ তায়ালা ছাড়া অন্য কারো দাসত্ব না করে, তার জ্ঞানকে কাজে লাগিয়ে যেন এ বাস্তবতাকে সে যথাযথভাবে হৃদয়াংগম করে এবং তাকে যে সক্ষমতা দেয়া হয়েছে তাকে কাজে লাগিয়ে যেন সে তার উপর অর্পিত খেলাফতের দায়িত্ব পালন করে- অবশ্যই বিশ্বের সকল মানুষের মধ্যে প্রত্যেককেই কিছু বিশেষ যোগ্যতা দান করা হয়েছে। তাদের প্রকৃতির সকল স্পন্দন আল্লাহর ক্ষমতার কথা ঘোষণা করছে এবং তাদের প্রতি মুহূর্তের নড়াচড়ার মাধ্যমে তাদের ংগ-প্রত্যংগ আল্লাহর কাছে অত্যন্ত বিনয়ের সাথে নতি স্বীকার করার প্রমাণ পেশ করছে । কেননা ইচ্ছা করলেই তাদের প্রকৃতি এর বিপরীত কিছু করার ক্ষমতা রাখে না। যদিও তাদের প্রকৃতিগত নড়াচড়া প্রতিমুহুর্তে তাদেরকে বিশেষ এক পরিণতির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে এমনকি তাদের নিজেদের অস্তিত্ব ও তৎপরতাও তাদেরকে সেইভাবেই নিয়ন্ত্রণ করছে। এরশাদ হচ্ছে, “আর তিনি তোমাদের ওপর খবরদারী করার জন্যে এবং তোমাদেরকে নিয়ন্ত্রণ করার জন্যে পাহারাদার(ফেরেশতা) পাঠান ।” মহাগ্রন্থ আল কোরআনের এই আয়াতাংশ তাদের (ফেরেশতাদের) প্রকৃতি সম্পর্কে কিছুই বলেনি। অন্য বহু জায়গায় বলা হয়েছে যে, এরা হচ্ছে সেইসব ফেরেশতা যারা মানুষের সকল কাজের রেকর্ড সংরক্ষণ করে। এখানে ফেরেশতাদের উন্লেখ দ্বারা এটাই বুঝাতে চাওয়া হয়েছে যে, প্রত্যেক ব্যক্তির ওপর ফেরেশতারা মোতায়েন থেকে তাদের সকল কাজের তদারকী করে থাকে। এখানে এই ধারণাও দেয়া হয়েছে যে, কোনো ব্যক্তিই এক মুহূর্তের জন্যেও একাকী থাকে না- তাদের সাথে অবশ্যই কোনো না কোনো ফেরেশতা মোতায়েন থেকে তাদের যাবতীয় কাজ ও তৎপরতার রেকর্ড তৈরী করে এবং তাদের যাবতীয় কাজকর্মের রিপোর্ট সংরক্ষণ করে, তাদের পর্যবেক্ষণ থেকে কোনো কিছুই বাদ পড়ে না। এই ধারণাই মানুষের গোটা অস্তিত্বের মধ্যে কম্পন সৃষ্টি করে, প্রতি ব্যাপারেই তার মনোযোগ আকর্ষণ করে এবং তার প্রতিটি অংগকে কর্মতৎপর করে দেয়। এরশাদ হচ্ছে, “অবশেষে তোমাদের কারো যখন মৃত্যু এসে যায় তখন তাকে আমার দূতরা এসে তার এবং এই কর্তব্য পালনে তারা এতোটুকু গাফলতি করে না।'
— পৃষ্ঠা ২০১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।