110010://1519111801-$/0101017555-001) জাহেলী যামানায় চার ধরনের বিবাহ্রীতি প্রচলিত ছিলো- এক, বর্তমানে প্রচলিত পদ্ধতির মতো । কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তির কাছে তার বোন অথবা মেয়ের জন্যে বিয়ের প্রস্তাব দিতো এবং তারপর “দেন মোহর” ঠিক করে বিবাহ অনুষ্ঠিত হতো । দ্বিতীয় পদ্ধতি ছিলো কোনো ব্যক্তি তার স্ত্রীকে বলতো “তুমি হায়েয থেকে পবিত্র হয়ে উঠলে অমুক ব্যক্তির কাছে গিয়ে নিজেকে গ্রহণ করার জন্যে প্রস্তাব দিয়ো এবং তার সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করো ।" এ সময়ে, অর্থাৎ উত্ত ব্যক্তির সাথে মেলামেশার পর, তার দ্বারা গর্ভসঞ্চার হয়েছে কিনা এটা নিশ্চিত না হওয়া পর্যন্ত তার (পূর্ব) স্বামী তার থেকে দূরে থাকতো । উক্ত ব্যক্তি দ্বারা গর্ভে সন্তান আসা সম্পর্কে জানা গেলে তার শেষের স্বামী, চাইলে তাঁর সাথে মেলামেশা করতে থাকতো । এটা সে করতো তার হবু সন্তানের প্রতি দরদের কারণেই । এ বিবাহটিকে বলা হতো ধার করা বিবাহ । তৃতীয় বিবাহ পদ্ধতি ছিলো, দশ জনের কম কিছু সংখ্যক লোক একত্রিত হতো এবং পর্যায়ক্রমে কোনো স্ত্রীলোকের সাথে মিলিত হতো । তারপর সেই ভ্ত্রীলোকটি গর্ভবতী হওয়ার পর বাচ্চা দিলে এবং বেশ কিছু দিন কেটে গেলে মহিলাটি ওই লোকদেরকে খবর দিতো । (সামাজিক বাধ্য বাধকতার কারণে) এ খবর পেয়ে তাদের মধ্যে কারো না এসে উপায় থাকতো না । যাই হোক, তারা আসতো এবং ওই মহিলা বলতো তোমরা কি করেছো না করেছো তা তোমরা অবশ্যই জানো, এখন আমি এই বাচ্চাকে জন্ম দিয়েছি। সুতরাং হে অমুক ব্যক্তি, এ বাচ্চাটি তোমার, নাও পছন্দ মতো এর নাম রাখো । তারপর ওই লোকটি তার বাচ্চাকে নিয়ে নিতো । আর না নিয়ে তার কোনো উপায় থাকতো না । চতুর্থ নিয়মটি ছিলো বহু লোক যৌন চাহীদা পূরণের জন্যে কোনো মহিলার কাছে আসতো সে কাউকে মানা করতো না। এরা অবশ্য সমাজে সম্মানী বলে বিবেচিত না হয়ে বেশ্যা বলে পরিচিত থাকতো এবং তাদের পরিচয় সহ কোনো পতাকা তার বাড়িতে টানিয়ে রাখতো । যার খুশী এসব মহিলার কাছে আসতো এবং ওপরে বর্ণিত মতে বাচ্চা হলে মহিলা যাকে ডেকে বাচ্চা দিতো তাকে ওই বাচ্চা নিতেই হতো। (বোখারী, কেতাবুন্নিকাহ) মোহাম্মদ (স.)-এর সাধ্যের মধ্যে একাজটিও ছিলো যে, তিনি সমাজ সংস্কারের জন্যে মানুষকে আহ্বান জানাতে পারতেন, যার দ্বারা মানুষের চারিত্রিক উন্নতি ও ব্যবহার সুন্দর হতে পারতো, সমাজ পরিচ্ছন্্র এবং ব্যক্তি চরিত্র পবিত্র হওয়ার পথ খোলাসা হতো, মানুষের মধ্যে পারস্পারিক মূল্যবোধ বৃদ্ধি পেতো এবং আদান প্রদান ও সামাজিক মেলামেশার মধ্যে ভারসাম্য পয়দা হতে পারতো । আর অবশ্যই রসূলুল্লাহ (স.) যখন যে এলাকায়.বসবাস করেছেন সেখানে এয্সব সংক্কারমূলক কাজ করতে সক্ষম হয়েছেন, যেমন করে অন্যান্য সংঙ্কারকরা যে কোনো পরিবেশে নৈতিক চরিত্রের উন্নতি সাধন করে থাকেন। নির্দিষ্ট কোনো এলাকায় তারা অবশ্যই কিছু সংখ্যক পবিত্র আত্মার লোক তৈরী করতে সক্ষম হন, তাদের মধ্য থেকে চারিত্রিক দোষ ও কদর্য ব্যবহার দূরীভূত করতেও পারেন এবং সংস্কার ও পরিচ্ছন্ন ব্যবহার পারস্পরিক সুসম্পর্ক প্রতিষ্ঠার মাধ্যমে তারা বহু মন্দ ও ক্ষতিকর আচরণ থেকে মানুষকে মুক্ত করতে পারেন। এমনও কেউ কেউ বলেছেন, যদি রসূল (স.) এভাবে তার সংস্কার অভিযান চালাতেন, তাহলে অবশ্যই তিনি সফল হতেন এবং বহু লোক একেবারে শুরুতেই তার ডাকে সাড়া দিতো । বিস্তর সংখ্যক লোক তীর দলভুক্ত হয়ে তাদের জীবনকে পরিচ্ছন্ন করতে পারতো এবং তাদের ব্যক্তিগত চরিত্রকে পবিভ্র করতে পারতো । আর এর ফলে এই লোকদের পক্ষে অতি সহজেই ইসলামী আকীদা গ্রহণ করাও সহজ হতো । সুতরাং এইভাবে কাজ করলে, একেবারে প্রথম দিকেই “লা-ইলাহা ইন্লাল্লাহ'র দাওয়াত দান করা থেকে অনেক বেশী কাজ হতো!
— পৃষ্ঠা ২০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।