110010://1519111801-$/0101017535-00|) রাখতে হবে, আর একথাও মানতে হবে আল্লাহর কাছে যে অদৃশ্য বিষয়াদি আছে তা সবই অজানা এবং এই কেতাবই সকল কিছুর পরিচালক অবশ্যই এই কোরআন সেই দিকেই পরিচালনা করে যা সত্য সঠিক এবং মযবুত। গায়েবের চাবিকাঠি একমাত্র আল্লাহরই হাতে, আর একমাত্র তিনিই জানেন বিশ্বের কোথায় কী ঘটে ও ঘটছে। _ বিজ্ঞানীদের গবেষণায় স্থির সত্য বলতে কোনো কিছু না থাকায় এক সিদ্ধান্ত থেকে অন্য সিদ্ধান্তের দিকে তারা প্রতিমুহুর্তে পালতুলে এগিয়ে চলেছে এবং মানুষকে নানাভাবে পেরেশান করে চলেছে। এমনকি আল্মাহর অসীম কর্তৃত্রে ক্ষেত্রেও তারা নাক গলাতে চায়। এ কারণে আন্রাহ সোবহানাহু ওয়া তায়ালা তাদেরকে সতর্ক করতে গিয়ে বলছেন, “আর তিনিই তোমাদেরকে রাতের বেলায় .....পৃথিবীর বুকে করতে থেকেছো।” আয়াত ৬০) বান্দার ওপক আল্লাহ্র সার্বক্ষণিক অতদাব্রক্ি এ প্রসংগে আরও কয়েকটি কথা বলা দরকার মনে করছি, যেমন গায়েবের দিগন্তসমূহকে চিহ্নিত করা হয়েছে, এ বিষয়ের দূরতৃ ও গভীরতা একমাত্র সর্বশক্তিমান আল্লাহর জ্ঞানের মধ্যে রয়েছে । এসব বিষয়ে আল্লাহর জ্ঞান সীমার শুধু কিছু ইশারা ইংগিত পেছনের আয়াতগুলোতে . দেয়া হয়েছে মাত্র । মানুষের জীবন সম্পর্কিত আরও কিছু কথা আছে যা একমাত্র আল্লাহর জ্ঞানের ভান্ডারে পুঞ্জীভূত রয়েছে, যার নিয়ন্ত্রণ একমাত্র তারই হাতে, অর্থাৎ ইচ্ছা করলেও কেউ সে জ্ঞান জগতের সন্ধান পেতে পারে না, তীর ক্ষমতা এবং ব্যবস্থাপনায় সে জ্ঞানের ব্যবহার করা হয়। সেই রহস্যাবৃত জ্ঞান হচ্ছে মানুষের জাগরণ ও নিদ্রা, তাদের মৃত্য ও পুনরুথান এবং তাদের আল্লাহর দরবারে একত্রিত হওয়া ও তার কাছে (অতীতের) সমস্ত কাজের হিসাব-দান সম্পর্কিত যাবতীয় বিষয় যার খবর একমাত্র আল্লাহ তায়ালাই রাখেন । কিন্তু মানুষ অলৌকিক শক্তিসম্পন্ন এই আল কোরআনের দেখানো পথে চলার মাধ্যমে জীবিত ও নিজীব এবং ইন্দ্রিয় গ্রাহ্য বস্তু ও বিষয়সমূহ সম্পর্কে এমন বিম্ময়কর জ্ঞান অর্জন করতে পারে যা দৃশ্য অদৃশ্য ও চলমান সকল বিষয়ের ব্যবস্থাপক যে সর্বশক্তিমান আল্লাহ রব্বুল আলামীন সে বিষয়ে তার মনে আর কোনো সন্দেহ থাকে না ।€১) তাই, আল কোরআনের ঘোষণা, আর তিনিই তো সেই সত্ত্বা যিনি রাতের বেলায় তোমাদের “মৃত্যু ওফাত)' দান করেন। এ হচ্ছে সেই “ওফাত' যার আগমন তন্দ্রা আসার সাথে সাথে শুরু হয়ে যাঞ় । এ হচ্ছে এমন এক মৃত্যু যার মধ্যে অনুভূতি শক্তি অকেজো হয়ে যায় এবং মানুষের জ্ঞান বিলুপ্ত হয়। নিদ্বার কোলে ঢলে পড়ার কারণে গোটা শরীরে নেমে আসে অনাবিল এক প্রশান্তি । যতোক্ষণ ঘুমের মধ্যে কাটে ততোক্ষণ জ্ঞান বুদ্ধি অনুভূতি সব কিছু অকেজো থাকে, অর্থাৎ এগুলো তার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এ এমন এক রহস্যজনক অবস্থা যার বিবরণ দিতে মানুষ অক্ষম, শুধুমাত্র বাহ্যিক যে অবস্থা দৃষ্টিতে আসে এবং যে কারণে মানুষ সকল কর্ম-ক্ষমতা হারিয়ে ফেলে, তাই আমরা প্রকাশ করি। এই হচ্ছে মানুষের সেই সব অদৃশ্য অবস্থার অন্যতম যা মানুষকে পুরোপুরি বশীভূত করে ফেলে বা অবশ করে দেয়, জাগ্রত অবস্থার বৈশিষ্ট্য বা চিন্তা ভাবনার শক্তি ক্ষমতা ও সকল প্রকার ফেলে । এ অবস্থায় তার অস্তিত্ব সম্পূর্ণভাবে আল্লাহর নিয়ন্ত্রণে চলে যায়। অবশ্য, প্রকৃতপক্ষে সর্বদাই তো সে আল্লাহর নিয়ন্ত্রণের মধ্যেই রয়েছে, যদিও খেয়াল না করার কারণে অনেক সময় আমরা তা বুঝে উঠতে পারি না। এই অসহায় অবস্থা থেকে একমাত্র আল্লাহর ইচ্ছাতেই মানুষ মুক্তি (১) দেখুনঃ আত্তাসবীর্ুল ফান্নিও ফিল কোরআন পুস্তকের 'ত্বারীকাতুল কোরআন' অধ্যায় ।
— পৃষ্ঠা ১৯৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।