110010://1519111801-$/0101017535-00|) পরিচালিত করে । আজকের আধুনিক যুগের এই বস্তুবাদী দল সর্বযুগের বস্তুবাদী দলের মতোই একই প্রকার ব্যবহার ও চিন্তার অধিকারী ৷ এরা মানুষকে পেছন দিকে টেনে নিয়ে পশুত্রে স্তরে নামিয়ে দিতে চায় । এদের কাছে যা ধরা ছোয়া যায় না বা পঞ্চেন্দ্রিয়ের সাহায্যে যা জানা যায় না, তার বাস্তবে কোনো অস্তিত্ব নাই। এগুলোকে তারা প্রাচীন পন্থা বলে মনে করে। অথচ এই ধারণাই হচ্ছে প্রকৃত হীনতা যার থেকে আল্লাহ তায়ালা মোমেনদেরকে বাঁচিয়েছেন। অতপর তাদেরকে দান করেছেন সেই মর্যাদাপূর্ণ অবস্থান যার বর্ণনা দিতে গিয়ে আল-কোরআন বলছে, “যারা গায়েবে বিশ্বাস করে .....। আল্লাহর সকল নেয়ামতের জন্যে তীর যাবতীয় প্রশংসা আর হীনতা-দীনতা অপমান সকল প্রাচীনপন্থী ও সত্য থেকে পশ্চাদপ সরণকারীদের জন্যে অনিবার্ষ।(১) আর যারা গায়েব সম্পর্কে বিতর্ক তোলে এবং বৈজ্ঞানিক যুক্তির কথা বলে, তারা এঁতিহাসিক সত্যকেই সিদ্ধান্তকর বলে দাবী করে! অথচ বর্তমান যামানায় বিজ্ঞান সিদ্ধান্তকর বা চূড়ান্ত সত্য বলে কোনো জিনিস আছে বলে দাবী করে না, আর সত্য কথা বলতে কি, বিজ্ঞানে চূড়ান্ত সত্য বলতে কোনো কিছু আছে বলে স্বয়ং বিজ্ঞানীরাও দাবী করেন না! তারা শুধু সম্ভাবনার কথাই বলেন! একমাত্র কার্ল মার্কসই তার পেশকৃত মতবাদকে চূড়ান্ত বলে দাবী করেছিলেন । কিন্তু তার ভবিষ্যদ্বাণী আজ কোথায়? তিনি বলেছিলেন ইংল্যান্ডে অবশ্যই একদিন সমাজতন্ত্র কায়েম হয়ে যাবে। তিনি দাবী করেছিলেন যে, শিল্প বিপ্লবের চরম উৎকর্ষ সাধিত হবে, যার ফলে পুঁজিবাদের চরম প্রসার হবে, একদল লোক পুঁজির পাহাড় গড়ে তুলবে এবং আর এক দল হয়ে যাবে নিস্ব শ্রমিক । আর সেই সময়েই শ্রমিকদের বিপ্লব মাথা চাড়া দিয়ে উঠবে, যার ফলে অধিকাংশ মানুষ ও সংগঠন রাশিয়া, চীন ও অন্যান্য অঞ্চলে শিল্পপতিদের বিরুদ্ধে রুখে দীড়াবে এবং সমাজতন্ত্র প্রতিষ্ঠা করেই ছাড়বে । পুনরায় শিল্প সমৃদ্ধ দেশগুলো আর উন্নতি করতে পারবে না! লেনিন এবং পরবর্তীতে ষ্টালিন ভবিষ্যদ্বাণী করেছিলেন যে পুঁজিবাদী ও সমাজতান্ত্রিক দেশগুলোর মধ্যে যুদ্ধ অবশ্যন্তাবী। কিন্তু তাদেরই উত্তরসূরী ক্রশ্চেভ সংঘর্ষ ও যুদ্ধের পরিবর্তে সহ অবস্থান ও শান্তির পতাকা উড্টীন করেন ।(২) | ইতিহাস সাক্ষী যে, এই ধরনের ভবিষ্যঘাণী কোনো সময়েই দীর্স্থায়ী হয়নি, এবং এখন আর 7474৬ 75558 প্রসংগে একটি কথাই পরিপূর্ণ নিশ্চয়তার সাথে বলা যায়, আর তা হচ্ছে অদৃশ্য বিষয়ের ই 5757 555৮ আর সম্ভাবনা । একটি কথাই চূড়ান্ত সত্য তা হচ্ছে, আল্লাহ তায়ালা যা ফয়সালা করেন তাই হয় এবং তাই সংঘটিত হয় যা তাকদীরে লেখা রয়েছে। আল্লাহর নির্ধারিত এই ভাগ্যলিপি ও অদৃশ্য বা গায়েবের বিষয় যা তিনি ছাড়া আর কোনো ব্যক্তি জানে না। আর এখানে বা ওখানে যা কিছু সংঘটিত হচ্ছে তা হচ্ছে দীর্ঘস্থায়ী এ বিশ্বের প্রচলিত পদ্ধতি, মানুষ এগুলো জানতে পারে এবং এই জ্ঞানের সাহায্যে সে খেলাফতের দায়িত্ পালন করে । কিন্তু আল্লাহর নির্ধারিত ভাগ্যের লিখন যা আছে তা অবশ্যই সংঘটিত হবে, তা গ্রহণ করার জন্যে তার মনের দুয়ারকে অবশ্যই খোলা (১) ফী যিলালিল কোরআন-এর প্রথম খন্ড থেকে গৃহীত। (২) ইদানীং বরং দেখা যাচ্ছে কমিউনিজমের অপমৃতুর পর স্বয়ং রাশিয়াই পশ্চিমা পুঁজিবাদের দোসরে পরিণত হয়ে গেছে। কোথায় গেলো আজ মাকর্সের ভবিষ্যতবানী, যাকে তিনি একসময় বলেছিলেন ইতিহাসের “অমোঘ সিদ্ধান্ত ।-সম্পাধক
— পৃষ্ঠা ১৯৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।