110010://1519111801-$/0101017535-00|) বুদ্ধি ব্যবহারের প্রয়োজন হয় এবং সাক্ষ্য দানের মাধ্যমেই তার প্রকৃত জ্ঞানের পরিচয় পাওয়া যায়। যে মানুষ সৃষ্টিজগতের অতি অল্প বস্তুই তার চর্ম চক্ষু দ্বারা দেখতে পারে, তার পক্ষে “যা দেখি না তাবিশ্বাস করবো না'-বলা চরম নির্ুদ্ধিতা ও নিদারুণ মূর্খতা বৈ কি! এ জ্ঞানদপীরাই আসলে মুর্খতার মধ্যে ডুবে রয়েছে। আর একমাত্র ইসলামী বুদ্ধি বৃত্তি অদৃশ্য জ্ঞান ভানভারের সেই গোপন রহস্য সম্পর্কে মানুষকে অবহিত করে যা একমাত্র আল্লাহ তায়ালা ছাড়া আর কেউ জানে না, সাথে সাথে তাকে জানায় সেই-সব নিয়ম সম্পর্কে যার কোনো পরিবর্তন নাই। এর সাথে তাকে আরও জানায় বিশ্ব প্রকৃতির মধ্যে সর্বত্র ছড়িয়ে থাকা সেই সব রহস্য সম্পর্কে যা পৃথিবীর বুকে মানুষের অস্তিত্রে সাথে অত্যন্ত ঘনিষ্ঠভাবে সম্পর্কিত । সুতরাং জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে সাধারণ মানুষ যে উৎকর্ষ করেছে তা যেমন একজন খাঁটি মুসলমানের কাছে সুপরিচিত, তেমনিই আল্লাহর রহস্য ভান্ডারের বাস্তবতাও তার কাছে সমভাবে উন্মুক্ত । আর একটি বিষয় রয়েছে যার রহস্য আল্লাহ তায়ালা যাকে জানাতে চান সে যৎসামান্য জানতে পারে, অন্য কেউ তার কিছুমাত্র জ্ঞান লাভ করতে পারে না। আর তা হচ্ছে মানুষের তাকদীর বা ভাগ্যলিখন। আর অদৃশ্যের বিশ্বাস (গায়েবের ওপর ঈমান) হচ্ছে এমন দুর্লংঘ কাজ, যা করার দ্বারা এক ব্যক্তি পশুত্র স্তর থেকে মনুষ্যত্রে স্তরে আরোহণ করে, কারণ পশু পঞ্চেন্ড্িয় দ্বারা যা বুঝে তাই | গ্রহণ করে। কিন্তু মানুষ এর অতিরিক্ত আরও কিছু গ্রহণ করতে পারে যা কোনো পশু পারে না। মানুষ ইন্দ্রিয়থাহ্য বস্তুর বাইরের আরও বহু কিছু বুঝতে পারে এবং আরও বড় গভীর ও সুক্ষগতিসুক্্স অনেক কিছু জানতে ও অনুভব করতে সক্ষম হয়, যা সীমাবদ্ধ ইন্্রিয়নিচয় গ্রহণ করতে পারে না। অথবা একে বলা যায় সেই প্রস্তুতি যা, অনুভূতি শক্তিকে বাড়িয়ে দেয়। ঈমান (অদৃশ্য আল্লাহকে বিশ্বাস) সকল সৃষ্টির রহস্য ভান্ডারের দ্বার উদঘাটনের জন্যে তার ধারণা-শক্তিকে অভাবনীয় রূপে সমৃদ্ধ করে, যা সাহায্য করে তার নিজের সৃষ্টি রহস্য সম্পর্কে অনুভব করতে অথবা প্রত্যেকটি অনুভূতিকে সক্রিয় করার জন্যে শক্তি যোগায়, অথবা এই সৃষ্টিজগতকে টিকিয়ে রাখার রহস্য জানায় এবং এই বিশ্ব ও এর বাইরের জগত সম্পকে অনুভূতি দান করে। এই বিশ্বাস, পৃথিবীর বুকে বসবাস করা-কালীন জীবনের সর্বত্র তাকে ভীষণভাবে প্রভাবিত করে । এর ফলে পৃথিবীর সংকীর্ণ জীবনে চিন্তাশীল ব্যক্তি ও তাদের মধ্যে পার্থক্য সুস্পষ্ট হয়ে ওঠে এবং এ জগত শেষে বৃহত্তর আর এক জগতে বিশ্বাসী মানুষের জ্ঞান ও আত্ম-মর্যাদাবোধ বনুলাংশে বৃদ্ধি পায় এবং পৃথিবীর সর্বত্র তাদের প্রাধান্য ও নেতৃত্বের ডংকা বাজতে শুরু হয়। সব কিছুর ওপর তারা প্রতভাবশীল হয়ে ওঠে । তারা অনুভব করতে থাকে তাদের দিগন্ত প্রসারী প্রভাব বলয়, | ছড়িয়ে পড়ার কথা এবং স্থান কালের সীমা অতিক্রম করে তাদের এই সংকীর্ণ জীবনের পরবতীতে প্রকাশ্যে ও গোপনে মানুষ তাদের কথা স্মরণ করতে থাকে । আর তাপের এই ঈমানী শক্তির কারণে সব চেয়ে বড় যে সত্য স্থাপিত হয়, তা হচ্ছে, মানুষ বুঝতে শুরু করে কে মহান আল্লাহর অস্তিতৃই শুধু টিকে থাকবে আর সব কিছু শেষ পর্যন্ত বিলুপ্ত হয়ে যাবে । তারা একথা বুঝবে যে, মহান আল্লাহকে তারা তাদের চর্ম চোখ দিয়ে দেখে না বটে কিন্তু তার কুদরতি চোখের দৃষ্টি যে সর্বত্র প্রসারিত তা সে প্রতিমুহুর্তে উপলব্দি করে; এই পাশব শক্তি ব্যবহারের জগতে মানবতার উন্নয়নে ঈমান বিল-গায়েবই হচ্ছে পার্থক্য নির্ণয়কারী। মোমেন ও কাফেরের মাঝে গায়েবের প্রতি ঈমান এসে দু'জনকে দুটি ভিন্ন পথে
— পৃষ্ঠা ১৯৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।