Tafseer Fe Jilalil Quraan 6 PDF
/ ৩৮৫
📝 লেখা 📖 পিডিএফ

110010://1519111801-$/0101017535-00|) অবশ্য কোরআনুল করীমই হচ্ছে ইসলামী আকীদা ও এর চিন্তাধারাকে বুদ্ধিগ্রাহ্য ও যুক্তিপূর্ণভাবে পেশ করার জন্যে মূল উৎস, যা সুনিশ্চিতভাবে একথার ঘোষণা দিয়েছে যে, তিনিই সেই মহান সত্ত্বা, যিনি অদৃশ্য ও দৃশ্য সব কিছু জানেন। মানুষ যা কিছু জানে তা অদৃশ্য কোনো জিনিস নয়, আর সৃষ্টির যে সব বস্তুকে তারা কাজে লাগাচ্ছে তা অজানা কোনো জিনিস নয়। এই মহা সৃষ্টির জন্যে রয়েছে এক সুসংবদ্ধ নিয়ম-শৃংখলা ৷ এর মধ্যে মানুষের জীবনের জন্যে যে সব জিনিস অপরিহার্য, সেইগুলোকে সে তার প্রয়োজন ও ক্ষমতা অনুযায়ী করায়ত্ত করতে সক্ষম হয়। যাতে সে পৃথিবীর বুকে খেলাফতের দায়িত পালন করতে পারে । সৃষ্টির মধ্যে আল্লাহ তায়ালা যে নিয়ম দান করেছেন সেই অনুযায়ীই আল্লাহ তায়ালা মানুষকে এসব জিনিসের মূল্য ও ব্যবহার পদ্ধতিও জানিয়ে দিয়েছেন। আর খেলাফতের দায়িত্ব বহন করার তাগিদেই তাকে সৃষ্টির বহু রহস্য উদ্বাটনের ক্ষমতাও দিয়েছেন। যোগ্যতা দিয়েছেন পৃথিবীকে বশীভূত করার, জীবনকে উন্নতমানের করে গড়ে তোলার এবং এর মধ্যস্থিত উপায় উপাদানগুলোকে উপকার লাভের প্রয়োজনে ব্যবহার করার কাজে লাগানোর ক্ষমতা দিয়েছেন। এই সকল বিধানকে সর্বসাধারণের মধ্যে চালু করার মাধ্যমেই আল্লাহর ইচ্ছা বাস্তবায়িত হয়৷ আল্লাহর ইচ্ছাকে কেউ তার নিজ কাজ দ্বারা সীমাবদ্ধ করতে পারে না বা নিয়ন্ত্রণ করার অধিকারও রাখে না। মানুষের কাজ সম্পন্ন করার জন্যে যতো পদ্ধতিই গ্রহণ করা হোক না কেন, সব কিছুর ব্যাপারে আল্লাহর যে নির্ধারিত সিদ্ধান্ত রয়েছে তা সংঘটিত হওয়া অবশ্যত্তাবী । শুধু চেষ্টার দ্বারাতেই কেউ কিছু করতে পারে না। তাকদীর তো হচ্ছে এমন এক পরিচালিকাশক্তি যা প্রতিটি প্রাণীর প্রতিটি কাজকে নিয়ন্ত্রণ করে, আর. আল্লাহরই ইচ্ছা ও বিধান অনুযায়ীই তাকদীর গঠিত হয় । যতোবারই তাকদীরের লিখন সম্পর্কে চিন্তা করা হয়, ততোবারই দেখা যায় এর নিয়ন্ত্রণ সম্পূর্ণভাবে আল্লাহর হাতে, যার নিশ্চিত কোনো জ্ঞান কারো কাছেই নাই। এ বিষয়ে মানুষ যতোই চিন্তা ভাবনা করুক, আর যতো গভীরভাবেই গবেষণা করুক না কেন সব কিছুর পেছনে শুধু মাত্র 'সন্ভাবনা' কাজ করে, অর্থাৎ “এটা বা ওটা হতে পারে*, হবেই বলে নিশ্চিতভাবে কেউ বলতে পারে না । মানুষের যুক্তি-বুদ্ধিও একথাকে স্বীকার করে যে, “সম্ভাবনার' কথা বলা ছাড়া, নিশ্চয়তা দান করা মানুষের সাধ্যের বাইরে । আর একই মুহুর্তে, মানুষের গঠনকে পূর্ণাংগ বানানোর জন্যে কোটি কোটি বন্তু সক্রিয় রয়েছে এবং এগুলোর সবাই আমাদের দৃষ্টির অন্তরালে কাজ করে চলেছে, যাদেরকে আমরা বাস্তব চোখে না দেখলেও কল্পনার দৃষ্টি দিয়ে পর্যবেক্ষণ করি। এই সৃষ্টি প্রক্রিয়ায় কিছু বস্তুকে আমরা সক্রিয় দেখি। আবার আরও কোটি কোটি জিনিস আছে মানুষ যেগুলোকে দেখে না। এসব অদৃশ্য বস্তু বা বিষয়গুলো গোটা সৃষ্টির অতীত-বর্তমান-ভবিষ্যত জুড়ে বিরাজ করছে। আর এসব কিছু নিয়েই সৃষ্টির অস্তিত্ব বর্তমান রয়েছে। এদের কোনোটা জানা যায় এবং জ্ঞান-বিজ্ঞানকে কাজে লাগিয়ে এদের কোনো কোনোটিকে আল্লাহ প্রদত্ত খেলাফতের যোগ্যতা নিয়ে মানুষ ব্যবহার করে চলেছে। খেয়াল করে দেখুন এবং বুঝতে চেষ্টা করুন, মানুষ নিজের ইচ্ছায় পৃথিবীতে আসেনি, বা কেউই জানে না পৃথিবীতে তাকে নামিয়ে আনার উদ্দেশ্য কী। জীবন শেষে পুনরায় এখান থেকে বিদায় হওয়া- তাও তার নিজের ইচ্ছায় হবে না এবং এ সফরের শেষ কোথায় তাও সে জানে না। আর সব কিছুর অবস্থাও এই একই । তার জ্ঞান ও বোধশক্তি যতো গভীর ও যতো প্রশস্ত হোক না কেন, এ বাস্তবতাকে উপেক্ষা করার ক্ষমতা কারও নাই। ূ্‌ ইসলাম মানুষকে যে যুক্তি-বুদ্ধি শিখিয়েছে তার মধ্যে অদৃশ্য বিষয়গুলোর প্রতি বিশ্বাসই প্রধান, কারণ অদৃশ্য বিষয়ই হচ্ছে প্রকৃত পক্ষে বিশ্বাস করার জিনিস যার সাক্ষ্য দিতে গিয়ে তার

— পৃষ্ঠা ১৯৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।