Tafseer Fe Jilalil Quraan 6 PDF
/ ৩৮৫
📝 লেখা 📖 পিডিএফ

11010://1519111801-010107555.00|11 প্রতিযোগিতায় কোন কীটটি জরায়ুস্থ ডিষ্বকোষের মধ্যে প্রবেশ করতে পারবে তা কেউ বলতে পারে না। এটিই গায়েবী জিনিস, এই অদৃশ্য জিনিস সম্পর্কে আল্লাহ ব্যতীত আর কেউই খবর রাখে না। এ শুক্র কীটের মধ্যে থেকে পুরুষ কীট, না নারী-কীট কোনটি জয়ী হবে এর খবরও একমাত্র আল্লাহ তায়ালাই জানেন। আর ডিম্বকোষের সাথে মিলিত হওয়ার এই প্রতিযোগিতা যাদের মধ্যে চলে, তারা কেউ পুং-কীট এবং কেউ স্ত্রী-কীট । এদের মধ্যে প্রতিযোগিতায় জয়ী হয়ে একটি মাত্র কীট ডিম্বকোষের সাথে মিলিত হতে সক্ষম হয় এবং ভ্রুণ নির্মাণ শুরু হয়ে যায়। কিন্তু পুং-কীট বা নারী-কীট কোনটি জয়ী হবে তা আল্লাহ তায়ালা ছাড়া আর কেউ জানে না। অবশ্যই এটা আল্লাহর গায়েবী জ্ঞানের বিষয় । কোনো মানুষের কিংবা এ ভ্রণের পিতামাতার পক্ষেও জানা সন্ভব নয় যে ওই ভ্রণ পুংলিংগ না স্ত্রী-লিংগ, অন্য কোনো মানুষেরও এতে হাত নাই। তাই এরশাদ হচ্ছে, “আল্লাহ তায়ালাই জানেন গর্ভধারিণী মহিলা তার গর্ভে কী ধারণ করে, গর্ভাশয়গুলোতে কী কমে এবং কী বৃদ্ধি পায়। আর প্রত্যেকটি জিনিসের জন্যে তার কাছে সংরক্ষিত রয়েছে একটি সুনির্দিষ্ট পরিমাণ! তিনি গায়েব এবং উপস্থিত সব কিছুর খবর সমান ভাবে রাখেন, তিনিই বড়, তিনিই মহান (সূরা রা"দ ৮-৯)৫১) আকাশমন্ডলী ও পৃথিবীর সার্বভৌমত্ব একমাত্র আল্লাহর হাতে, যা ইচ্ছা তিনি তাই পয়দা করেন, যাকে ইচ্ছা তাকে তিনি পুত্র সন্তান দেন, আর যাকে ইচ্ছা তাকে দান করেন কন্যা সন্তান । অথবা পুত্র ও কন্যা উভটাই দেন, আবার যাকে ইচ্ছা তাকে তিনি বন্ধ্যা বানান। নিশ্চয় তিনিই জাননেওয়ালা, সব কিছু করতে সক্ষম' (আশ শুরা ৪৯-৫০)। তিনি তোমাদেরকে তোমাদের মায়ের পেটের মধ্যে সৃষ্টি করেন, তিনটি অন্ধকার পর্যায়ে একের পর এক তোমাদের সৃজনী কাজ অগ্রসর হয় । এইভাবে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তিনিই তোমাদের রব-প্রতিপালক মালিক ও মুনিব। বাদশাহী একমাত্র তার ৷ তিনি ছাড়া সর্বময় ক্ষমতার মালিক আর কেউ নয়। এখন বলো, তোমাদেরকে কোন দিকে ফিরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে? (আৰ্‌ ঝুমার ৬) এই হচ্ছে সেই 'গায়েব* যার সামনে এসে মানবীয় জ্ঞান থেমে যায় থমকে দীড়িয়ে যায় তার জ্ঞানদপ্পী মন। আর তাকে তো বিংশ শতাব্দীর মধ্যে সব কিছুর মুখোমুখি দীড়াতে হয়। এদের মধ্যে অনেকে আছে যারা অতীতের বহু যুগ ধরে গড়ে ওঠা জাহেলী মন মানসিকতার মধ্যে লালিত পালিত । তারা মনে করে যে, গায়েবে বিশ্বাসের অর্থই হচ্ছে বিজ্ঞানকে অস্বীকার করা । আর বিজ্ঞান ভিত্তিক চিন্তা গবেষণা করে অবশ্যই তাদের গায়েবের চিন্তা বা যা দেখা যায় না তানিয়ে মাথা ঘামানো উচিত নয়। এটিই তো হচ্ছে মানবীয় জ্ঞানের পরিধি । তবে, বিংশ শতাব্দীর বিজ্ঞানের বলে যে সব ফল মানুষ হাতে পেয়েছে বলে দাবী করে তা শুধু সম্ভাবনা ছাড়া আর কিছুই নয়। আর যে সুনিশ্চিত ও একমাত্র সত্য মানুষের জ্ঞানের মধ্যে এসেছে তাই হচ্ছে অদৃশ্য মহাশক্তির উপস্থিতি ও তার সক্রিয়শীলতা । এর মধ্যে কোনো সন্দেহ নাই। গায়েব বা অদৃশ্য আল্লাহর “উপস্থিতি বিষয়টির" আলোচনা পরিত্যাগ করার পূর্বে ইসলামী আকীদার মধ্যে “ঈমান বিল গায়েব এর আকীদা বলতে কী বুঝায়, এ বিষয়ে ইসলামী চিন্তাধারাতে কী বলা হয়েছে এবং ইসলামী যুক্তিতেই বা এই বিষয়ে কি বলা হয়েছে, সে ব্যাপারে কিছু কথা বলতে চাই। (১) বর্তমানে স্ক্যানিং করে গর্ভাবস্থায় সন্তানের নিংগ জেনে নেয়ার সাথে এর কোনো বৈপরিত্য নেই । কোরআন এখানে যা বলেছে, তা হচ্ছে ভ্রণ সংক্রান্ত বিষয়ে । একবার সন্তান জন্ম নিয়ে গেলে তার লিংগ জানাটা এর মধ্যে পড়ে না।-সম্পাদক

— পৃষ্ঠা ১৯৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।