Tafseer Fe Jilalil Quraan 6 PDF
/ ৩৮৫
📝 লেখা 📖 পিডিএফ

110010://1519111801-$/0101017535-00|) করতে পারে না, বরং তার মধ্যেও ভুল ভ্রান্তির, কম বেশী হওয়ার সম্ভাবনা এবং পরিবর্তন-পরিবর্ধন ও পরবর্তী বিবর্তন সম্ভাবনা রয়েছেই । মানুষ যে কোনো সিদ্ধান্তে উপনীত হোক না কেন, তার জন্যে যে সব উপায় উপকরণ সে ব্যবহার করে, সেগুলোর পেছনে রয়েছে কিছু পরীক্ষা নিরীক্ষা ও আন্দায অনুমান । মানুষ প্রথমে পরীক্ষা করে, তারপর যে কেয়াস বা কল্পনার ভিত্তিতে সে কোনো একটি সিদ্ধান্তে পৌছায়, সেটিকে সাধারণ্যে সে জানাজানি করে । আর কেয়াস বলতে প্রকৃতপক্ষে তুলনামূলক গবেষণাকেই বুঝায়, অর্থাৎ জ্ঞান বিজ্ঞানের গবেষণার যথার্থতা ও যারা গবেষণা করেন তাদেরকে সত্য ও সত্যবাদী বলে মেনে নেয়ার মাধ্যমে একটি ধারণার সৃষ্টি হয়, কিন্তু তাই বলে এ ধারণাকে চূড়ান্ত এবং পরিপূর্ণ সত্য বলে দাবী করা যায় না। বৈজ্ঞানিক পদ্ধতিতে সত্য উদ্ঘাটনের প্রধান উপায় হচ্ছে পরীক্ষা নিরীক্ষা । যে সব বিষয়ের ওপর পরীক্ষা চালান হবে সেগুলো নিয়ে ব্যাপকভাবে গবেষণা করা । তবে এসব উপায় উপাদান মানুষের নিয়ন্ত্রণের বাইরে এবং সব কিছুই যে এসব উপাদানের ওপরেই নির্ভরশীল তাও নয়। এতোটুকু মাত্র বলা যায় যে, সত্যপ্রাপ্তির পথে এগুলোও একটি উপায় । অবশ্যই সবাই এটা বুঝাবেন এবং স্বীকারও করবেন যে, কোনো বিষয়ে পুরোপুরি নিশ্চয়তা পাওয়া একমাত্র আল্লাহ প্রদত্ত হেদায়াতের মাধ্যমেই সম্ভব, যা তিনি মানুষকে পরিচালনার জন্যে যুগে যুগে তার বাছাইকৃত মানুষদের (নবীদের) মাধ্যমে দিয়ে এসেছেন। আর এরপর মানুষদের জন্যে শুধুমাত্র সেই সব বিষয় নিয়ে গবেষণা করার সুযোগ রয়ে গেছে যেগুলোকে আন্নাহ তায়ালা সুনির্দিষ্টভাবে নির্ধারণ করে দেন নাই । এই জন্যেই এই সব জ্ঞান বিজ্ঞান এমন চূড়ান্ত সত্য নয় যার ওপর পুরোপুরি কেউ নিশ্চিন্ত হতে পারে এবং গবেষণালব্ধ ওই জ্ঞানকে অকাট্য মনে করতে পারে! মানুষের অস্তিত্ব এবং তার চারপাশের প্রকৃতির মধ্যে অনেক জিনিস এমন আছে যা মানুষ এখনও জানতে পারেনি এবং সে সব বিষয় হয়তো বরাবরই রহস্যাবৃতই রয়ে যাবে । সেগুলোই হচ্ছে গায়েব" -এর বিষয়। সেগুলো সম্পর্কে আল্লাহ তায়ালা প্রদত্ত জ্ঞানের ওপরে অবশ্যই মানুষকে নির্ভর করতে হবে । এর বিকল্প কোনো পথ মানুষের জানা নেই এই যে মানুষের অস্তিত্বকে ঘিরে রয়েছে রহস্যে ভরা বিশ্ব-প্রকৃতি, এগুলো সম্পর্কে গবেষণা করতে গেলে মানুষকে অনুমান করেই এগুতে হয় । স্থান-কাল-পাত্র-ভেদে এসব গবেষণার ধারার পরিবর্তন হয়। এই যে মানুষের জীবন, এর উৎস কী, কিভাবে জীবন গড়ে ওঠে, কিভাবে বৃদ্ধি পায়, তার প্রকৃতি কী, কোন উপাদানে তার খাসলাত চরিত্র গড়ে ওঠে, কোন কোন জিনিস তার ওপর প্রভাব বিস্তার করে, কোন কোন জিনিস তার প্রকৃতি সংগত, তার চিন্তা-ধারা কিভাবে পরিচালিত হয় এবং কি কি জিনিস তার প্রকৃতির বাইরে- এসব কিছুকে নিয়ন্ত্রণ করা একমাত্র তার ষ্টার পক্ষেই সম্ভব। মানুষ কী? কোন উপাদান দ্বারা তার সৃষ্টি এবং কোন জিনিস তাকে বস্তু থেকে স্বাতন্ত্র্য দান: করেছে, অন্যান্য প্রাণী থেকে তার পার্থক্য কোথায়, কিভাবে সে দুনিয়ায় এলো, কিভাবেই বা পৃথিবীর সব কিছু মানুষের ব্যবহারে এলো, যে বুদ্ধিবৃত্তি তাকে অন্যান্য যে কোনো জিনিস থেকে পৃথক করে রেখেছে তার প্রকৃতি কী, কিভাবেই বা সে বুদ্ধিকে ব্যবহার করে এবং মৃত্যুর পর তার যাত্রা কিভাবে শুরু হবে এবং অবশেষে কোথায় সে যাবে? এগুলো সবই গায়েবের বিষয়, যার সন্ধান কোনো দিন মানুষ পায়নি - পাবে না! এখানেই শেষ নয়, গায়েবের বিষয়ের মধ্যে মানুষের নিজের অস্তিত্ ও প্রকৃতিই প্রথম মানুষকে ভাবতে বাধ্য করে। তার চিন্তা করা দরকার তার দেহের মধ্যে ও তার স্বভাব-প্রকৃতির মধ্যে নিরন্তর কি ধারা প্রবাহিত হয়ে চলেছে, এবং কেমন ভাবে প্রবাহিত হয়ে চলেছে?€১) €১) দেখুনঃ /১15%1০ 18716] রচিত “মানুষ এক অজানা সৃষ্টি ।'

— পৃষ্ঠা ১৯০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।