110010://1519111801-$/0101017535-00|) এইভাবে তীর রব তীকে তাওহীদের দাওয়াত দান করার যে দায়িত্ দিয়েছিলেন তা পালন করার সাথে সাথে তাঁর আধিপত্যও কায়েম হয়ে যেতো । আর এইভাবে তাঁর ক্ষমতা মেনে নেয়ার সাথে সাথে তাঁর রবের ক্ষমতার প্রতিও অতি সহজে আনুগত্য এসে যেতো । কিন্তু মহাজ্ঞানী ও বিজ্ঞানময় আল্লাহ তায়ালা তাঁকে এইভাবে কাজ করার জন্যে এগিয়ে দেন নাই। ৃ অবশ্যই আল্লাহ তায়ালা জানেন ইসলামী দাওয়াত দান করার প্রকৃত পথ এটা নয়। তিনি অবশ্যই জানেন যে, একমাত্র মৌলিক বিশ্বাসের কারণেই সমাজে সামাজিক ইনসাফ প্রসার লাভ সুতরাং আকীদা ঠিক হয়ে গেলেই সন্তুষ্টি ও আনুগত্য বোধের সাথে বিচ্ছিন্ন আরব গোত্রগুলোর জন্যে প্রদত্ত ফয়সালাসমূহ সাধারণভাবে কবুল করা হতো। সামাজিক বিষয়সমূহ ও মোহাম্মদ (স)-কেই ফয়সালাদাতা মেনে নেয়া হতো এবং বাদী বিবাদী উভয় পক্ষ অবশ্যই স্বীকার করতো যে, তিনি অবশ্যই এমন ফয়সালা দেবেন যাতে আল্লাহ তায়ালা খুশী হয়ে যাবেন। আর তখনই মানুষ আনুগত্যপূর্ণ হৃদয় নিয়ে বুঝতো যে, মোহাম্মদ (স.)-এর আনুগত্যের মধ্যে দুনিয়া ও আখেরাতের কল্যাণ নিহিত। আকীদার বিভ্রান্তি দূর হয়ে যখন মানুষ সার্বিক বিশ্বাসের দিকে এগিয়ে আসবে, তখনই অন্তরগুলো লোভ লালসার হাতছানি ও হিংসা-বিদ্বেষের কুটিলতা পরিহার করতে সক্ষম হবে। তখন শুধু ঢাল তলোয়ার ও লাঠি সোডা বা ভীতি প্রদর্শন দ্বারা মানুষ কাজ পরিচালনা করবে না। আকীদা ঠিক হয়ে গেলে অন্তরগুলো বিভ্রান্তির জালে আবদ্ধ হবে না বা মানুষের আত্মাও সেইভাবে বিষাক্ত হবে না যেমন লা-ইলাহা ইন্লাল্লাহ-র দাওয়াত অস্বীকারকারীদের মন বরাবর থেকেছে। . গোটা আরব উপদ্বীপের মানুষের চরিত্র যখন নিম্নতম স্তরে নেমে গিয়েছিলো এবং আরব বেদুইনদের মতো তাদের হৃদয়গুলা হয়ে গিয়েছিলো কঠোর । সেই সময়েই রসূলুল্লাহ সে.) তাদের মধ্যে প্রেরিত হয়েছিলেন। সমাজের সর্বত্র যুলুম নির্যাতন কি ভাবে ছড়িয়ে পড়ে ছিলো তা যুহায়ের ইবনে আবি সুলামীর নীচের কবিতাংশ থেকে সহজে বুঝা যায়। যে নিজের পানশালাকে তরবারি ছারা রক্ষা করতে পারে না অচিরেই তাকে ভেংগে দেয়া হয়। আর যে মানুষের প্রতি যুলুম করে না তার প্রতি সকল দিক থেকে প্রতিনিয়ত অবশ্যই যুলুম করাহয়। ও এই রকমই আর একটি সুপরিচিত কথা দ্বারা ওপরের কথার সমর্থনে ব্যাখ্যা পাওয়া যায়, 'তোমার ভাইকে সাহায্য করো, তা সে যালেম হোক বা মযুলুম হোক । সমাজের সর্বত্র সাধারণভাবে মদ ও জুয়ার প্রচলন ছিলো এবং পরস্পরকে এসব ন্যক্কারজনক জিনিসের জন্যে উদ্বুদ্ধ করা হতো এবং এগুলো দ্বারা আভিজাত্যের প্রদর্শনীও করা হতো । এই চরিত্র সম্পর্কে জাহেলিয়াতের আমলের জনৈক কবি ব্যাখ্যা দিচ্ছেন যা তারাফা এবনুল আবদ এর নীচের কবিতার সাথে মিল খায়। “আহ যদি পেতাম আমি তিনটি জিনিস, যা একজন যুবকের কাছে সৌন্দর্যের বস্তু হতে পারে- তোমার ভালোবাসা, যা আমি তখন পাইনি যখন চেয়েছি, সকল আবেগ সহকারে রংগীন মদিরা হাতে, রোষ-কষায়িত লোচনে হেরিছো মোর পানে, সাথে সাথে অশ্রুভেজা আনতো চোখে দিয়েছো এগিয়ে সুরার পেয়ালাটিরে! আরবরা বিভিন্নভাবে নিকৃষ্ট জীবন যাপন করতো । একটি হাদীস থেকে তাদের কদর্য জীবন যাপন পদ্ধতি সম্পর্কে অনেকখানি আন্দায করা যায়, যা হযরত আয়েশা (রা.) কর্তৃক বর্ণিত হয়েছে।
— পৃষ্ঠা ১৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।